কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সিদ্ধান্ত গ্রহণ” বিষয়ক পাঠের অংশ। সিদ্ধান্তের ধরনের উপর সিদ্ধান্ত- গ্রহণের প্রক্রিয়া বিশেষভাবে নির্ভর করে। সিদ্ধান্ত সাধারণ ও নিয়মিত প্রকৃতির হলে সেক্ষেত্রে বিকল্প উন্নয়ন ও মূল্যায়নে বেশি সময় বা অধিক বিষয় বিবেচনার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে ব্যক্তির অভিজ্ঞতা ও বিচার ক্ষমতাই যথেষ্ট বিবেচিত হয় । কিন্তু সিদ্ধান্ত যদি বিশেষ প্রকৃতির ও অধিক গুরুত্বপূর্ণ হয় তবে সেক্ষেত্রে সিদ্ধান্ত- গ্রহণ যথেষ্ট বিচার-বিশ্লেষণ সাপেক্ষ হয়ে থাকে । তাই সিদ্ধান্তের ধরন বিবেচনায় তা নিম্নোক্ত দু’ ধরনের হয় :

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত

 

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

১. কাঠামোবদ্ধ সিদ্ধান্ত (Programmed dicision) 

২. অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত ( Non-programmed dicision )

১. কাঠামোবদ্ধ সিদ্ধান্ত (Programmed decision):

কার্যক্ষেত্রে নিত্য-নৈমিত্তিক বা বারে বারে বা একইভাবে উদ্ভূত সমস্যা সমাধানের জন্য যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে কাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে । Bartol & Martin, “Programmed decision are those in routine, repititive well-structured situations through the use of predetermined decision rule. ” অর্থাৎ নিত্য-নৈমিত্তিক, বারে বারে ঘটে এমন জানাশোনা পরিবেশে সিদ্ধান্ত -গ্রহণের পূর্বনির্ধারিত নীতিমালা মেনে যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে কাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে । লেদ মেশিনে প্রস্তুতকৃত একটা যন্ত্রাংশ নির্মাণে কিছুটা ত্রুটি হয়েছে।

এ ধরনের সমস্যা নিয়মিত ধরনের। এরূপ অবস্থায় লেদ চালক তার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ত্রুটিযুক্ত যন্ত্রাংশ গ্রহণ করতে পারে, একে বাদ দিয়ে আবার নতুনভাবে যন্ত্রাংশ তৈরি করতে পারে, আবার এটাতে আরও কিছু কাজ করে তা সংশোধন করতে পারে । এক্ষেত্রে বিকল্প উন্নয়ন ও মূল্যায়নের পদ্ধতি আগে থেকেই নির্দিষ্ট, তাই সিদ্ধান্ত- গ্রহণে কার্যত ভিন্ন চিন্তার অবকাশ নেই। এ ধরনের সিদ্ধান্ত -গ্রহণ সহজ এবং এক্ষেত্রে ভুলের সম্ভাবনাও কম। ভুল হলেও তার ফলাফল তেমন বেশি হয় না।

 

২. অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত ( Non-programmed decision ) :

যদি কোনো সিদ্ধান্ত এমন প্রকৃতির হয় যে যেখানে পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী সিদ্ধান্ত- গ্রহণ করা যায় না বা ঐ ধরনের সিদ্ধান্ত সব সময় গৃহীত হয় না অথবা আগে থেকে ভাবনা-চিন্তার তেমন অবকাশ থাকে না তবে ঐ সিদ্ধান্তকে অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত বলে।

Weihrich, Cannice ও Koontz_ লেখকত্রয়ের মতে, “Nonprogrammed decisions are used for unstructured, novel and ill-defined situations of a nonrecurring nature.” 18 অর্থাৎ অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত পূর্ব ভাবনাহীন অজানা ও অসংজ্ঞায়িত পরিবেশে ব্যবহৃত হয় ।

 

কাঠামোবদ্ধ ও অকাঠামোবদ্ধ সিদ্ধান্ত | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

প্রতিষ্ঠানের উপরিপর্যায়ের ব্যবস্থাপকগণকে সাধারণত এ ধরনের অনিয়মিত ও নতুন নতুন বিষয়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে দেখা যায় । এ ধরনের সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি ও অনিশ্চয়তা বেশি থাকে বিধায় সিদ্ধান্ত নিতে যেয়ে সিদ্ধান্ত গ্রহণকারীদের অনেক বেশি সতর্ক ও চিন্তা-বিশ্লেষণের প্রয়োজন পড়ে । ব্যবস্থাপনা সিদ্ধান্ত -গ্রহণ পরিস্থিতি কোন ক্ষেত্রে কাঠামোবদ্ধ এবং কখন অকাঠামোবদ্ধ হয় তা নিম্নে তুলে ধরা হলো:

Leave a Comment