ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া-ব্যাখ্যা

ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া-ব্যাখ্যা এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” সিদ্ধান্ত গ্রহণ” বিষয়ক পাঠের অংশ। ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় । পরিবার থেকে আন্তর্জাতিক পরিমন্ডল পর্যন্ত সকল সংঘবদ্ধ কার্যক্রমে ব্যবস্থাপনা পরিব্যপ্ত । ব্যক্তি যেমনি কী করবে কী করবে না- তা ঠিক করে পথ চলে তেমনি সংঘবদ্ধ প্রচেষ্টার মূলে যে ব্যক্তিবর্গ থাকেন তাদেরকেও প্রতিটা পরিস্থিতিতে বা অবস্থায় তাৎক্ষণিক বা সময় নিয়ে নানান ধরনের করণীয় নির্ধারণ করে পথ চলতে হয় । যার সবই সিদ্ধান্ত- গ্রহণের সাথে সম্পর্কযুক্ত।

ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত- গ্রহণ প্রক্রিয়া-ব্যাখ্যা

 

ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া-ব্যাখ্যা | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

ব্যবস্থাপনার কার্যাবলির মধ্যে সিদ্ধান্ত- গ্রহণকে অনেক লেখক ব্যবস্থাপনার মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে অভিহিত করেছেন । স্টুনার ও তাঁর সহযোগীদের ভাষায় “আনুষ্ঠানিক সংগঠনের অস্তিত্ব বজায় রাখার সচেতন ও নিরবচ্ছিন্ন অনুশীলন বা রীতি হলো ব্যবস্থাপনা আর সিদ্ধান্ত- গ্রহণ কৌশল হলো এ কাজের কেন্দ্ৰবিন্দু ।

 

“(Management is the practice of consciously and continually shaping formal organizations, and the art of decision making is central to doing it.”)7 সিদ্ধান্ত -গ্রহণ হলো সমস্যা সমাধানের জন্য কিংবা কোনো সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে কর্মসূচির সনাক্তকরণ, মূল্যায়ন এবং সর্বোত্তম বা কাম্য কর্মসূচি গ্রহণ করা ।

একটি প্রতিষ্ঠানের উৎপাদন, বিপণন, জনশক্তি ইত্যাদি প্রতিটি বিভাগের সমস্যা সমাধান কিংবা সুযোগের সদ্ব্যবহার নিশ্চিতকরণে সিদ্ধান্ত -গ্রহণ একটি অপরিহার্য কাজ। অর্থনীতির মৌলিক প্রশ্নসমূহ- কী উৎপাদন করতে হবে, কীভাবে করতে হবে, কী পরিমাণ উৎপাদন করতে হবে ইত্যাদি বিষয়গুলোর উত্তরের মূলে রয়েছে কার্যকর সিদ্ধান্ত নেয়া । অর্থাৎ সকল প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সিদ্ধান্ত -গ্রহণ একান্ত আবশ্যক ।

 

ব্যবস্থাপনা হলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া-ব্যাখ্যা | সিদ্ধান্ত গ্রহণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপসংহারে বলা যায়, একজন ব্যবস্থাপককে সব সময়ই কার্যক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমস্যা সমাধানের পথ নির্দেশ করতে হয় । আর এ কাজে সম্ভাব্য কার্যধারার মূল্যায়ন ও কাম্য কার্যধারা নির্বাচন করাই হলো সিদ্ধান্ত- গ্রহণ। অতএব ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রতিটা কাজে কী করতে হবে বা কী কার্যক্রম গ্রহণ করা আবশ্যক তা নির্ধারণ করতে হয়-যা সিদ্ধান্ত -গ্রহণ প্রক্রিয়ার আওতাধীন। এ কারণেই বলা যায় যে, ব্যবস্থাপনা হলো একটি সিদ্ধান্ত -গ্রহণ প্রক্রিয়া ।

Leave a Comment