ব্যবস্থাপনা পরিসর বা তত্ত্বাবধান পরিসর বলতে কী বুঝায় তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনা পরিসর ও বিভাগীয়করণ” বিষয়ক পাঠের অংশ। ব্যবস্থাপনা- পরিসর বলতে একজন তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপকের অধীনে সরাসরি কর্মরত কর্মী বা নির্বাহীর সংখ্যাকে বুঝায়, যাদের কাজকে তিনি সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করেন ।
ব্যবস্থাপনা -পরিসর বা তত্ত্বাবধান পরিসর বলতে কী বুঝায়

প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগে যে সকল অধস্তন নির্বাহী ও কর্মী কাজ করে তারা সবাই স্ব-স্ব বিভাগের বিভাগীয় ব্যবস্থাপকের অধীন । কিন্তু তাই বলে সবাই সরাসরি বিভাগীয় ব্যবস্থাপকের নিকট থেকে নির্দেশ পাবে ও জবাবদিহি করবে এমন নয় । ধরা যাক, উৎপাদন ব্যবস্থাপকের অধীনে ৪ জন প্লান্ট ম্যানেজার এবং প্রত্যেক প্লান্ট ম্যানেজারের অধীনে ৬ জন করে সুপারভাইজার রয়েছে । এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপকের ব্যবস্থাপনা -পরিসর ৪ এবং প্লান্ট ম্যানেজারের ব্যবস্থাপনা- পরিসর হলো । ব্যবস্থাপনা- পরিসরকে তত্ত্বাবধান পরিসর, নিয়ন্ত্রণ পরিসর ইত্যাদি নামেও অভিহিত করা হয় । নিম্নে এর কতিপয় সংজ্ঞার উল্লেখ করা হলো :
১. Terry ও Franklin-এর মতে, “Span of control refers to the number of immediate subordinates who report to a manager.” অর্থাৎ নিয়ন্ত্রণ পরিসর হলো অব্যবহিত অধস্তনদের সংখ্যা যারা একজন ব্যবস্থাপকের কাছে তাদের কাজের প্রতিবেদন পেশ করে ।
২. Stoner ও অন্যদের মতে, “The span of management control refers to the number of
people and department that report directly to a particular manager.”
” অর্থাৎ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পরিসর হলো মানুষ ও বিভাগের সেই নির্দিষ্ট সংখ্যা, যা সরাসরি কোনো নির্দিষ্ট ব্যবস্থাপকের কাছে তাদের কাজের রিপোর্ট প্রদান করে ।
৩. Trewatha 3 Newport 4, “The span of management which refers to the number of subordinates reporting to one superior. The span of management also referred to as the span of supervision, span of authority and span of control. “32 অর্থাৎ ব্যবস্থাপনা- পরিসর বলতে অধস্তন কর্মীর সংখ্যাকে বুঝায় যারা একজন ঊর্ধ্বতনের কাছে তাদের কাজের রিপোর্ট প্রদান করে। ব্যবস্থাপনা -পরিসরকে তত্ত্বাবধান পরিসর, কর্তৃত্ব পরিসর এবং নিয়ন্ত্রণের পরিসর নামেও অভিহিত করা হয়ে থাকে ।
উপরোক্ত সংজ্ঞা বিশ্লেষণে তত্ত্বাবধান পরিসরের নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষনীয়;
১. তত্ত্বাবধান পরিসর হলো একজন নির্বাহীর সরাসরি কর্তৃত্বাধীন অধস্তনের সংখ্যা
২. এরূপ অধস্তনদের উক্ত নির্বাহী সরাসরি নির্দেশ দেন;
৩. অধস্তনরা সরাসরি উক্ত নির্বাহীর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে; এবং
৪. উক্ত নির্বাহী তার অধস্তনদের কাজের জন্য তার উপরস্থ নির্বাহীর নিকট জবাবদিহি করে ।

পরিশেষে বলা যায়, একজন ঊর্ধ্বতন কতজন অধস্তনের কাজ সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করবেন সেই সংখ্যাই হলো ঐ ঊর্ধ্বতনের ব্যবস্থাপনা -পরিসর। এরূপ পরিসর কী হবে তার সর্বজনসম্মত সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় । এটা ঊর্ধ্বতন ও অধস্তনদের মান, তত্ত্বাবধানের জন্য ব্যয়িত সময়ের পরিমাণ এবং প্রতিষ্ঠানের অন্যান্য বিভিন্ন বিষয়ের সতর্ক বিবেচনার ওপর নির্ভরশীল ।
