কমিটি বা কমিটি সংগঠন

আজকের আলোচনার বিযয় কমিটি বা কমিটি সংগঠন – যা সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন এর অর্ন্তভুক্ত,  সাধারণ অর্থে কমিটি বলতে কতিপয় লোকের সমষ্টিকে বুঝায়, যাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃক কোনো বিশেষ দায়িত্ব অর্পণ করা হয় ।

কমিটি বা কমিটি সংগঠন

 

কমিটি বা কমিটি সংগঠন | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

বিশেষ অর্থে কমিটি হলো কোনো বিশেষ ব্যক্তিবর্গের সমষ্টি যাদের ওপর কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের নিমিত্তে প্রশাসনিক দায়িত্ব বা কোনো কার্যভার অর্পণ করা হয়ে থাকে এবং যারা সামষ্টিকভাবে সেই দায়িত্ব পালন বা কার্য সম্পাদন করে । কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে কমিটি- সংগঠন বলে । নিম্নে কমিটির কতিপয় জনপ্রিয় সংজ্ঞার উল্লেখ করা হলো : Prof. W. H. Newman-এর মতে, “কমিটি হলো একদল লোকের সমষ্টি যাদের ওপর নির্দিষ্টভাবে প্রশাসনিক কাজ সম্পাদনের ভার ন্যস্ত করা হয়।” (A committee consists of a group of people specifically designated to perform some administrative act. )

Weinrich ও Koontz বলেন, “কমিটি হলো কতিপয় ব্যক্তির সমষ্টি যাদেরকে দলবদ্ধভাবে তথ্য সরবরাহ, পরামর্শ প্রদান, ধারণার বিনিময় অথবা সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে কিছু নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়।” (Committee means ‘a group of persons to whom, as a group, some matter is committed for purposes of information, advice, interchange of ideas, or decision. 30

Prof. G. R. Terry – এর মতে, “উত্থাপিত বিষয়াদি সম্পর্কে সুসংগঠিতভাবে মিলিত হয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে নির্বাচিত বা নিয়োজিত ব্যক্তিবর্গের সমষ্টিকে কমিটি বলে ।” (A committee is a body of persons elected or appointed to meet on an organized basis for discussion and dealing of matters brought before it.) 

 

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা বিশ্লেষণ করলে এরূপ সংগঠনের নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষণীয় : 

১. কমিটি হলো কতিপয় ব্যক্তির সমষ্টি;

২. কমিটির সদস্যগণ সাংগঠনিক নিয়মে নির্বাচিত বা ঊধ্বর্তন কর্তৃক মনোনীত হয়ে থাকে; 

৩. এর সদস্যরা কমিটিতে সমমর্যাদা ভোগ ও সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে;

৪. সিদ্ধান্ত গ্রহণে এক্ষেত্রে গণতান্ত্রিক রীতির অনুসরণ করা হয়ে থাকে;

৫. কমিটি স্থায়ী বা অস্থায়ী যে কোনো ধরনের হতে পারে এবং 

৬.কমিটির সদস্যদের কমিটির বাইরেও নির্ধারিত কাজ থাকে ।

 

কমিটি বা কমিটি সংগঠন | সংগঠন কাঠামো এর শ্রেণিবিভাগ ও কমিটি সংগঠন

 

পরিশেষে বলা যায়, কমিটি বা কমিটি- সংগঠন হলো বিশেষভাবে নির্বাচিত বা ঊর্ধ্বতন কর্তৃক মনোনীত এমন কতিপয় ব্যক্তিবর্গের সমষ্টি যাদের ওপর বিশেষ কোনো প্রশাসনিক কার্য বা দায়িত্বভার ন্যস্ত করা হয় এবং যারা সুসংগঠিতভাবে আলাপ-আলোচনা বা সহযোগিতার মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করে । কমিটি -সংগঠনকে বোর্ড, কমিশন, কাউন্সিল, টাস্কফোর্স ইত্যাদি নামেও অভিহিত করা হয় ।

Leave a Comment