বিজনেস গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স, মুনাফার ৫৭ শতাংশ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া, বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে আলহাজ টেক্সটাইল, বাজার মূলধন কমলো সাড়ে তিন হাজার কোটি টাকা, সর্বনিম্ন দামে আটকা ৬৬ শতাংশ প্রতিষ্ঠান, নবম দফায় প্রভিশন ছাড় পেলো মার্চেন্ট ব্যাংক-ব্রোকারেজ হাউস, শেয়ারবাজারে বড় দরপতন, ফ্লোরে আরও ২৭ প্রতিষ্ঠান, লভ্যাংশে ‘সতর্ক’ বহুজাতিক কোম্পানিগুলো
মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স | সারা সপ্তাহের খবর
মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২২ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক টাকা করে পাবেন।
মুনাফার ৫৭ শতাংশ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ২০২২ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ এক টাকা ৫০ পয়সা করে পাবেন। শেষ হওয়া হিসাববছরে কোম্পানিটি যে মুনাফা করেছে, ঘোষিত লভ্যাংশের পরিমাণ তার ৫৭ শতাংশের সমান। এ হিসেবে কোম্পানিটি যে মুনাফা করেছে তার ৫৭ শতাংশ বিনিয়োগকারীদের দেবে।
বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে আলহাজ টেক্সটাইল
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে আলহাজ টেক্সটাইল। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।
বাজার মূলধন কমলো সাড়ে তিন হাজার কোটি টাকা
এক সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে ফের দরপতন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। পাশাপাশি বড় অঙ্কে কমে গেছে বাজার মূলধন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহে বাজার মূলধন কমেছে সাড়ে তিন হাজার কোটি টাকার ওপরে।
সর্বনিম্ন দামে আটকা ৬৬ শতাংশ প্রতিষ্ঠান
টানা দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। তবে আরও প্রকট হয়ে উঠেছে ক্রেতা সংকট। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ফ্লোর প্রাইসে (সর্বনিম্ন দাম) আটকে গেছে।
নবম দফায় প্রভিশন ছাড় পেলো মার্চেন্ট ব্যাংক-ব্রোকারেজ হাউস
বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় ও শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে প্রভিশন সংরক্ষণে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে আরও দুই বছর সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। শেয়ারবাজারে বিনিয়োগ থেকে অনাদায়ী ক্ষতির বিপরীতে প্রভিশন সংরক্ষণে এ সময় পাবে প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে নয় বারের মতো প্রভিশন সংরক্ষণের সময় বাড়ালো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ারবাজারে বড় দরপতন, ফ্লোরে আরও ২৭ প্রতিষ্ঠান
ফের টানা দরপতন দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। সেই সঙ্গে ক্রেতা সংকটে পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান। ক্রেতা সংকটে পড়ে দর হারাচ্ছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠান। সেই সঙ্গে দাম কমে প্রতিদিন নতুন নতুন প্রতিষ্ঠানের শেয়ার দাম ফ্লোর প্রাইজে (সর্বনিম্ন দাম) যুক্ত হচ্ছে। এতে প্রতিনিয়ত বড় হচ্ছে ফ্লোর প্রাইজে আটকানো প্রতিষ্ঠানের সংখ্যা।

লভ্যাংশে ‘সতর্ক’ বহুজাতিক কোম্পানিগুলো
ডেটল, মরটিন, হারপিক, ভ্যানিশ, লাইজল, ভিটসহ বেশ কয়েকটি প্রসাধন পণ্যের কল্যাণে বাংলাদেশে দাপটের সঙ্গে ব্যবসা করছে রেকিট বেনকিজার। ১৯৮৭ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে প্রায় প্রতি বছর এই বহুজাতিক কোম্পানিটি যে মুনাফা করেছে তার প্রায় পুরোটা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করে দিয়েছে।

মুনাফার ৪৩ শতাংশ লভ্যাংশ দেবে ইউনাইটেড ইন্স্যুরেন্স | সারা সপ্তাহের খবর