রৈখিক নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যে বিরোধ দূর করার উপায়

আজকের আলোচনার বিযয় রৈখিক নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যে বিরোধ দূর করার উপায় – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, বৃহদায়তন ব্যবসা-বাণিজ্যের জগতে কার্যক্ষেত্রে বিশেষজ্ঞতা ও গতিশীলতা অর্জনে স্টাফ কর্মী ব্যবহারের কোনো বিকল্প নেই । কিন্তু উভয় ধরনের কর্মী ব্যবহারে যে জটিলতা বা বিরোধ দেখা দেয়ার সম্ভাবনা থাকে তা দূরীকরণে যদি শুরু থেকেই যথাযথ কার্যব্যবস্থা গ্রহণ করা না যায় তবে ‘হিতে বিপরীত’ হওয়ার সম্ভাবনা থাকে। এরূপ জটিলতা ও বিরোধ দূর করে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগী সম্পর্ক গড়ে তোলার জন্য যে সকল কর্মব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা নিম্নে তুলে ধরা হলো:

রৈখিক নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যে বিরোধ দূর করার উপায়

 

রৈখিক নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যে বিরোধ দূর করার উপায়

 

১. দায়িত্ব ও কর্তব্যের সুস্পষ্ট বর্ণনা (Clear description of duties and responsibilities):

প্রতিষ্ঠানে রৈখিক নির্বাহীর পাশাপাশি পদস্থ কর্মীদের দায়িত্ব-কর্তব্যও যতোটা সম্ভব সুস্পষ্টভাবে বর্ণিত হওয়া আবশ্যক। এছাড়া উভয় ধরনের কর্মীদের পারস্পরিক সম্পর্কের ধরন কেমন হবে তাও নির্ধারিত হওয়া উচিত । যাতে সে অনুযায়ী সবাই কার্যাকার্য সম্পাদন ও সম্পর্ক বজায় রেখে চলতে পারে ।

২. মানসিকতার উন্নয়ন (Development of mentality) :

রৈখিক নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যকার বিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো উভয়ের মানসিকতার ভিন্নমুখিতা। তাই জটিলতা নিরসনে উভয়ের মানসিকতার উন্নয়ন সবচেয়ে কার্যকর ফল দেয় । স্টাফ কর্মীদের বুঝানো আবশ্যক যে রৈখিক -নির্বাহীকেই সব কাজের জন্য ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করতে হয়। ফলে কর্তৃত্ব বা ক্ষমতা তারই প্রাপ্য। তার কাজ হলো রৈখিক- নির্বাহীকে সহযোগিতা করা । রৈখিক নির্বাহীকেও বুঝতে হবে যে, স্টাফের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে তার সহযোগিতা নিতে পারাটাই তার জন্য উত্তম ।

 

৩. নৈতিক দায়-দায়িত্বের ওপর গুরুত্বারোপ (Emphasizing the importance on moral obligation) :

রৈখিক- নির্বাহীর সঙ্গে পদস্থ-র্মীর সম্পর্ক আইনগতভাবে বিবেচনার চেয়ে নৈতিকভাবে বিবেচিত হলে তা প্রতিষ্ঠানের জন্য উত্তম হয়ে থাকে । রৈখিক- নির্বাহী যদি পদস্থ -কর্মীর কাজ ও পরামর্শ আন্তরিকতার সাথে গ্রহণ করে । তবে অনেক সমস্যাই এড়ানো সম্ভব । অন্যদিকে ঊর্ধ্বতন যাই মনে করুক প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেয়া তার কর্তব্য এটা যদি পদস্থ-কর্মী মনে করে তবে বিরোধ অবসানে তা খুবই সহায়ক হতে পারে।

৪. রৈখিক নির্বাহীদের যোগ্যতার উন্নয়ন (Development of the quality of line executive) :

প্রতিষ্ঠানে স্টাফ কর্মীর কার্যকর ব্যবহারে রৈখিক -নির্বাহীদের মানোন্নয়ন ঘটানো খুবই প্রয়োজন । কারণ স্টাফ কর্মীর কাজ হলো উপদেশ দেয়া বা কার্যক্ষেত্রে সহযোগিতা করা । কিন্তু এরূপ উপদেশ বা সহযোগিতার বিষয়টিকে সফলভাবে কাজে লাগানোর বিষয়টি বিশেষভাবে নির্ভর করে রৈখিক- নির্বাহীর ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার ওপর । মূল ব্যক্তি যোগ্য না হলে প্রতিষ্ঠানে নানান ধরনের সমস্যা দেখা দেয়া খুবই স্বাভাবিক ।

৫. স্টাফ কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি (Increase the facilities of staff employees) :

কর্তৃত্ব বা ক্ষমতা মানুষের স্বাভাবিকভাবেই প্রত্যাশার বিষয় । প্রতিষ্ঠানে যারা স্টাফ কর্মী থাকে তাদের যোগ্যতা বিচারে তেমন কোনো কর্তৃত্ব থাকে না । তাই তাদের সেই প্রত্যাশা অন্যভাবে পূরণে প্রয়োজনীয় কার্য ব্যবস্থা নেয়া আবশ্যক । এজন্য তাদের আর্থিক ও অনার্থিক বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া যেতে পারে ।

৬. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি (Creating opportunities for formal and informal interaction of ideas) :

সরলরৈখিক- নির্বাহী ও পদস্থ- কর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মতবিনিময়ের সুযোগ, উভয়ের সম্পর্ক উন্নয়ন ও জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখে । এতে প্রত্যেকেই তাদের চিন্তার বিনিময় ঘটাতে পারে এবং একে অন্যকে বোঝার সুযোগ পায় । অনানুষ্ঠানিক যোগাযোগ ও সম্পর্কের কারণে রৈখিক -নির্বাহী যেমনি স্টাফকে আস্থার সঙ্গে নিয়ে কাজে লাগাতে পারে অন্যদিকে স্টাফও রৈখিক- নির্বাহীর প্রতি অধিক সহযোগিতার মনোভাবের প্রকাশ ঘটাতে পারে ।

 

রৈখিক নির্বাহী ও পদস্থ কর্মীর মধ্যে বিরোধ দূর করার উপায়

 

৭. পারস্পরিক গুরুত্ব অনুধাবন (Realization of mutual importance) :

প্রতিষ্ঠানের উভয় ধরনের কর্মীদের মধ্যে সংঘাত এড়িয়ে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো উভয় পক্ষেরই পারস্পরিক গুরুত্ব অনুধাবন করা । সরলরৈখিক- নির্বাহীকে বুঝতে হবে পদস্থ- কর্মীর কার্যকর সহযোগিতা ছাড়া তার পক্ষে যথাযথ কর্তব্য পালন সম্ভব নয় । অন্যদিকে পদস্থ -কর্মীকেও বুঝতে হবে কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠানে অনেক লোকের মাঝে বণ্টন করলে সমস্যা হয়। তাই যারা ক্ষমতাপ্রাপ্ত হবেন তাদের কাজে কার্যকর সহযোগিতা করার মধ্যেই তার ভবিষ্যত সম্ভাবনা ও কল্যাণ নিহিত ।

Leave a Comment