বাংলাদেশে ব্যবস্থাপনা পেশার মানোন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ

বাংলাদেশে ব্যবস্থাপনা পেশার মানোন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহতা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্যবস্থাপনার গুরুত্ব অত্যধিক হলেও এটি এখনও আমাদের দেশে পেশা। হিসেবে স্বীকৃতি পায়নি । এখনও এ দেশের ব্যবসায়-বাণিজ্য তথা সর্বস্তরের ব্যবস্থাপনা কার্য অধিকাংশ ক্ষেত্রেই এতদ্বিষয়ের তত্ত্বীয় জ্ঞানের বাইরের লোকদের দ্বারাই পরিচালিত হয়। এ ছাড়াও ব্যবস্থাপনা পেশার প্রতিনিধিত্বমূলক কোনো সংঘ বা প্রতিষ্ঠানও এখানে কার্যত গড়ে ওঠেনি । ফলে সদস্যদের সনদ প্রদানের বিষয়টি এখনও চিন্তার বাইরে । তবে আশার বিষয়, বাংলাদেশে ব্যবস্থাপনা পেশার মানোন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান কার্যরত রয়েছে । যাদের সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে প্রদত্ত হলো :

বাংলাদেশে ব্যবস্থাপনা পেশার মানোন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ

 

বাংলাদেশে ব্যবস্থাপনা পেশার মানোন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

১. ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ( Institute of Business Administration [I.B.A]) :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের জন্য এটি একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান । বহু শিক্ষার্থী প্রতি বছর এ বিষয়ে উচ্চ ডিগ্রি লাভ করে ব্যবস্থাপনা পেশার মানোন্নয়নে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।

 

২. বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPTAC) :

সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত, এ কেন্দ্রে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাদের ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ে জ্ঞান প্রদান করা হয় ।

 

৩. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (B.I.M) :

শিক্ষিত বেকার যুবক ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ব্যবস্থাপনা বিষয়ে সংক্ষিপ্ত কোর্সে অধ্যয়নের সুযোগ প্রদান করে দক্ষ ব্যবস্থাপক গড়ায় এটি একটি নিবেদিত প্রতিষ্ঠান । এর সাবেক নাম ছিল B.M.D.C।

 

৪. ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (I.P.M.) :

এখানে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান লাভের সুযোগ পায় ।

 

৫. বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (B.I.B.M.) :

বাংলাদেশে ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহে নিয়োজিত ব্যবস্থাপক বা নির্বাহীদেরকে প্রশিক্ষণদানের জন্য এ প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় গবেষণাকর্মও এ প্রতিষ্ঠান পরিচালনা করে।

 

বাংলাদেশে ব্যবস্থাপনা পেশার মানোন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

৬. ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন (N.I.P.A.) :

সরকারি প্রশাসন পরিচালনায় প্রয়োজনীয় জনসম্পদ সরবরাহের উদ্দেশ্যে বিশেষ কারিকুলাম নিয়ে এ প্রতিষ্ঠান ব্যবস্থাপনার মানোন্নয়নে কাজ করছে।  উপরোক্ত প্রতিষ্ঠানসমূহ ছাড়াও বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ব্যবস্থাপনা বিষয়ে ডিগ্রি দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংকগুলো নিজেদের নির্বাহীদের মানোন্নয়নের জন্য ব্যাংক ইনস্টিটিউট পরিচালনা করছে। সব মিলিয়ে এ গরীব দেশেও ব্যবস্থাপনার মানোন্নয়নে কাজ চলছে । তাই আশা করা যায়, অদূর ভবিষ্যতে এদেশেও ব্যবস্থাপনা পেশার মর্যাদা লাভের প্রয়াসে আরও এগিয়ে যেতে সমর্থ হবে ।

Leave a Comment