উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। পরিকল্পনা ও উদ্দেশ্যের মধ্যে নিবিড় সম্পর্কই শুধু নয়, উদ্দেশ্য নির্ধারণ পরিকল্পনার একটি অতি গুরুত্বপূর্ণ suggests বিষয় । পরিকল্পনার ব্যাপ্তি ব্যাপক হওয়ায় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ের জন্য গৃহীত পরিকল্পনারে নানান নামে অভিহিত করা হয়।
উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক
উদ্দেশ্য নির্ধারণ এর মধ্যে অন্যতম । উদ্দেশ্য সম্পর্কে Terry ও Franklin বলেন, “A managerial objective is the intended goal that prescribes definite scope direction to the planning efforts of a manager.” and »10 অর্থাৎ ব্যবস্থাপকীয় উদ্দেশ্য হলো অভিপ্রেত লক্ষ্য য একজন ব্যবস্থাপককে নির্দিষ্ট কার্যপরিধি সম্পর্কে পথ দেখায় এবং পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় পরামর্শ নির্দেশ করে । Bartol ও Martin উদ্দেশ্য ও পরিকল্পনাকে পাশাপাশি তুলে ধরে বলেছেন, “While goals are the desired ends, plans are the means used to bring about the desired ends.

উদ্দেশ্য নির্ধারণ সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে পড়ে । প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য নির্ধারণের পর আবার প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপ-বিভাগের উদ্দেশ্য নির্ধারণ করা হতে পারে। আবার সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিভাগ ও উপ-বিভাগের পরিকল্পনা প্রণীত হয় । অর্থাৎ সকল পরিকল্পনার লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করা ।
অধ্যাপক নিউম্যান প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যকার সম্পর্ককে একটা সুন্দর উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন; যা হলো-একটা বিমান সংস্থা এর কার্যক্রম নির্ধারণ, যন্ত্রপাতি নির্বাচন, কর্মী সংগ্রহ এবং কোনো কিছু যথাযথভাবে শুরুর পূর্বে অবশ্যই স্থির করবে যে,
তাদের প্রাথমিক উদ্দেশ্য হবে যাত্রী বহন না মালামাল বহন করা উদ্দেশ্য নির্ধারণ ও তার আলোকে কর্মপন্থা স্থিরীকরণ উভয়ই যে পরিকল্পনা Bovee ও অন্যরা বিষয়টাকে এভাবে তুলে ধরেছেন, “Planning is the process of formulating goals and developing ways to achieve them.” অর্থাৎ পরিকল্পনা হলো লক্ষ্য (উদ্দেশ্য) নির্ধারণ এবং তা অর্জনের পন্থা উন্নয়নের একটি প্রক্রিয়া ।
উদ্দেশ্য যে পরিকল্পনার ভিত্তি বা উদ্দেশ্য নির্দিষ্ট করা ছাড়া যে পরিকল্পনা কার্যকর হতে পারে না K.B. Warren-এর প্রতি ইঙ্গিত করেছেন এভাবে, “In any event, planning cannot be successful unless top executives support the function and provide clear objectives on which plans can be based. –
উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, সুস্পষ্টভাবে উদ্দেশ্য নির্ধারণ ছাড়া কার্যকর পরিকল্পনা প্রণয়ন সম্ভব নয় । পরিকল্পনা প্রক্রিয়ায় তাই উদ্দেশ্য নির্ধারণকে প্রথম পদক্ষেপ হিসেবে অনেকেই উপস্থাপনের প্রয়াস পেয়েছেন । Terry ও Franklin একটা কৌশলগত পরিকল্পনা প্রক্রিয়ার পদক্ষেপসমূহকে নিম্নোক্ত রেখাচিত্রের সাহায্যে তুলে ধরেছেন :

