নিয়ন্ত্রণের ভূমিকা

আজকের আলোচনার বিযয় নিয়ন্ত্রণের ভূমিকা – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, নিয়ন্ত্রণবিহীন কোনো কিছু কখনই কার্যকর ফল দিতে পারে না । বরং অধিকাংশ ক্ষেত্রেই তা অনিবার্য বিপর্যয় বা ধ্বংসই ডেকে আনে । সৃষ্টির সর্বত্রই কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ক্রিয়াশীল থাকতে দেখা যায় ।

যার ফলে সৃষ্টির সবকিছুতেই একটা শৃঙ্খলা বিদ্যমান । নিয়ন্ত্রণমুক্ত হয়ে হয়তো কিছুদিন চলা যায় কিন্তু এরপর প্রকৃতির অমোঘ নিয়মেই নিয়ন্ত্রণের দেয়াল সামনে এসে দাঁড়ায় । মানব সমাজে শৃঙ্খলা বিধানের জন্য প্রাচীনকাল থেকেই সামাজিক ও ধর্মীয় নিয়ম-নীতির উদ্ভব ঘটেছে । তাই পরিবার থেকে শুরু করে যেকোনো দলীয় প্রচেষ্টায় নিয়ন্ত্রণ পরিচালকদের একটি মুখ্য দায়িত্ব ।

 

নিয়ন্ত্রণের ভূমিকা

নিয়ন্ত্রণের ভূমিকা

প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপকগণকেও অধস্তনদের কর্মকাণ্ড কাঙ্ক্ষিত মানে এগিয়ে নেয়ার স্বার্থে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার অনুসরণ করতে হয় । অন্যথায় কাজে বিশৃঙ্খলা দেখা দেয়, আনুগত্যহীনতার সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ।

প্রতিষ্ঠান মাত্রই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে । এরূপ লক্ষ্য অর্জনের জন্যই কর্মী বাহিনী কাজ করে। কাজ করার জন্য মূলনীতি নির্দিষ্ট করা হয় ও পরিকল্পনা তৈরি করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয় । ব্যবস্থাপকীয় সকল কর্মপ্রয়াস ও কর্মী বাহিনীর শত প্রচেষ্টার পরও দেখা যায় পরিকল্পনামাফিক বা পূর্ব নির্ধারিত মান অনুযায়ী সব কাজ হয় না ।

 

কেনো কাঙ্ক্ষিত মাত্রায় কাজ হচ্ছে না তা যত তাড়াতাড়ি নির্দেশ করা যায়, ভুল বা সীমাবদ্ধতা যত সংশোধন করে এগিয়ে যাওয়া যায় ততই তা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর হয়ে থাকে । তাই একটা পরিকল্পনা নেয়ার পর উক্ত পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে যেমনি প্রকৃত কার্যফলকে পরিকল্পনা বা নিয়ন্ত্রণমানের সাথে তুলনা করে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তেমনি পরিকল্পনার মেয়াদ শেষেও এর আলোকে সম্পাদিত কার্যফল মূল্যায়ন করে বিচ্যুতি নিরূপণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় ।

 

নিয়ন্ত্রণের ভূমিকা

 

পরবর্তী কাজে যাতে পুনরায় একই ধরনের বিচ্যুতি ঘটতে না পারে এজন্য পূর্বতন নিয়ন্ত্রণ ব্যবস্থায় নির্দেশিত সংশোধনমূলক পন্থা বা পরামর্শের আলোকে নতুন পরিকল্পনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এজন্যই বলা হয়, নিয়ন্ত্রণ কার্য পরবর্তী পরিকল্পনার ভিত্তিস্বরূপ ।

Leave a Comment