ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা

আজকের আলোচনার বিযয় ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত,সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে তাকে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ । তথ্য প্রযুক্তির ব্যাপক উন্নয়নের এ যুগে কোনো প্রতিষ্ঠান বড়-ছোট যা-ই হোক না কেন সেখানেও প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও তা ব্যবহারের প্রয়োজন দেখা দেয় । বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় এ ধরনের একটা আলাদা ব্যবস্থা গড়ে তোলার প্রয়ে জন পড়ে; যাকে ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা (MIS) বলে । নিম্নে এ সম্পর্কে কতিপয় সংজ্ঞা প্রদত্ত হলো:

ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা

 

ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা

১.S. P.H. Collins 4, “System means arrangement or organisation of things which work | together.” অর্থাৎ ব্যবস্থা বা সিস্টেম হলো কতকগুলো উপকরণ বা বিষয়ের সংঘবদ্ধকরণ বা সুবিন্যস্তকরণ যা একের সাথে অন্যে মিলে কাজ করে ।

২. 0. Brine ও Marakas বলেন, “A system is a set of interrelated components with a clearly defined boundary, working together to achieve a common set of objectives. “11 অর্থাৎ একটা সিস্টেম হলো কতকগুলো সম্পর্কযুক্ত উপাদান যাদের প্রত্যেকের আলাদা চৌহদ্দী থাকে এবং এ সকল উপাদান একসাথে মিলে সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করে ।

 

৩. O. Brien ও Marakas আরো বলেন, “An information system (IS) can be any organized combination of people, hardware, software, communication network and data resources that stores and retrieves, transform and dissemination information in an organization.” অর্থাৎ তথ্য ব্যবস্থা হলো কোনো প্রতিষ্ঠানের মানুষ, হার্ডওয়ার, সফট্ওয়ার, যোগাযোগ নেটওয়ার্ক এবং তথ্য সম্পদের একটা | সংঘবদ্ধ সম্মিলন যা একটা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে, প্রয়োজনে তা খুঁজে বের করে, প্রয়োজনমত তা প্রক্রিয়াজাত করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তা পৌঁছে দেয় ।

ব্যবস্থাপনার সকল কাজ; যেমন- পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ বিশেষভাবে তথ্য ব্যবস্থার কার্যকারিতার ওপর নির্ভরশীল । সিদ্ধান্ত গ্রহণকে ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ বিবেচনা করা হলে যথাযথ তথ্য ছাড়া যথার্থ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয় ।

 

ব্যবস্থাপনা তথ্য ব্যবস্থা

 

এই প্রয়োজন থেকেই আধুনিক ব্যবস্থাপনায় তথ্য ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়ে থাকে। তাই ব্যবস্থাপনা প্রক্রিয়ার বিভিন্ন কাজে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহের যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে ব্যবস্থপনা তথ্য ব্যবস্থা (MIS) বলে । এরূপ ব্যবস্থাকে আরও বেশি ফলদায়ক করতে ইন্টারনেট প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

Leave a Comment