আজকের আলোচনার বিযয় বেঞ্চমার্কিংয়ের অর্থ – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, ইংরেজি বেঞ্চমার্ক শব্দটির আভিধানিক অর্থ হলো আদর্শ (Standard) বা সূত্র বিন্দু Point of reference । হার বেঞ্চমার্কিং বলতে আদর্শ স্থাপন প্রক্রিয়াকে বুঝায় । কর্পোরেট জগতে বেঞ্চমার্কিং বহুল প্রচলিত শব্দ ।
এটি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ মান বা আদর্শ বিন্দু স্থাপন কার্যের সাথে সম্পৃক্ত । বেঞ্চমার্কিং বলতে সংশ্লিষ্ট শিল্প বা অন্যান্য শিল্পের শ্রেষ্ঠ কার্যাকার্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের লক্ষ্য স্থাপন এবং উৎপাদনশীলতার পরিমাপক বা মান নির্ধারণের প্রক্রিয়াকে বুঝায়। যেমন- একজন কাপড় উৎপাদক পাঁচ দিনের মধ্যে ক্রেতাকে ফরমায়েশ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাপড় সরবরাহ করতে পারে ।

বেঞ্চমার্কিংয়ের অর্থ
ঐ একই শিল্পে অন্য উৎপাদক উক্ত পরিমাণ কাপড় চার দিনে সরবরাহ তে সক্ষম । এক্ষেত্রে চার দিনে কাপড় সরবরাহের বিষয়টি মান বা বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত হতে পারে । তবে যদি যদি জুতা প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ ফরমায়েশ তিন দিনে সরবরাহ করতে সক্ষম হয় তবে সেক্ষেত্রে তিন দিনই পণ্য সরবরাহের আদর্শ মান বা বেঞ্চমার্ক বলে বিবেচিত হবে। পরবর্তীতে কাপড় ঘৃতকারী প্রতিষ্ঠানসমূহ তিন দিনে কাপড় সরবরাহ করার লক্ষ্যে তাদের স্ব-স্ব উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া তার সাথে বিশ্লেষণ করে সর্বোত্তম কার্য পন্থা স্থির করবে ।
বেঞ্চমার্কিংয়ের ক্ষেত্রে পণ্য বা সেবার গুণাগুণ (Quality), উৎপাদন ও সরবরাহের সময় (Time) এবং ব্যয় Cost)-এ তিনটা চলক সাধারণত নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। বেঞ্চমার্কিং একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় একটি প্রতিষ্ঠান সর্বদাই সর্বোত্তম পদ্ধতিতে কার্য সম্পাদনকারী কোনো প্রতিষ্ঠানের সন্ধানে থাকে এবং ঈীভাবে ঐ প্রতিষ্ঠানের কার্যসম্পাদন প্রক্রিয়া অনুকরণ করা যায় তা জানার চেষ্টা করে। বেঞ্চমার্ক নির্ধারণে কোনো প্রতিষ্ঠান তার সংশ্লিষ্ট শিল্পের অন্তর্গত শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে নয়, বরং সকল শিল্পের মধ্য হতে সর্বশ্রেষ্ঠকেই নুসরণ করে।

বেঞ্চমার্ক স্থাপনে কোনো অর্জিত সফলতাকে পুনরায় আদর্শ হিসেবে গ্রহণের সম্ভাবনা এক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে । এরূপ সম্ভাবনাকে এড়িয়ে বেঞ্চমার্কিং করা হলে তা উদ্দেশ্য হাসিলকারী ব্যবস্থাপকীয় হাতিয়ার Cauch-up managerial tool) হিসেবে কাজ করে । প্রতিযোগী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট শিল্প ভিন্ন অন্য শিল্পের স্তর্গত কোনো প্রতিষ্ঠানের কার্যসম্পাদন বা আদর্শ অনুযায়ী বেঞ্চমার্কিং করা হলে তা প্রতিষ্ঠানের জন্য নতুন নতুন ধ্যান-ধারণার সন্ধান দিতে পারে।
