স্থায়ী পরিকল্পনার সংজ্ঞা

স্থায়ী পরিকল্পনার সংজ্ঞা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা। সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারে বারে প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে ।

 

স্থায়ী পরিকল্পনার সংজ্ঞা

 

স্থায়ী পরিকল্পনার সংজ্ঞা | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

একই ধরনের সমস্যা বা অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং অনুরূপ সমস্যা উত্তরণ বা অবস্থা মোকাবিলায় এ ধরনের পরিকল্পনা বারে বারে ব্যবহৃত হয়। বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ এরূপ পরিকল্পনাকে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। নিম্নে তার কয়েকটি তুলে ধরা হলো : 

১. Ricky W. Griffin বলেন, “Standing plan is developed for activities that recur regularly, over a period of time. “79 অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বারে বারে ঘটে এমন কাজের জন্য তৈরিকৃত পরিকল্পনাই হলো স্থায়ী পরিকল্পনা ।

২. Bartol & Martin, “Standing plans are plans that provide ongoing guidance for performing recuring activities. “80 অর্থাৎ স্থায়ী পরিকল্পনা হলো সেই ধরনের পরিকল্পনা যা বারে বারে সম্পাদিত হয় এমন কাজের জন্য চলমান দিক-নির্দেশনা প্রদান করে ।

৩. Stoner ও অন্যরা বলেছেন, “Standing plan is an established set of decisions used by a managers to deal with recurring or organizational activites. “87 অর্থাৎ স্থায়ী পরিকল্পনা হলো প্রতিষ্ঠিত। | সিদ্ধান্তাবলি যা ব্যবস্থাপক বারে বারে ঘটে এমন ক্ষেত্রে অথবা সাংগঠনিক কাজের বেলায় প্রয়োগ করে ।

 

স্থায়ী পরিকল্পনার সংজ্ঞা | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনার আলোকে বলা যায়, যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একই ধরনের অবস্থায় বারে বারে প্রয়োগ করা হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে । এরূপ পরিকল্পনা একবার গৃহীত হলে নতুন পরিকল্পনা গৃহীত হওয়ার পূর্ব পর্যন্ত বা নতুন অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত বারে বারে ব্যবহৃত হয় ।

ফলে নতুন পরিকল্পনা তৈরির ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান অব্যাহতি পায়। আবার একই ধরনের পরিকল্পনার আওতায় বারে বারে কাজ করতে গিয়ে অধস্তনরাও বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায় । এতে প্রতিষ্ঠানে বিশেষায়ণের সুযোগ সৃষ্টি হয় ।

Leave a Comment