নিয়ন্ত্রণের সংজ্ঞা [ ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলি ]

আজকের আলোচনার বিযয় নিয়ন্ত্রণের সংজ্ঞা – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলির মধ্যে নিয়ন্ত্রণ সর্বশেষ ও গুরুত্বপূর্ণ ধাপ । পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যে কার্যক্রম শুরু হয় নিয়ন্ত্রণের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। অবশ্য নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধার যে বাস্তব চিত্র ফুটে ওঠে তার আলোকেই পরবর্তী সময়ে পরিকল্পনা গ্রহণ করে নতুন উদ্যমে উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালানো হয় ।

নিয়ন্ত্রণের সংজ্ঞা

 

নিয়ন্ত্রণের সংজ্ঞা

 

আভিধানিক অর্থে, নিয়ন্ত্রণ বলতে নির্দেশ প্রদান, দমন, বাধাদান, আয়ত্তে রাখা বা বিরত রাখাকে বুঝায়। কিন্তু ব্যবস্থাপনা বিশারদগণ একে ব্যাপক অর্থে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। ব্যাপক অর্থে, নিয়ন্ত্রণ হলো । পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্ত গৃহীত সকল ব্যবস্থা বিশেষ । নিম্নে নিয়ন্ত্রণের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদত্ত হলো:

১. H. Fayol-এর মতে, “নিয়ন্ত্রণ হলো, গৃহীত পরিকল্পনা, জারিকৃত নির্দেশনা ও প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী | কার্য পরিচালিত হচ্ছে কি না তা পরীক্ষা করা।” (Control involves whether anything occurs in conformity of the plan, the instructions issued and principles established.) 

২. Terry ও Franklin-এর মতে, “নিয়ন্ত্রণ হলো কী কাজ সম্পাদিত হয়েছে তা নির্ধারণ করা, কতটুকু কাজ সম্পাদিত হয়েছে তা মূল্যায়ন করা এবং যদি প্রয়োজন পড়ে তবে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, যাতে কাজ পরিকল্পনা মোতাবেক সম্পাদিত হয়।” (Controlling is determining what is being accomplished that is, evaluating the performance and, if necessary, applying corrective measures so that the performance takes place according to plans.) 

 

৩. R. M. Hodgetts (হগেট্স)-এর মতে, “নিয়ন্ত্রণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবস্থাপনা পূর্ব | নির্ধারিত মানের আলোকে কার্যাকার্য মূল্যায়ন করে এবং এর ফলাফলের আলোকে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।” (Controlling is the process in which management evaluates performance using predetermined standards and, in light of the results, makes a decision regarding corrective action.) 

৪. Weinrich ( অইরিক) ও Koontz (কুঞ্জ) বলেন, “পরিকল্পনা অনুযায়ী যাতে কার্য সম্পাদিত হয় তা | নিশ্চিত করার জন্য সম্পাদিত ব্যক্তিক ও প্রাতিষ্ঠানিক কাজ পরিমাপ ও সংশোধন করাকেই নিয়ন্ত্রণ বলে। (Controlling is measuring and correcting individual and organizational performance to ensure| that events conform to plans.) 

৫. Robert Mockler-এর মতে “নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত মান, পরিকল্পনা ও উদ্দেশ্য অনুযায়ী কাজ | সংঘটিত হচ্ছে কি না ব্যবস্থাপকগণ কর্তৃক তার তুলনামূলক বিচারের একটি নিয়মানুগ প্রচেষ্টা, যার ফলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জনের জন্য মানবিক ও অন্যান্য উপাদানের যুক্তিযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায় ।”

উপরোক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, পূর্ব নির্ধারিত মান বা পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হয়েছে কি না তা দেখার জন্য কার্যফল পরিমাপ ও মূল্যায়ন এবং কোনো বিচ্যুতি হলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণই নিয়ন্ত্রণের মূল প্রতিপাদ্য বিষয় । 

 

নিয়ন্ত্রণের সংজ্ঞা

 

পরিশেষে বলা যায়, পরিকল্পনা ও নির্ধারিত মানের আলোকে প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হচ্ছে কি না তা মূল্যায়ন, বিচ্যুতি ঘটলে তা নিরূপণ, বিচ্যুতির কারণ নির্ণয় ও তা বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে লক্ষ্যে পৌছার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে ।

Leave a Comment