আমাদের আজকের আলোচনার বিষয় কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধা। এই পাঠটি “ইন্ড্রাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ের “কর্মী ব্যবস্থাপনা ও মানবীয় সম্পর্ক” বিভাগের একটি পাঠ।
Table of Contents
কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের অসুবিধা

১। ব্যয় বৃদ্ধি (Increasing expenditure) ঃ
বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহ অনেক সময়ই যথেষ্ট ব্যয়সাপেক্ষ হয়ে থাকে । বিজ্ঞপ্তি প্রদান, পরীক্ষা অনুষ্ঠান, সাক্ষাৎকার গ্রহণ ইত্যাদি নানান কাজে প্রশাসনিক ঝামেলা যেমনি বৃদ্ধি পায় তেমনি এতে নিয়োগ সংক্রান্ত ব্যয়ের পরিমাণও বাড়ে।
২। সময় সাপেক্ষ (Time consuming) :
এরূপ উৎস থেকে কর্মী সংগ্রহে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ব্যয়ের পরিমাণই বাড়ে না, এর সাথে কর্মী সংগ্রহে যথেষ্ট সময়ও ব্যয় হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়।
৩। মনোবল হ্রাস (Reducing morale ) :
প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের এরূপ উৎস ব্যবহৃত হলে নিয়োজিত কর্মীদের উচ্চপদে আসীন হওয়ার সুযোগ হ্রাস পায়। সব মিলিয়ে এরূপ ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের মনে উচ্চাশা সৃষ্টি হতে পারে না বরং তা হ্রাস পায় ।
৪। উপযুক্ত কর্মী বাছাইয়ে সমস্যা (Problem in selecting effective employee) :
বাইরের উৎস থেকে কর্মী বাছাইকালে কর্মীর সার্টিফিকেট ও যৎসামান্য পরীক্ষা বা অভিক্ষা (Test) এর উপর নির্ভর করতে হয়। যা দ্বারা যোগ্য, সৎ
ও দক্ষ কর্মী বাছাই করা যায় না।
৫। সমন্বয় বিধানে সমস্যা (Problem in co-ordination) :
নতুন কর্মী বাইরের উৎস থেকে নিয়োগ করা হলে নতুন কর্মস্থলে তাকে সবার সাথে ও কাজের সাথে সমন্বয় বিধানে বা একাত্ম হতে যথেষ্ট বেগ পেতে হয়। নতুন পরিবেশে সবার সাথে সমন্বয় বিধানে নতুন কর্মীর নানান সমস্যা দেখা দেয়।
উপসংহারে বলা যায়, বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহের বেশ কিছু সুবিধা ও অসুবিধা বিদ্যমান। তাই এরূপ অসুবিধাগুলোকে এড়িয়ে কীভাবে সুবিধাগুলো অর্জন করা যায় এজন্য ঊর্ধ্বতনদের সবসময়ই সতর্ক ও সচেতন থেকে কর্মব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক।

