কেন্দ্রীকরণের অসুবিধা

আজকের আলোচনার বিযয় কেন্দ্রীকরণের অসুবিধা – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, ছোট ধরনের প্রতিষ্ঠানে কেন্দ্রীকরণ উত্তম বিবেচিত হলেও বড় ধরনের প্রতিষ্ঠানে কেন্দ্রীকরণ কখনই সুবিধাজনক বিবেচিত হয় না । প্রতিষ্ঠানের কার্যকর পরিচালনায় কেন্দ্রীকরণ যে সকল অসুবিধার সম্মুখীন হয় তা নিম্নে উল্লেখ করা হলো :

কেন্দ্রীকরণের অসুবিধা

 

কেন্দ্রীকরণের অসুবিধা
কেন্দ্রীকরণের অসুবিধা

 

১.নির্বাহীর কার্যভার বৃদ্ধি ( Overburdening the executives) :

কেন্দ্রীকরণের ফলে প্রতিষ্ঠানের মূল নেতৃত্ব এর উচ্চস্তরে মাত্র দু-একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে। সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, নির্দেশ দান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অধিকাংশ ক্ষেত্রে মূল নির্বাহীকেই সম্পাদন করতে হয়। যা নির্বাহীকে কর্মভারগ্রস্ত করে এবং নির্বাহী অনেক ক্ষেত্রেই যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়। ফলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে থাকে ।

২. স্থানীয় সমস্যা সমাধানে ব্যর্থতা (Failure to solve local problems) :

কেন্দ্রীকরণের ফলে সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চস্তরে কেন্দ্রীভূত থাকে । প্রতিষ্ঠান বড় হলে কর্মকেন্দ্র (working centre) হতে প্রশাসনিক কেন্দ্রের দূরত্ব বৃদ্ধি পায়। ফলে স্থানীয় সমস্যা ও বাস্তব অবস্থার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের প্রত্যক্ষ যোগাযোগ না থাকায় তাদের গৃহীত সিদ্ধান্ত অনেক সময়ই কার্যকর ফল দিতে পারে না । যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর হয়।

৩. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব (Delay in taking decision) :

কেন্দ্রীয়করণের ক্ষেত্রে সকল সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উচ্চস্তরে গৃহীত হয় । নিচের পর্যায়ে কোন বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ আবশ্যক বিবেচিত হলেও তার জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ ও ধর্ণা দিতে হয়। এতে সময় লাগে ও সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। ফলে এরূপ সিদ্ধান্ত অনেকসময় তার কার্যকারিতা হারায় ।

৪. কার্য বিভাগীকরণে নিরুৎসাহ সৃষ্টি ( Discouraging division of work) :

কেন্দ্রীকরণের ক্ষেত্রে কর্তৃত্ব বা ক্ষমতা উপরিস্তরে ধরে রাখার প্রবণতা লক্ষ করা যায়। এর ফলে প্রতিষ্ঠানে নতুন নতুন বিভাগ- উপবিভাগ খোলার প্রতি নিরুৎসাহের ভাব বিরাজ করে । এক্ষেত্রে মনে করা হয়, বিভাগ বেশি খোলা হলে কেন্দ্রীয় নেতৃত্ব শিথিল ও অকার্যকর হয়ে পড়বে। যে কারণে প্রতিষ্ঠান বিস্তৃতি লাভ করতে পারে না। ফলে বৃহদায়তন ব্যবসায় সুবিধা হতে প্রতিষ্ঠান বঞ্চিত হয় ।

 

৫. স্বৈরতন্ত্রের সুযোগ সৃষ্টি (Creating scope of autocracy) :

প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও ক্ষমতা প্রতিষ্ঠানের উচ্চস্তরে কেন্দ্রীভূত হলে উচ্চ নির্বাহী বা নির্বাহীগণের মধ্যে অনেকসময়ই স্বৈরতান্ত্রিক মানসিকতার সৃষ্টি হয়। তারা নিজেদেরকে অধিক কর্তৃত্বশালী ও অন্যদেরকে ‘হুকুমের দাস’ গণ্য করে। ফলে এক সময় তাদের মাঝে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায়ের অন্যায় মানসিকতা তৈরি হয়। যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক হয়ে থাকে।

৬. ব্যক্তি নির্ভরশীলতা সৃষ্টি (Creating personal dependency) :

কেন্দ্রীকরণ প্রতিষ্ঠানে ব্যক্তি নির্ভরশীলতারও সৃষ্টি করে । ধরা যাক, একটা প্রতিষ্ঠানে একজন ম্যানেজিং ডিরেক্টরের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে । এখন যদি ঐ ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বা কোনো কাজে কর্মস্থলের বাইরে থাকেন সেক্ষেত্রে কোনো জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা যায় না । উক্ত ব্যক্তির অনুপস্থিতিতে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে এক ধরনের ‘গা ছাড়া’ ভাব লক্ষ্য করা যায় । যা কাজের গতিশীলতা বিনষ্ট করে। তাই H. Fayol বলেছেন, “Everything that goes to decrease the importance of subordinates role is centralization. “25 অর্থাৎ অধস্তনদের ভূমিকার তাৎপর্যকে খাটো করার জন্য যা কিছু তাই হলো কেন্দ্রীকরণ।

৭. অধস্তনদের মনোবল হ্রাস (Reducing the moral of subordinates) :

কেন্দ্রীকরণের ফলে অধস্তনদের মনোবলেও বিরূপ প্রভাব পড়ে । তারা প্রতিষ্ঠানে তাদের অবস্থান অত্যন্ত নগণ্য মনে করে । ঊর্ধ্বতন অধস্তনরা কাজ করে। যে কারণে তারা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারে না। ফলে তাদের নির্বাহীর হুকুম তামিল করাই তাদের কাজ হিসেবে গণ্য হয়। সিদ্ধান্ত যাই হোক না কেন তাই মেনে নিয়ে কর্মদক্ষতা হ্রাস পায়।

 

কেন্দ্রীকরণের অসুবিধা
কেন্দ্রীকরণের অসুবিধা

 

৮. দলবদ্ধ প্রচেষ্টায় বাধা সৃষ্টি (Creating obstacle to team effort) :

সংঘবদ্ধ প্রচেষ্টা নির্ভর করে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, দল বা বিভাগসমূহ পরস্পরের সঙ্গে সঙ্গতি রেখে কতটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজ করছে তার ওপর । কেন্দ্রীকরণের ক্ষেত্রে একদিকে যেমনি বিভাগ ও উপবিভাগ খোলার প্রতি অনীহা থাকে তেমনি বিভিন্ন বিভাগের কর্তৃত্ব ও ক্ষমতা এতোই সীমাবদ্ধ থাকে যে, তারা উৎসাহভরে কাজে অগ্রসর হতে চায় না । ফলে দলবদ্ধ প্রচেষ্টার অভাব পরিলক্ষিত হয়।

৯. নতুন নেতৃত্ব সৃষ্টিতে বাধা (Obstacle to building new leadership) :

কেন্দ্রীকরণ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব সৃষ্টিতেও বাধার সৃষ্টি করে । সকল অবস্থায় সিদ্ধান্ত পাওয়ার জন্য ঊর্ধ্বতনের দিকে তাকিয়ে থাকায় এক্ষেত্রে অধস্তনদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য গড়ে ওঠে না। নিজেদেরকে হুকুমের আজ্ঞাবহ মনে করায় তাদের মধ্যে উৎসাহ ও উদ্যোগে ভাটা পড়ে । ফলে প্রতিষ্ঠানের সকল পর্যায়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি বাধাগ্রস্ত হয় ।

Leave a Comment