কর্তৃত্ব ও দায়িত্ব

আজকের আলোচনার বিযয় কর্তৃত্ব ও দায়িত্ব – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা বা অধিকার । এরূপ ক্ষমতা বলেই কোনো ব্যক্তি তার অধস্তনদের আদেশ দেন, আনুগত্য আদায় করেন ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন। অন্যদিকে দায়িত্ব হলো কোনো কর্ম সম্পাদনের বা কর্তব্য পালনের দায় । যখন কাউকে কোনো উদ্দেশ্য সম্পাদনের জন্য কোনো কাজের ভার অর্পণ করা হয় তখন তার ঐ কাজের বিষয়ে দায়বোধ জন্মে । এটাকেই দায়িত্ব নামে অভিহিত করা যায় ।

কর্তৃত্ব ও দায়িত্ব

 

কর্তৃত্ব ও দায়িত্ব | কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ

 

Bartol ও Martin দায়িত্ব সম্পর্কে বলেন, “Responsibility means the obligation to carry out duties and achieve goals related to a position.” অর্থাৎ দায়িত্ব হলো কোনো নির্দিষ্ট পদে বা অবস্থানে থেকে সেই অনুযায়ী লক্ষ্য অর্জনের বা কর্ম সম্পাদনের দায়। যদি কাউকে বিক্রয় ব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয় তবে তার অর্থ দাঁড়ায়- উক্ত ব্যক্তি বিক্রয় বিভাগের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সম্ভাব্য সকল কর্ম সম্পাদন করবেন। অন্যথায় তিনি দায়ী হবেন ও জবাবদিহি করতে বাধ্য থাকবেন ।

 

কর্তৃত্বের সাথে দায়িত্বের বিষয়টি সম্পর্কযুক্ত। কাউকে কোনো দায়িত্ব প্রদান করলে তা পালনের জন্য প্রয়োজনীয় কর্তৃত্ব বা ক্ষমতাও তাকে অর্পন করতে হয় । অন্যথায় তার পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন সম্ভব হয়। আবার দায়িত্ব অপেক্ষা কর্তৃত্ব বেশি হলে ব্যক্তি স্বেচ্ছাচারী হয়ে পড়ে। তাই প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মচারীদের কর্তৃত্ব ও দায়িত্বে সমতারক্ষণ ব্যবস্থাপনার অন্যতম নীতি হিসেবে গণ্য হয়।

 

কর্তৃত্ব ও দায়িত্ব | কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ

 

তবে উল্লেখ্য যে, নিচের স্তরে কর্তৃত্ব হস্তান্তর করা হলে কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত হন ঠিকই কিন্তু ঊর্ধ্বতনের দায়িত্ব পূর্বের ন্যায় বহাল থাকে । অর্থাৎ কর্তৃত্ব হস্তান্তরকারী পূর্বে যেই ঊর্ধ্বতনের নিকট থেকে কর্তৃত্ব পেয়েছিলেন ঐ কাজের দায়িত্ব অধস্তনের নিকট হস্তান্তরের পরেও তিনি উক্ত দায়িত্বের জন্য ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। অর্থাৎ সেক্ষেত্রে তার কর্তব্য হলো যেই অধস্তনের নিকট কাজের কর্তৃত্ব বা দায়িত্ব হস্তান্তর করা হয়েছে তার খোঁজখবর গ্রহণ ও কাজ যাতে হয় সেজন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা ।

Leave a Comment