ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে কর্মী সংগ্রহের উৎসসমূহ

আমাদের আজকের আলোচনার বিষয় কর্মী সংগ্রহের উৎসসমূহ। যোগ্য কর্মী সংগ্রহ শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার অন্যতম কাজ।

 

 কর্মী সংগ্রহের উৎসসমূহ

 

কর্মী সংগ্রহের উৎসসমূহ

 

প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মী সংগ্রহের জন্য এরূপ ব্যবস্থাপনা বিভিন্ন উৎস হতে শ্রমিক-কর্মী সংগ্রহ করে থাকেন। নিম্নে শ্রমিক-কর্মী সংগ্রহের প্রধান উৎসসমূহ আলোচনা করা হল ঃ

(ক) অভ্যন্তরীণ উৎসসমূহ ঃ

প্রতিষ্ঠান অনেক সময় কর্তব্যরত কর্মীদের মধ্যে হতে বা তাদের মাধ্যমে কর্মী সংগ্রহ করে থাকে, একে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস বলে । এরূপ উৎসসমূহ নিম্নরূপ ঃ

১। পদোন্নতি ঃ

উচ্চ দায়িত্বপূর্ণ পদে যে ক্ষেত্রে অপেক্ষাকৃত অভিজ্ঞতাসম্পন্ন কর্মী প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের পদোন্নতি প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা হয়ে থাকে ।

২। নিয়োজিত কর্মীদের সুপারিশ ঃ

প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে কর্মরত ব্যক্তিদের আত্মীয়স্বজন বা সুপারিশকৃত ব্যক্তিদের অনেক সময় নিয়োগ করা হয়। এ প্রক্রিয়ায় সাধারণত অদক্ষ বা আধাদক্ষ কর্মী সংগ্রহ করা হয়ে থাকে।

৩। শ্রমিকসংঘের সুপারিশ ঃ

বৃহদায়তন ও মাঝারি আকারের অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানেই শ্রমিকসংঘের অস্তিত্ববিদ্যমান। প্রতিষ্ঠানের নতুন কর্মী প্রয়োজন হলে অনেক সময় শ্রমিকসংঘের সুপারিশকৃত ব্যক্তিদেরকে প্রতিষ্ঠান নিয়োগকরে থাকে।

 

(খ) বাহ্যিক উৎসসমূহ ঃ

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোন উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে । যেসব বাহ্যিক উৎস হতে সাধারণত কর্মী সংগ্রহ করা হয় তা নিম্নে আলোচনা করা হল ঃ

১। চাকরির সন্ধানী ঃ

ইদানীং বেকারত্ব অত্যধিক বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য  অনাহুতভাবে আবেদনপত্র জমা দিয়ে থাকে। প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজনে এ সমস্ত চাকরি সন্ধানীদের আবেদন অনেক সময় বিবেচনা করে কর্মী সংগ্রহ করা হয়।

২। শিক্ষাপ্রতিষ্ঠান ঃ

কোন প্রতিষ্ঠানে নতুন কর্মী প্রয়োজন হলে ঐ প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অনুমোদনক্রমে তাদের বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের বোর্ডে টানিয়ে থাকে। এ প্রক্রিয়াতেও অনেক প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করে।

 

৩। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ঃ

কর্মী সংগ্রহের আরেকটি অন্যতম উৎস হল বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রসমূহ। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে নানাবিধ ট্রেডে প্রশিক্ষণ দান করা হয়।

৪। বিজ্ঞাপন :

সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান কর্মী সংগ্রহের অন্যতম উৎস। কোন প্রতিষ্ঠানের কর্মী সপ্তাহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে থাকে। বিজ্ঞাপনে পদের নাম, আবশ্যকীয় যোগ্যতা, বয়স ইত্যাদি উল্লেখ করে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা দিতে হয়। অতঃপর জমাকৃত আবেদনপত্রসমূহ যাচাই বাছাই করে কর্মীদের সেখান থেকে নির্বাচন করা হয়।

৫। চাকরি মেলা ঃ

বর্তমান চাকরি মেলা কর্মী সংগ্রহের একটি জনপ্রিয় উৎস। এক্ষেত্রে ঢাকরিদাতাগণ সহজেই তাদের প্রয়োজনীয় প্রার্থীকে মেলা থেকে সংগ্রহ করতে পারে।

৬। চাকরির বিনিয়োগ কেন্দ্র ঃ

চাকরি বিনিয়োগ কেন্দ্র নামে অনেক ক্ষেত্রেই স্বতন্ত্র প্রতিষ্ঠান লক্ষ করা যায়। কোন প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে তারা চাহিদা জানিয়ে বিনিয়োগ কেন্দ্র হতে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন কর্মী সংগ্রহ করতে পারে । উপরিউক্ত উৎসসমূহ ছাড়াও দক্ষকর্মী সংগ্রহের জন্য অন্যান্য প্রতিষ্ঠানের দক্ষ ব্যক্তিদেরকে অনেক সময় প্রতিষ্ঠানে অধিকতর সুযোগ-সুবিধা প্রদান করে নিজেদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে থাকে।

 

কর্মী সংগ্রহের উৎসসমূহ

Leave a Comment