আজকের আলোচনার বিযয় নিয়ন্ত্রণ অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত,
Table of Contents
নিয়ন্ত্রণ অধ্যায়ে আলোচিত মূল পদবাচ্যসমূহ

১. নিয়ন্ত্রণ (Controlling):
নির্দিষ্ট সময় শেষে কার্যফল পরিমাপ, নির্দিষ্ট মানের সাথে কার্যফলের তুলনা, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ কার্যকেই নিয়ন্ত্রণ বলে।
২.আদর্শ মান (Standards) :
আদর্শ মান বলতে একটি কাজ কতটুকু গুণ, মান, পরিমাণ, ব্যয়, আয় বা সময়সাপেক্ষ হলে সঠিকভাবে সম্পাদিত হয়েছে বলা হবে তা নির্ণয়কে বুঝায় ।
৩.বেঞ্চমার্কিং (Benchmarking) :
ইংরেজি বেঞ্চমার্ক শব্দের অর্থ হলো আদর্শ মান (Standard) । তাই নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আদর্শ মান নির্ধারণ প্রক্রিয়াকেই বেঞ্চমার্কিং বলে ।
৪.সংকটাপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু (Critical control point) :
নিয়ন্ত্রণের মুখ্য ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সেখানে নিয়ন্ত্রণ মান প্রতিষ্ঠাপূর্বক প্রতিষ্ঠানে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে উক্ত ক্ষেত্রসমূহকে সংকটাপূর্ণ নিয়ন্ত্রণ বিন্দু বলে ।
৫.বাজেট (Budget) :
পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে ।
৬. বাজেটারি বা বাজেটীয় নিয়ন্ত্রণ (Budgetory Control) :
বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা
৭. সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ (Quantitative data analysis) :
যে পদ্ধতি অনুযায়ী কার্য ফলাফলের সংখ্যাত্মক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে বিচ্যুতি নির্ধারণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ বলে ।
৮.বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ (Special report analysis) :
ভিতরের বা বাইরের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা প্রতিষ্ঠানের কোনো বিষয়ে প্রস্তুতকৃত প্রতিবেদনের আলোকে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ বলে ।
৯.ব্যক্তিগত পর্যবেক্ষণ (Personal observation) :
নিয়ন্ত্রণের উদ্দেশ্যে উর্ধ্বতন কাজের প্রতিবেদন বা হিসাবপত্রাদি দেখাকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে ।
১০. অভ্যন্তরীণ নিরীক্ষা (Internal audit) :
প্রতিষ্ঠানের হিসাব-পত্রাদি নিরীক্ষা, ত্রুটি নির্ধারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হলে তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে ।
১১.ব্রেক-ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ (Break even point analysis) :
যে বিন্দুতে প্রতিষ্ঠানের বিক্রয় আয় ও মোট ব্যয় সমান হয় তাকে ব্রেক-ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বলে ।
১২.আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ (Ananlysis of financial statement):
নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এরূপ বিবরণীসমূহকেই আর্থিক হিসাব বিবরণী বলে ।
১৩. বিনিয়োগের ওপর প্রাপ্তি বিশ্লেষণ (Return on investment analysis) :
প্রতিষ্ঠানের আয় বিবরণী থেকে প্রাপ্ত মুনাফা কতটা যৌক্তিক বা প্রত্যাশিত হয়েছে বিনিয়োগের আলোকে তার বিশ্লেষণকেই বিনিয়োগের ওপর প্রাপ্তি বিশ্লেষণ বলে ।
১৪. পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল ( Planning and controlling techniques):
একই সাথে পরিকল্পনা গ্রহণ এবং পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়ায় আপনা-আপনি নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগযোগ্য হলে তাকে নিয়ন্ত্রণের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কৌশল বলে ।

১৫.পার্ট (Performance Evaluation & Review Technique / PERT ) :
যে পদ্ধতিতে প্রতিষ্ঠানের কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নির্দিষ্টপূর্বক গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিরামহীনভাবে সম্পাদিত হবে তা মোটা রেখার দ্বারা সংযুক্ত করে ‘সংকটময় পথ’ নির্দেশপূর্বক ঐ কার্য সম্পাদনে অধিক সতর্কতা অবলম্বন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে পার্ট বলে।
