কার্যভিত্তিক সংগঠন ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র

আজকের আলোচনার বিযয় কার্যভিত্তিক সংগঠন ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত, কার্যভিত্তিক সংগঠনের সীমাবদ্ধতা বিশ্লেষণ করলে দেখা যায় যে, সকল প্রকার প্রতিষ্ঠানে এটি সার্থকভাবে ব্যবহার করা যায় না । নিম্নলিখিত অবস্থায় কার্যভিত্তিক সংগঠন দক্ষতার সঙ্গে ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হয় :

কার্যভিত্তিক সংগঠন ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র

 

কার্যভিত্তিক সংগঠন ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

১. বিশেষীকৃত ক্ষেত্র (Specialized area) :

যে সমস্ত প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য নির্দিষ্ট মানসম্পন্ন হওয়া আবশ্যক অথবা কার্য সম্পাদনে বিশেষায়িত জ্ঞানসম্পন্ন লোকদের নিয়োগ অপরিহার্য বিবেচিত হয় সেক্ষেত্রে কার্যভিত্তিক সংগঠন দক্ষতার সাথে কাজ করতে পারে । যেমন – ঔষধ কোম্পানি । 

২. কাজের মধ্যে ঐক্য যেখানে খুবই অপরিহার্য (Where co-ordination in work is critical) :

যে সমস্ত প্রতিষ্ঠানের কার্যাবলি পরস্পর নির্ভরশীল এবং বিভিন্ন বিভাগ বা শাখার মধ্যে ঐক্য খুবই আবশ্যক হয় তথায় কার্যভিত্তিক সংগঠন ভালো ফল দেয়। 

 

৩. ব্যাপক উৎপাদন (Large-scale production) :

যেখানে এক-দু’টি পণ্যের ব্যাপক উৎপাদনের মাধ্যমে কোন প্রতিষ্ঠানের ব্যাপক সম্প্রসারণ ঘটে সেখানে কার্যভিত্তিক- সংগঠনের ব্যবহার অধিক ফলদায়ক হয়।

৪. বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠান (Large-scale organisation) :

বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কষ্টসাধ্য বিধায় সেক্ষেত্রে কার্যভিত্তিক- সংগঠন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন বিভাগের দায়িত্ব বিশেষজ্ঞদের হাতে অর্পণ এবং পরিচালনা করলে অধিক ফল লাভ সম্ভব হয় ।

 

কার্যভিত্তিক সংগঠন ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

৫. গবেষণাধর্মী প্রতিষ্ঠান (Research oriented organization) :

এ ধরনের প্রতিষ্ঠানে যারা গবেষক হিসেবে কাজ করেন তারা সবাই উচ্চতর কারিগরি জ্ঞানসম্পন্ন হয়ে থাকে । তাই এ ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে কার্যভিত্তিক বা পদস্থকর্মী সংগঠন গড়ে তোলা যায় ।

উপরোল্লিখিত শর্তগুলো যদি কোনো প্রতিষ্ঠানে বর্তমান থাকে তা হলে কার্যভিত্তিক -সংগঠন কাঠামো ব্যবহার করা যায় । তবে এর ব্যবহার কর্মীদের ওপর অধিক বোঝা চাপায়, ভুল বোঝাবুঝির সৃষ্টি করে এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটায় । বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনকারী বৃহদায়তন প্রতিষ্ঠানে এটি খুব বেশি সার্থক হয় না। কারণ এক্ষেত্রে তা সমন্বয় সাধনে সমস্যার সৃষ্টি করে ।

Leave a Comment