আমাদের আজকের আলোচনার বিষয় কর্মীসংস্থানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা।
Table of Contents
কর্মীসংস্থানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

১। উদ্দেশ্য অর্জন ঃ
যে কোন উদ্দেশ্য অর্জনের জন্য শ্রমব্যক্তির প্রয়োজন, যার ফলে একটি প্রতিষ্ঠানে কার্যক্রমের শুরুতেই প্রয়োজনীয় সংখ্যক কর্মী সংগ্রহের ব্যবস্থা করে।
২।উত্তম পরিবেশ ঃ
নির্ধারিত কাজের জন্য যথোপযুক্ত শিক্ষিত ও প্রশিক্ষিত নিয়োগের ফলে প্রতিষ্ঠানে কাজের শৃঙ্খলা বজায় থাকে । এমনকি কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কও সম্প্রীতিপূর্ণ হয়ে উঠে।
৩। শৃঙ্খলা ঃ
শৃঙ্খলা যে কোন প্রতিষ্ঠানের গতিশীলতা ও উন্নয়নের পূর্বশর্ত। কর্মীসংস্থান প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে।
৪। শূন্যপদ পূরণ ঃ
সাংগঠনিক কাঠামো বিনির্মাণের পর কাঠামোর বিভিন্ন পর্যায়ে অনেক শূন্যপদ তৈরি হয়। কর্মীসংস্থান প্রক্রিয়া শূন্যপদে কর্মী নিয়োগের ব্যবস্থা করে শূন্যপদ পূরণ করে দেয়।
৫। অবিরাম উৎপাদন :
প্রতিষ্ঠানের কর্মীরাই মূল কর্মশক্তি। কর্মীসংস্থান কাজেই প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নিয়োগের মাধ্যমে অবিরাম উৎপাদন কার্যক্রম চালাতে সক্ষম হবে।
৬। দক্ষতার সমাবেশ :
কর্মীসংস্থান প্রার্থীর বাছাইয়ের মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ করতে পারে, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করে ।
৭। পারস্পরিক সম্প্রীতি :
প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কর্মী সংগ্রহ ও যোগ্যতম ব্যক্তিকে নির্বাচন করা হয় বলে কর্মীদের মনে মনে ক্ষোভ বা দুঃখবোধ থাকে না। ফলে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা গড়ে উঠে
৮। বাজারজাতকরণ প্রসার ঃ
একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চায় বর্ধিত চাহিদা, সম্প্রসারিত বাজার। কেননা প্রসারিত বাজার বর্ধিত মুনাফার যোগান দেয় ৷
৯। সমৃদ্ধি অর্জন ঃ
একটি দক্ষ কর্মীবাহিনী প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির পূর্বশর্ত। কর্মীসংস্থান যথাযথভাবে পরিকল্পনা বাস্তবায়নের ব্যবস্থা করে প্রতিষ্ঠানকে সমৃদ্ধি অর্জনে সহায়তা করে ।
১০। অপচয় ঃ
যথোপযুক্ত কর্মীরা নিপুণতার সাথে দায়িত্ব পালনের ফলে প্রতিষ্ঠানের সময়, শ্রম ও কাঁচামালের কোন অপচয় হয় না।
১১। কার্যফল মূল্যায়ন ঃ
একজন বিশেষ কর্মীর পদের জন্য নির্ধারিত উদ্দেশ্যে বা আদর্শ মানের জন্য কর্মীকে পুরস্কৃত করা হয়।
১২। প্রশিক্ষণ প্রদান ঃ
সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মীদের অধিকতর অবদান রাখার সামর্থ্য বৃদ্ধিই হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন প্রক্রিয়ার মূল লক্ষ্য ।
উপসংহার ঃ পরিশেষে বলা যায়, কর্মসংস্থান প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বিষয় । কেননা উপযুক্ত কর্মীই প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ । প্রতিষ্ঠানের জন্য একটি দক্ষ কর্মীবাহিনী সৃষ্টি ও সংরক্ষণ ছাড়া কোন প্রতিষ্ঠানের পক্ষে লক্ষ্য সম্ভব নয়। অর্জন

