ক্ষমতায়ন বলতে কী বুঝায়

আজকের আলোচনার বিযয় ক্ষমতায়ন বলতে কী বুঝায় – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, ক্ষমতা (Power) হলো এমন সামর্থ্য যদ্বারা কোনো ব্যক্তি অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকে প্ররোচিত বা প্রভাবিত করতে পারে । অন্যদিকে ক্ষমতায়ন হলো কোনো ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে বা সে ধরনের অবস্থা সৃষ্টি করে তাকে অধিকতর সামর্থ্যবান করার প্রক্রিয়া। ক্ষমতা কর্তৃত্ব অপেক্ষা একটা বৃহত্তর ধারণা । কর্তৃত্ব (Authority) হলো অন্যকে আদেশদান ও কাজ করতে বাধ্য করার আইনানুগ অধিকার ।

কর্তৃত্বের সাথে ব্যক্তির ক্ষমতা যোগ হলেই সে তার কর্তৃত্বের কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হয় । অন্যদিকে ক্ষমতা ও কর্তৃত্বের সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পৃক্ত । বর্তমান বৃহদায়তন প্রতিষ্ঠানে কাজকে গতিশীল করার স্বার্থেই কর্তৃত্বশালী দায়িত্ববান ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও প্রদানের প্রয়োজন পড়ে। তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসহ কাউকে ক্ষমতাবান করার কাজকেই ক্ষমতায়ন বলে ।

ক্ষমতায়ন বলতে কী বুঝায়

 

ক্ষমতায়ন বলতে কী বুঝায়

 

Weihrich, Cannice Koontz 4, “Empowerment means the employees, managers or teams at all levels in the organization are given the power to make decisions without asking their superiors for permission.”  অর্থাৎ সংগঠনের সকল পর্যায়ের কর্মী, ব্যবস্থাপক অথবা দলকে তার উপরের কর্মকর্তার অনুমতি প্রার্থনা ছাড়াই কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদানকেই ক্ষমতায়ন বলে ।

 

এক সময়ে অধস্তনরা ছিল সাধারণত স্বল্প শিক্ষিত ও কমদক্ষ। কর্মীরা নিজের সম্পর্কে ছিল নিরুৎসাহী। উন্নয়ন ও কৃতিত্বার্জনের বিষয়টি তাদেরকে তেমন ভাবিত করতো না । কিন্তু এখন সকল পর্যায়ের জনশক্তি অত্যন্ত সচেতন, দক্ষ ও নিজের প্রতি আস্থাশীল। তারা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের আদেশের জন্য মুখ চেয়ে থাকাকে নিরর্থক ও কাজের পক্ষে অন্তরায় ভাবে। তাই গতিশীল কাজ নিশ্চিত করার জন্যই যার যার স্ব-স্ব স্থানে প্রয়োজনীয় সিদ্ধান্ত -গ্রহণের ক্ষমতা প্রদান আবশ্যক । এই দৃষ্টিভঙ্গিই ক্ষমতায়নের বিষয়টিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে ।

বৈশ্বিক প্রতিযোগিতায় সমর্থ অর্জনে গ্রাহকদের আগ্রহ ও প্রত্যাশার প্রতি দ্রুত সাড়াদান অপরিহার্য । এই দ্রুত সাড়াদানের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত- গ্রহণ আবশ্যক। আর এজন্যই উচ্চ শিক্ষিত ও দক্ষ জনশক্তি নিজ কাজে অধিক স্বায়ত্তশাসন ভোগ করতে চায়।

 

ক্ষমতায়ন বলতে কী বুঝায়

 

প্রতিষ্ঠানগুলো যতই বড় হচ্ছে, বৈশ্বিক পরিমণ্ডলে যতই অংশগ্রহণ করছে, শিক্ষিত ও দক্ষ জনশক্তি যতই প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে ততই এই স্বায়ত্ত্বশাসন ভোগের আগ্রহ, সিদ্ধান্ত -গ্রহণের ক্ষমতা লাভের প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে। তাই একবিংশ শতকের সংগঠনে কর্মীদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানগুলোকে দেখতে হচ্ছে। বৈশ্বিক পরিবেশে এ প্রয়োজন যে দিন দিন আরও বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment