আজকের আলোচনার বিযয় কর্তৃত্বাপণ বা ক্ষমতার্পণ বলতে কী বুঝায় – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, ঊর্ধ্বতন ব্যক্তি বা সংগঠন কর্তৃক অধস্তন ব্যক্তি বা সংগঠনকে কোনো কাজ সম্পাদনের ও অধস্তনকে আদেশ দানের ক্ষমতা অর্পণ করা হলে তাকে কর্তৃত্বাপণ বলে ।
বর্তমান বৃহদায়তন ব্যবসায় জগতে কারও একার পক্ষেই সকল কাজ সম্পাদন করা সম্ভব নয়। তাই অন্যকে দিয়ে কাজ করাতে হলে কমবেশি অন্যের ওপর কর্তৃত্ব অর্পণের প্রয়োজন পড়ে । এভাবে প্রতিষ্ঠানে জনশক্তি বা কাজের পরিধি যতো বাড়ে ততোই নিম্নস্তর পর্যন্ত বিভিন্ন ব্যক্তি, বিভাগ ও উপবিভাগে কর্তৃত্ব অর্পণের প্রয়োজন দেখা দেয় ।
কর্তৃত্বাপণ বা ক্ষমতার্পণ বলতে কী বুঝায়
কর্তৃত্বাপূর্ণ প্রক্রিয়ায় ঊর্ধ্বতন তার কর্তৃত্বের সম্পূর্ণ বা আংশিক অধস্তনের কাছে অর্পণ করে । এভাবে উপরিস্তর থেকে কর্তৃত্বের অংশ বিশেষ ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে। ফলে দেখা যায়, প্রতিষ্ঠানের উপরিস্তরে কর্তৃত্বের মাত্রা অধিক হয় এবং সর্বনিম্ন পর্যায়ে কর্তৃত্বের মাত্রা সর্বনিম্ন হয় । নিম্নে রেখাচিত্রের সাহায্যে। বিষয়টি তুলে ধরা হলো:

নিম্নে কর্তৃত্বার্পণের কয়েকটি সংজ্ঞা প্রদত্ত হলো :
১. ই. এফ. এল. ব্রেক (E. F. L. Brech) বলেছেন, “কর্তৃত্বাপণ নির্দেশ জারির কোনো বিষয় নয়, বরং নির্বাহী কর্তৃক তার দায়িত্বকে বিভাজন করে দায়িত্বের অংশ বিশেষ কিংবা সম্পূর্ণ দায়িত্ব অন্যকে বুঝিয়ে দেয়ার নামই হলো কর্তৃত্বাপণ ।”
২. টেরি ও ফ্রাংকলিন-এর মতে, “কর্তৃত্বার্পণ হলো কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একজন নির্বাহী বা সাংগঠনিক ইউনিট কর্তৃক অন্য কোনো ব্যক্তি বা ইউনিটের কাছে কর্তৃত্ব অর্পণ করা।” (Delegation means conferring authority from one manager or organization unit to another in order to accomplish particular assignments. )
৩. ট্রিওয়াথা ও নিউপোর্ট-এর মতে, “ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্তৃত্বাপণ হলো কর্তৃত্ব বণ্টনের একটি প্রক্রিয়া যেখানে একজন ঊর্ধ্বতন সদ্বিশ্বাসে কিছু কর্তৃত্ব অন্যকে অর্পণ করে।” (In a managerial context, delegation is defined as a sharing process where a superior entrusts certain authority to others.)

উপরোক্ত সংজ্ঞা ও আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, কর্তৃত্বাপণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি অতি আবশ্যকীয় বিষয় যেখানে একজন ঊর্ধ্বতন বা ঊর্ধ্বতন বিভাগ তার কর্তৃত্বের অংশ বিশেষ তার অধস্তন বা অধস্তন বিভাগ বা উপবিভাগের কাছে হস্তান্তর করে । অবশ্য এতে ঊর্ধ্বতনের কর্তৃত্ব হ্রাস পায় এমন নয় বরং সে অধস্তনের ওপর কিছু কর্তৃত্ব ন্যস্ত করে নিজে কাজ করার দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করে এবং তখন তার কাজ হয় অধস্তনকে তত্ত্বাবধান ও প্রয়োজনে জবাবদিহি করে কাজ সম্পাদনের ব্যবস্থা করা ।
