ব্যবস্থাপনা কি একটি ক্যারিয়ার

ব্যবস্থাপনা কি একটি ক্যারিয়ার? এই বিষয়টি নিয়ে আজকের পাঠ। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ। জীবিকার্জন ও জীবনে সফলতা লাভের উপায় হিসেবে কোনো কর্ম, পেশা বা বৃত্তিকে গ্রহণ করা হলে তাকে ব্যক্তিজীবনের ক্যারিয়ার হিসেবে গণ্য করা হয়ে থাকে। চাকরি, ব্যবসায়, কৃষিকাজ, ব্যক্তিসেবা, খেলাধূলা, অভিনয় ইত্যাদি নানান কাজকে মানুষ ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারে । এর মধ্যে ব্যবস্থাপনা বর্তমানকালে দ্রুত প্রসারমান একটা জীবিকার্জনের উপায় বা ক্যারিয়ার । এর পিছনে যে সকল কারণ বিদ্যমান তা নিম্নরূপ :

ব্যবস্থাপনা কি একটি ক্যারিয়ার

 

ব্যবস্থাপনা কি একটি ক্যারিয়ার | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

১. উত্তম প্রাপ্তি (Better earning) :

সারা বিশ্বেই দক্ষ ব্যবস্থাপকের চাহিদা ব্যাপক । একজন ডাক্তার বা প্রকৌশলী শ্রম ও মেধা খরচ করে যে পরিমাণ আয় করে সে তুলনায় একজন ব্যবস্থাপকের প্রাপ্তি আমাদের মত দেশেও নিঃসন্দেহে যথেষ্ট আকর্ষণীয়।

 

২. আওতার প্রসারতা (Extending scope) :

একটা বৃহদায়তন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে তত্ত্বাবধায়ক পর্যায় পর্যন্ত ব্যাপক সংখ্যক মানুষ ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকে । এ ছাড়া ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ীসহ যে কোনো পেশাজীবী মানুষ ব্যবস্থাপক হিসেবে তাদের কারিয়ার গঠন করতে পারে ।

 

৩ উন্নয়নের সুযোগ (Opportunity of development) :

ব্যবস্থাপনা পেশায় উন্নয়নের সুযোগ অন্য যে কোনো পেশার চেয়ে অনেক বেশি। কারণ বড় প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক বা জুনিয়র ব্যবস্থাপক হিসেবে যোগদানকারী একজন ব্যক্তিও দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ দিয়ে উক্ত প্রতিষ্ঠানে বা অন্যত্র তার ক্যারিয়ারকে অনেক সামনে এগিয়ে নিতে পারে।

 

৪. সম্ভাবনাময় ক্ষেত্র (Prospective field) :

সারাবিশ্বেই উন্নয়নের গতি বৃদ্ধির সাথে ব্যবস্থাপনা অত সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্র বিবেচিত হচ্ছে । বৃহদায়তন কর্পোরেট ধারণার বিস্তৃতি একে আরও সম্ভাবনাময় করে। তুলেছে । ফলে এ পেশার গুরুত্ব কমার কোনো সম্ভাবনা নেই ।

 

৫. কাজের অনুক্রমগত সুবিধা (Advantage of job sequence) :

ব্যবস্থাপনা সর্বজনীন । অর্থাৎ একজন দক্ষ ব্যবস্থাপক চাকরি করে যেমনি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে তেমনি নিজে কোনো প্রতিষ্ঠান সেখানে তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠা লাভে সক্ষম হয়।

 

৬. চ্যালেঞ্জিং কাজ (Challenging job) :

যে কোনো চ্যালেঞ্জিং পেশা বা কাজে উন্নয়নের সম্ভাবনা বেশি। থাকে । ফলে যারা যোগ্য তারা ব্যবস্থাপনাকে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে সেই সম্ভাবনাকে কাজে লাগায়ে পারে । এ ছাড়া এক্ষেত্রে ব্যক্তির সাফল্য ও কৃতিত্ব ব্যক্তিক উৎসাহের কারণ হয়। 

 

ব্যবস্থাপনা কি একটি ক্যারিয়ার | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

৭. সামাজিক স্বীকৃতি (Social acceptance) :

ব্যবস্থাপনা পেশার সামাজিক স্বীকৃতিও সারাবিশ্বেই দ্রু বাড়ছে। শুধুমাত্র ব্যবসায় ব্যবস্থাপনায় নয়, সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপনাও তাদের দক্ষতার গুণে সমাজে সমাদৃত হচ্ছে । যে কোন প্রতিষ্ঠানের উন্নয়নের মূলে ব্যবস্থাপকের ভূমিকা এখন সুবিদিত।

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যে কোনো প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময় মানুষের জন্য ব্যবস্থাপনা নিঃসন্দেহে ক্যারিয়ার উন্নয়নের উত্তম ক্ষেত্র। তাই Skinner ও Ivancevich বলেছেন, “Management is one of the most widespread career areas.” অর্থাৎ ব্যবস্থাপনা হলো বর্তমানকালে ক্যারিয়ারের সবচেয়ে বিস্তৃত ক্ষেত্র। মার্কিন যুক্তরাষ্ট্রে Business School এর সংখা এবং আমাদের দেশে BBA, MBA পড়ার প্রতি আগ্রহ দেখে তা সহজেই অনুমেয়।

Leave a Comment