লক্ষ্য বলতে কী বুঝায়

লক্ষ্য বলতে কী বুঝায়? তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে । মানুষ ভালো-মন্দ যাই করুক না কেন তার একটা লক্ষ্য থাকে । সচেতন মানুষ লক্ষ্যহীন, উদভ্রান্তের মতো কোনো কাজ করতে পারে না। লক্ষ্যহীন তরী যেমনি দীর্ঘদিন চলতে পারে না, এক সময় ডুবে যায় বা চলার গতি হারিয়ে ফেলে তেমনি মানব সমাজে লক্ষ্যহীন কোনো কাজই ভালো কিছু অর্জন করতে পারে না বা দীর্ঘদিন চলতে পারে না ।

তাই কাজ ছোট-বড় যাই হোক না কেন, কাজ শুরু মূলে পূর্বেই এর লক্ষ্য কী অর্থাৎ এ কাজ থেকে কী পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে তা বুঝে নেয়ার প্রয়োজন পড়ে । এরপ প্রত্যাশাকেই লক্ষ্য বলা যায়। ভিন্নভাবে বললে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশার যে কেন্দ্রবিন্দু নির্ধারণ করে তাকেই লক্ষ্য বলে ।

 

লক্ষ্য বলতে কী বুঝায় | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

লক্ষ্য বলতে কী বুঝায়

ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া যার অধীনে পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্য পারস্পরিক ধারাবাহিকতা বজায় রেখে পরস্পর সহযোগিতায় একটা লক্ষ্য অর্জনের প্রয়াস চালায়। তাই ব্যবস্থাপনার সামগ্রিক কর্মকাণ্ডের মূলে থাকে একটা লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্যই প্রয়োজনীয় পরিকল্পনা নেয়া হয় ও ব্যবস্থাপনার অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

ধরা যাক, একটা প্রতিষ্ঠান আগামী বছরে তাদের বিক্রয়ের পরিমাণ ২৫% বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এখন সেভাবে উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি তৈরি, বাজার সম্প্রসারণ, অর্থসংস্থানসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা নেবে। প্রত্যেকটা বিভাগ প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে সামনে রেখে অধিলক্ষ্য (Sub-goal) নির্ধারণ করবে ও সে অনুযায়ী পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে।  বিভিন্ন লেখক লক্ষ্যের যে সংজ্ঞা তুলে ধরেছেন তার কতিপয় নিম্নে তুলে ধরা হলো : 

 

১. Bartol ও Martin-এর মতে, “A goal is a future target or end result that an organization wishes to achieve. A plan is the means devised for attempting to reach a goal. “62 অর্থাৎ লক্ষ্য হলো ভবিষ্যৎ অভীষ্ট ফল বা সমাপ্তি ফল যা একটি প্রতিষ্ঠান অর্জন করতে চায়। আর পরিকল্পনা হলো লক্ষ্যে পৌঁছানোর একটা প্রয়াশ বা কৌশল বিশেষ ।

২. Ricky W. Griffin-এর মতে, “Goals means the purpose that an organization strives to achieves; organizations often have more than one goal; goals are fundamental elements of organizations. .”63 অর্থাৎ লক্ষ্য হলো উদ্দেশ্য যা একটি প্রতিষ্ঠান অর্জনের চেষ্টা চালায় । একটি প্রতিষ্ঠানের | একাধিক লক্ষ্য থাকে । আর লক্ষ্য হলো যেকোনো প্রতিষ্ঠানের মুখ্য উপাদান ।

Weinrich & Koontz বলেন, “Goals are the ends toward which activity is aimed. This represent not only the end point of planning but also the end toward which organizing, staffing. | leading and controlling are aimed.” অর্থাৎ লক্ষ্য হলো প্রান্তসীমা যাকে কেন্দ্র করে কর্মকাণ্ড পরিচালিত হয় । এটি শুধু পরিকল্পনারই প্রান্তসীমা নয় বরং সংগঠন, কর্মীসংস্থান, নেতৃত্ব প্রদান ও নিয়ন্ত্রণ কার্যও একে কেন্দ্র করে পরিচালিত হয় ।

 

লক্ষ্য বলতে কী বুঝায় | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপসংহারে বলা যায়, লক্ষ্য হলো কোনো কর্মকাণ্ডের মূল লক্ষ্যবিন্দু বা ঈম্পিত ফল। আর একে ঘিরে বা এটা অর্জনের উদ্দেশ্যেই প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। একটি প্রতিষ্ঠানে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক মূল লক্ষ্য থাকতে পারে। বিভিন্ন বিভাগ ও উপ-বিভাগ প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে পারে। এভাবেই প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপ-বিভাগ তাদের ব্যবস্থাপকীয় সকল কর্মকাণ্ড তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের প্রয়াসেই পরিচালনা করে ।

Leave a Comment