পরিকল্পনা বলতে কী বুঝায়

পরিকল্পনা বলতে কী বুঝায় তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ হলো পরিকল্পনা। এটি ভবিষ্যৎ করণীয় কাজের ভিত্তিস্বরূপ । যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করার প্রয়োজন পড়ে । ঝোঁক বা আবেগের বশে কোনো কাজ করলে তা হতে কখনই ভালো বা বড় কিছু অর্জন সম্ভব নয়। তাই ভবিষ্যতে কী করা হবে এ সম্পর্কে আগাম চিন্তা-ভাবনা করে করণীয় ঠিক করাকেই পরিকল্পনা বলা হয় ।

পরিকল্পনা বলতে কী বুঝায়

 

পরিকল্পনা বলতে কী বুঝায় | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

সাধারণ অর্থে, ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে । ব্যাপক অর্থে, পরিকল্পনা হলো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নিরূপণ ও তার বাস্তবায়নে কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন ও কত সময়ে করতে হবে ইত্যাদি বিষয়ের পূর্বনির্ধারিত প্রতিচ্ছবি ।

ধরা যাক, একটা কলেজের সম্মান পার্ট-১, ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রীরা বিভাগীয় শিক্ষকগণের সঙ্গে শিক্ষা সফরে যাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । এখন কোথায় সফরে যাওয়া হবে, কোন্ কোন্ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে, কোন্ কোন্ দর্শনীয় এলাকা পরিদর্শন করা হবে, মোট ক’দিনের প্রোগ্রাম হবে, কোথায় কীভাবে যাওয়া হবে, থাকা ও খাওয়া হবে, কত খরচ হবে, এ অর্থ কীভাবে সংগৃহীত হবে ইত্যাদি বিষয় আগাম ঠিক করাই পরিকল্পনা হিসেবে গণ্য ।

নিম্নে পরিকল্পনার কতিপয় জনপ্রিয় সংজ্ঞার উল্লেখ করা হলো :

১. নিউম্যান বলেন, “ভবিষ্যতে কী করতে হবে, তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা; অর্থাৎ | পরিকল্পনা হলো আগেভাগে চিন্তা-ভাবনা করে দাঁড় করিয়ে রাখা (অভিক্ষেপিত) কর্মসূচি।” (Planning is deciding in advance what is to be done; that is, a plan is a projected course of action.)

২. টেরি ও ফ্রাংকলিন-এর মতে, “পরিকল্পনা হলো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যাবলি অর্জনের জন্য প্রয়োজনীয় কাজ কী করতে হবে এ সম্পর্কে ধারণা তৈরি ও বিষয়বস্তু নির্দিষ্ট করা।” (Planning is a selecting information and making assumptions regarding the future to formulate activities necessary to achieve organizational objectives.)

 

 

৩. অইরিক ও কুঞ্জ-এর মতে, “লক্ষ্য ও উদ্দেশ্যাবলি নির্ণয় এবং তা অর্জনের জন্য করণীয় কাজ নির্ধারণে সঙ্গে পরিকল্পনা জড়িত । আর এরূপ ভবিষ্যৎ করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় একাধিক বিকল্পের মধ্য হতে উ | বিকল্প বাছাইয়ের মাধ্যমে।” (Planning involves selecting missions and objectives and the actions, achieve them; it requires decision making, that is, choosing from among alternative futur courses of action.) 

৪.ট্রিওয়াথা ও নিউপোর্ট এ সম্পর্কে বলেন, “পরিকল্পনা হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সংশি to| তথ্যাবলি বিবেচনা ও ভবিষ্যৎ বিষয় অনুমান করে করণীয় কাজ নির্দিষ্টকরণের একটি প্রক্রিয়া ।” (Planning may be defined as the process of using related facts and future assumptions to arrive at courses of action to be followed in seeking specific goals.)7

উপরোক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে পরিকল্পনা সম্পর্কে নিম্নোক্ত ধারণা লাভ করা যায় :

১. পরিকল্পনা হলো ভবিষ্যৎ করণীয় কী হবে তা আগাম নির্ধারণ করা;

২. প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যাবলি নির্ধারণ যেমনি পরিকল্পনা তেমনি তা অর্জনের জন্য করণীয় সকল কাজের পূর্ব নির্ধারণও পরিকল্পনা; ও 

৩. পরিকল্পনা ভবিষ্যৎ পূর্বানুমানের সঙ্গে সম্পর্কিত। এরূপ পূর্বানুমান অবশ্যই বিভিন্ন সংশ্লিষ্ট তথ্য ও বাস্তব অবস্থা বিবেচনায় নির্ধারণ করা হয় ।

 

পরিকল্পনা বলতে কী বুঝায় | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, পরিকল্পনা হলো লক্ষ্য ও উদ্দেশ্যাবলি নির্ধারণ এবং তা অর্জনের জন্য ভবিষ্যতে কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে ইত্যাদি বিষয়ে আগাম কর্মসূচি নির্ধারণ করা; যা বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিচার-বিশ্লেষণের মধ্য দিয়ে দাঁড় করানো একাধিক বিকল্প কর্মপন্থার মধ্য থেকে বাছাই করা হয় ।

Leave a Comment