মেট্রিক্স সংগঠন কাকে বলে

আজকের আলোচনার বিযয় মেট্রিক্স সংগঠন কাকে বলে – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত, ব্যবস্থাপনা সংগঠনের আধুনিক রূপ হলো মেট্রিক্স সংগঠন। এটি হলো মূলত বিভাগীয়করণের একাধিক পদ্ধতির মিশ্র রূপ ।

মেট্রিক্স সংগঠন কাকে বলে

দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণ ও ক্ষেত্রেবিশেষে অঞ্চলভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে দ্বৈত কর্তৃত্ব ও সহযোগিতার সম্পর্ক সম্বলিত যে সংগঠন কাঠামো বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে গড়ে তোলা হয়। তাকেই মেট্রিক্স সংগঠন বলে। উন্নতমানের কারিগরি জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনা এবং দলগত প্রচেষ্টা জোরদার করে উৎপাদনশীলতা বৃদ্ধিই এরূপ সংগঠন কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্য । নিম্নে এরূপ সংগঠন কাঠামোর দু’টি সংজ্ঞা প্রদত্ত হলো:

 

মেট্রিক্স সংগঠন কাকে বলে | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

১. Donnelly (ডনিলি) ও তাঁর সহযোগীগণের মতে, “Matrix organization design is a design in which a project type structure is super imposed on a functions structure. “28 অর্থাৎ মেট্রিক্স | সংগঠন ডিজাইন হলো এমন একটা ডিজাইন যাতে কার্যভিত্তিক ডিজাইনের উপর একটা প্রকল্প ভিত্তিক | ডিজাইনকে সমন্বিত করে আরোপ করা হয় ।

২. R. M. Hodgetts এ সম্পর্কে বলেছেন, “A matrix organization is a blend of functional and product (and in some cases territorial) departmentalization in which there is a dual command | system that emphasizes both inputs and outputs.” অর্থাৎ মেট্রিক্স সংগঠন হলো কার্যভিত্তিক ও | দ্রব্যভিত্তিক (কখনও অঞ্চলভিত্তিক) বিভাগীয়করণের মিশ্রণ যেখানে দ্বৈত কর্তৃত্ব কার্যকর থাকে যা প্রয়োজনীয় | যোগান (Input) ও উৎপাদন (Output)-এর ওপর পৃথকভাবে বিশেষ গুরুত্বারোপ করে ।

 

এ ধরনের সংগঠনের বৈশিষ্ট্য হলো-এক্ষেত্রে দু’ধরনের কর্তৃপক্ষ একই সঙ্গে কাজ করে। যাদের একদল প্রয়োজনীয় জনশক্তি, উপায়-উপকরণ ও সেবা প্রদান করে । এদের কার্যিক ব্যবস্থাপক (Functional manager) বা মালামাল ব্যবস্থাপক (Resource manager) বলা হয় । আরেকদল কর্তৃপক্ষ বিশেষ দ্রব্য বা প্রজেক্টের সামগ্রিক দায়িত্ব নেয় । এদেরকে বলা হয় প্রজেক্ট ব্যবস্থাপক (Project manager) বা ব্যবসায় ব্যবস্থাপক (Business manager)। প্রজেক্ট ম্যানেজার তার নির্দিষ্ট প্রজেক্টের সফলতা ও ব্যর্থতার জন্য ঊর্ধ্বতনের কাছে দায়ী থাকে ।

এতে কার্যিক ব্যবস্থাপক ফাঁকি দেওয়ার কোনোই সুযোগ পায় না কারণ প্রজেক্ট ম্যানেজার সবসময়ই তার কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে প্রজেক্ট ম্যানেজারেরও এক্ষেত্রে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই কারণ তাকেই তার প্রজেক্টের কার্যকারিতার জন্য জবাবদিহি করতে হয়। এতে এক ধরনের দ্বৈত অধীনতা বা আদেশদানের দ্বৈত পদ্ধতি (Dual command) সৃষ্টি হয় । নিম্নে রেখাচিত্রের সাহায্যে এরূপ সংগঠন কাঠামো তুলে ধরা হলো :

 

মেট্রিক্স সংগঠন কাকে বলে | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

 

এ ধরনের সংগঠনে সাধারণ ব্যবস্থাপক কার্যত মেট্রিক্স ব্যবস্থাপক হিসেবে গণ্য হন । তার অধীনে একদিকে থাকে বিভিন্ন কার্যিক ব্যবস্থাপক ও অনদিকে প্রজেক্ট বা দ্রব্য ব্যবস্থাপকগণ । প্রজেক্ট ব্যবস্থাপকগণ প্রজেক্টের জন্য তার কাছে দায়ী থাকে অন্যদিকে কার্য বিভাগের প্রধান ব্যবস্থাপক তার কাজের জন্যও সাধারণ ব্যবস্থাপকের কাছে ধরনের গতির সঞ্চার হয় । কার্যক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে সহজেই উক্ত সমস্যা মেট্রিক্স ব্যবস্থাপকের কাছে দায়ী থাকে।

যায় এবং সে তদনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এতে অবশ্য মেট্রিক্স মানেজারকে যোগ্য এবং অধস্তনদের ওপর প্রভাবশালী হতে হয় । John F. Mee এরূপ সংগঠনের উৎপত্তি সম্পর্কে বলেছেন, প্রাথমিকভাবে এরূপ সংগঠন এরোস্পেস (Aerospace) বিমান শিল্পে ব্যবহার শুরু হয়। পরবর্তী সময়ে ডো কর্নিং, জেনারেল ইলেকট্রিক, শেল অয়েল এবং অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানে এর ব্যবহার লক্ষ করা যায় ।

Leave a Comment