আজকের আলোচনার বিযয় কেন্দ্রীকরণ বলতে কী বুঝায় – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা সংরক্ষণ করা হলে তাকে ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে কেন্দ্রীকরণ বলে ।
প্রতিষ্ঠানে যখন অনেক লোক একত্রে কাজ করে তখন কার্য বিভাজন (Division of work) ও বিভাগ খোলার প্রয়োজন দেখা দেয়। ফলে কার্য সম্পাদনের দায়িত্ব এবং এজন্য প্রয়োজনীয় নির্দেশনা দান ও তত্ত্বাবধানের দায়িত্ব অন্যদের ওপর বর্তে। কিন্তু তখনও প্রশ্ন থেকে যায়, সিদ্ধান্ত কে গ্রহণ করবেন? যদি এরূপ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ঊর্ধ্বতন নির্বাহী সংরক্ষণ করেন তবে তাকে কেন্দ্রীকরণ বলা হয়ে থাকে । নিম্নে কেন্দ্রীকরণের কয়েকটি সংজ্ঞার উল্লেখ করা হলো :
কেন্দ্রীকরণ বলতে কী বুঝায়

১. বভি (Bovee) ও অন্যদের মতে, “Centralization is the extent to which authority remains concentrated at the top managment level. ” অর্থাৎ কেন্দ্রীকরণ হলো এমন একটি মাত্রা যেখানে কর্তৃত্ব ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ে কেন্দ্রীভূত করে রাখা হয় ।
২. S. P. Robbins-এর মতে “Centralization means the degree to which decision making is concentrated at a single point in the organization.” 22 অর্থাৎ কেন্দ্রীকরণ হলো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার এমন এক মাত্রা বা অবস্থা যেখানে এরূপ ক্ষমতা একটা কেন্দ্রে কেন্দ্রীভূত করা হয় ।
৩. L. A. Allen, “Centralization is the systematic and consistent reservation of authority at central points within the organization” 23 অর্থাৎ কেন্দ্রীকরণ হলো প্রতিষ্ঠানের কেন্দ্রীয় পর্যায়ে ক্ষমতার নিয়মমাফিক ও সুদৃঢ় সংরক্ষণ অবস্থা বজায় রাখা ।

উপসংহারে বলা যায়, ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে কর্তৃত্ব বা ক্ষমতা পদ্ধতিগতভাবে সংরক্ষিত রাখাকেই কেন্দ্রীকরণ বলে । মূলত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এক্ষেত্রে মুখ্য হলেও নির্দেশ দান এবং নিয়ন্ত্রণের ক্ষমতাও এর সঙ্গে অনেকাংশেই সম্পৃক্ত । এক্ষেত্রে অধস্তনরা শুধুমাত্র তাদের ওপর যে দায়িত্ব প্রাতিষ্ঠানিক নিয়মে অর্পণ করা হয় তাই পালন করে এবং সমস্যায় পড়লে ঊর্ধ্বতনের সঙ্গে যোগাযোগ করে করণীয় জেনে নেয়ার চেষ্টা চালায় । কেন্দ্রীকরণের ক্ষেত্রে উচ্চ নির্বাহীরা স্বাভাবিকভাবেই অধিক মর্যাদা সম্পন্ন এবং অধস্তনরা অনেকটা ‘হুকুমের আজ্ঞাবহ’ হিসেবে কাজ করে ।
