ব্যবস্থাপনা প্রক্রিয়া ও ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে সম্পর্ক

ব্যবস্থাপনা প্রক্রিয়া ও ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে সম্পর্ক নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। ব্যবস্থাপনা- প্রক্রিয়া ও ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে সম্পর্ক, ব্যবস্থাপনা -প্রক্রিয়া ও ব্যবস্থাপনা কার্যাবলি এক কি না এ বিষয় নিয়ে প্রায়শই প্রশ্ন দেখা দেয় । তাই প্রক্রিয়া কী এবং ব্যবস্থাপনার কার্যাবলিকে একটা উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া হিসেবে গণ্য করা উচিত কি না সে বিষয়ে আলোচনা করা প্রয়োজন ।

ব্যবস্থাপনা প্রক্রিয়া ও ব্যবস্থাপনার- কার্যাবলির মধ্যে সম্পর্ক

 

ব্যবস্থাপনা বলতে কী বুঝায় | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনাব্যবস্থাপনা প্রক্রিয়া ও ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে সম্পর্ক | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা নীতিমালা

 

লক্ষ্যার্জনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত ধারাবাহিক কতিপয় কাজের সমষ্টিকে প্রক্রিয়া নামে অভিহিত করা হয় । Oxford Dictionary of Business-এ বলা হয়েছে, “Process means a specific, structured and managed set of work activities designed to produce a specified output”. অর্থাৎ প্রক্রিয়া হলো কোনো নির্দিষ্ট ফললাভের জন্য নির্দিষ্ট, কাঠামো সম্বলিত এবং চালনাযোগ্য কার্য পদক্ষেপের সমষ্টি । প্রক্রিয়ার অন্তর্নিহিত বিষয়গুলো হলো :

১. এক্ষেত্রে একক লক্ষ্য থাকবে;

২. এ লক্ষ্য অর্জনের জন্য কতিপয় কার্য পদক্ষেপের প্রয়োজন হবে;

৩. প্রতিটা পদক্ষেপের স্বতন্ত্র অস্তিত্ব বা বৈশিষ্ট্য থাকবে; 

৪. এ পদক্ষেপগুলো ধারাবাহিকতা বজায় রেখে সম্পন্ন হবে; এবং

৫. এর একক কোনো কাজ বা পদক্ষেপ কোনো কার্যকর ফল দিতে পারবে না ।

উৎপাদনধর্মী প্রতিষ্ঠানে যে উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত হয় তাতে কর্মসমূহকে একাধিক পদক্ষেপ (Steps) – বিভক্ত করা হয় । প্রতিটা পদক্ষেপ আলাদা হলেও এরূপ কার্য ধারাবাহিকতা বজায় রেখে সম্পাদিত হয় এবং এক পর্যায়ে যেয়ে পরিণত পণ্য উৎপাদন সম্ভব হয়ে থাকে ।

ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদিকে কাজে লাগিয়ে লক্ষ্যে পৌঁছানোর কতিপয় ধারাবাহিক কার্য বিশেষ । এরূপ কার্যের মধ্যে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ মুখ্য। Henri Fayol বলেছেন, “To manage is to forecast and plan, to organise, to command, to co- Fordinate and control. ” অর্থাৎ ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন, সংগঠন প্রতিষ্ঠা, আদেশ দান, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ । এরূপ কার্যাদির নিম্নোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান :

১. প্রতিটা কার্যই ব্যবস্থাপনার মূল লক্ষ্যকে সামনে রেখে তা অর্জনের নিমিত্তে পরিচালিত হয়;

২. এরূপ কার্যাদি ধারাবাহিকতা বজায় রেখে সম্পাদিত হয়;

৩. এর প্রতিটা কাজই একে অন্যের অপেক্ষা আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত; এবং

৪. এর একক কোনো কাজই প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জনে সক্ষম নয় ।

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, ব্যবস্থাপনার কার্যাবলিকে এর প্রকৃতিগত কারণেই প্রক্রিয়া হিসেবে গণ্য করা যায় । এ জন্যই আধুনিক ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনাকে কতিপয় কার্যপদক্ষেপ সম্বলিত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন । নিম্নে রেখাচিত্রের সাহায্যে ব্যবস্থাপনার মুখ্য কার্যাবলির সমন্বয়ে গঠিত ব্যবস্থাপনা- প্রক্রিয়া তুলে ধরা হলো :

 

ব্যবস্থাপনা প্রক্রিয়া ও ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে সম্পর্ক | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

Leave a Comment