লক্ষ্য কি একটি পরিকল্পনা ?

লক্ষ্য কি একটি পরিকল্পনা? তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে । অর্থাৎ প্রতিষ্ঠানে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার অবশ্যই এক লক্ষ্য থাকে । লক্ষ্য না থাকলে পরিকল্পনা অর্থহীন হয়ে পড়ে । এলোমেলো ও বিশৃঙ্খল হয় । এ ছাড়া পরিকল্পনা ও ব্যবস্থাপনার অন্যান্য কাজের কার্যকারিতাও পরিমাপ করা যায় না । তাই লক্ষ্য ও পরিকল্পনা অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন দাঁড়ায় লক্ষ্যকেও কী পরিকল্পনা হিসেবে গণ্য করা যায়। যার এককথায় উত্তর হলে লক্ষ্যও নিঃসন্দেহে একটি পরিকল্পনা।

লক্ষ্য কি একটি পরিকল্পনা

 

লক্ষ্য কি একটি পরিকল্পনা | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

ভবিষ্যতে কী চাই, কীভাবে তা অর্জন করা সম্ভব, এজন্য কোনো কাজ, কখন, কীভাবে, কার দ্বারা, ক সময়ে করতে হবে এগুলো পূর্বে ঠিক করে ফেলাই হলো পরিকল্পনা । এক্ষেত্রে ‘কি চাই’—এটাকে লক্ষ্য এবং বারি সকল বিষয়কে পরিকল্পনা হিসেবে গণ্য করা। অবশ্য এভাবে ভাগ না করে সবটাকেই একত্রে পরিকল্পনা হিসেবেও গণ্য করা যেতে পারে ।

Weinrich Koontz, Bartol 3 Martin, Trewatha 3 Newport সহ বিভিন্ন স্বনামধন্য লেখক লক্ষ্য নির্ধারণকে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ার অন্যতম উপাদান বা কাজ হিসেবে গণ্য করেছেন । Weihrich ও Koontz বলেছেন,

“Planning involves selecting missions and objectives and the actions to achieve them.”

“অর্থাৎ লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ ও তার অর্জনে কী কাজ করতে হবে তা নির্ধারণ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত”।

 

Lee ও অন্যরা বলেছেন:

“Organization goals form one of the important elements in the overall planning process.

প্রক্রিয়ায় একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানকে প্রতিষ্ঠা করে । “

74 অর্থাৎ সাংগঠনিক লক্ষ্য সামগ্রিক পরিকল্পনা

 

Bartol ও Martin লক্ষ্য, পরিকল্পনা ও পরিকল্পন (Planning) এ তিনটি বিষয়কে পাশাপাশি রেখে আলোচনা করেছেন । তিনি বলেছেন,

“Whereas goal is a future end result that an organization wants to achieve, a plan is the means devised for attempting to reach a goal. Planning, then is the management function that involves setting goals and deciding how best to achieve them.”

যখন লক্ষ্য হলো ভবিষ্যৎ কার্যক্রমের সর্বশেষ ফল যা একটি প্রতিষ্ঠান পেতে চায় তখন একটি পরিকল্পনা হলো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পূর্ব অঙ্কিত কর্মপ্রচেষ্টা বিশেষ । আর পরিকল্পনা হলো একটি ব্যবস্থাপনা কার্য যার সঙ্গে লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্যে পৌঁছানোর সর্বোৎকৃষ্ট পন্থা কী হতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কার্য।

 

লক্ষ্য কি একটি পরিকল্পনা | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপসংহারে বলা যায়, পরিকল্পনাকে ব্যবস্থাপনার কাজ হিসেবে গণ্য করলে লক্ষ্য নিঃসন্দেহে এর অন্তর্ভুক্ত। সামগ্রিক কর্মকাণ্ড হতে অভিপ্রেত প্রত্যাশা কী হবে এটি আলাদা করা না হলে এবং তা সঠিকভাবে উপলব্ধি করা না গেলে পরবর্তী কর্মপন্থা সঠিক ও সুনির্দিষ্টভাবে গ্রহণ করা যায় না । তাই প্রত্যাশা ও করণীয় এ উভয় বিষয়কে বুঝাতে গিয়ে প্রত্যাশাকে লক্ষ্য এবং করণীয়কে পরিকল্পনা নামে অভিহিত করা হয় ।

Leave a Comment