ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব 

আমাদের আজকের আলোচনার বিষয় ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব।যা ব্যবস্থাপনার মৌলিক ধারণা ও নীতিসমূহ অধ্যায় এর অন্তর্ভুক্ত।

 ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব

 

ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব 

 

ব্যবস্থাপনা বর্তমান ব্যবসায় জগতে সফলতা অর্জনে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত। সমাজের মধ্যকার ব্যবসায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সহায়তা ব্যতিরেকে ব্যবস্থাপনার পক্ষে লক্ষ্যার্জন সম্ভব নয়। ব্যবস্থাপনা সমাজে এ সকল পক্ষের প্রতি যেভাবে দায়িত্ব পালন করে তা নিম্নে উল্লেখ করা হল-
১। মালিকের প্রতি দায়িত্ব ব্যবস্থাপনা মালিকের প্রতিনিধি হিসেবে ব্যবসায় পরিচালনা করে। তাই এ শ্রেণির প্রতি
তার নিম্নোক্ত দায়িত্ব রয়েছে—
(ক) তাদের পুঁজি ও সম্পদের যুক্তিযুক্ত ব্যবহার নিশ্চিত করা।
(খ) সর্বোচ্চ লভ্যাংশ প্রদানের প্রচেষ্টা চালানো।

(গ) ব্যবসায়ের উন্নয়ন, সম্প্রসারণ ও ব্যবসায় তথা মালিকদের সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি করা ইত্যাদি ।

২। শ্রমিক-কর্মীদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়োজিত শ্রমিক-কর্মীদের প্রতি নিম্নোক মাধ্যমেব্যবস্থাপনা মূলত সমাজের প্রতি দায়িত্ব পালন করে থাকে-

(ক) ম্যায্য মজুরি ও পারিশ্রমিক প্রদান ।
(খ) চাকরির স্থায়িত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তা বিধান।

(গ) প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা।

৩। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব ক্রেতা ও ভোক্তাদের সহযোগিতা ও আস্থার উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভ
করে। এদের প্রতি ব্যবস্থাপনা নিম্নোক্ত দায়িত্ব পালন করে-

(ক) রুচি অনুযায়ী মানসম্পন্ন পণ্য উৎপাদন, সংগ্রহ ও সরবরাহ করা।
(খ) প্রয়োজনীয় সামগ্রী সহজে ও সহজ শর্তে প্রাপ্তি নিশ্চিত করা।
(গ) উন্নত মানের পণ্য সস্তায় সরবরাহ করা ।
(ঘ) প্রয়োজনে বাকিতে পণ্য সরবরাহ করা।
(ঙ) বিক্রয় কালে বা প্রয়োজনে বিক্রয় পরবর্তী সময়েও সেবা সুবিধা প্রদান ইত্যাদি ।

৪। কাঁচামালের উৎপাদক ও সরবরাহকারীদের প্রতি দায়িত্ব পণ্য সরবরাহকারী ও কাঁচামালের উৎপাদকের প্রতি
ব্যবস্থাপনা দায়িত্ব পালন করে থাকে, যা নিম্নরূপ-
(ক) পণ্যের ন্যায্য প্রদান।
(খ) যথাসময়ে পাওনা পরিশোধ।
(গ) প্রয়োজনে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা ইত্যাদি

৫। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বিভিন্ন পক্ষের প্রতিই শুধু দায়িত্ব পালন করে না, সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতিও তার দায়িত্ব রয়েছে, যা সে নিম্নোক্তভাবে পালন করে-
(ক) শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণধর্মী প্রতিষ্ঠান গঠন ও এরূপ কাজে সহয়তা প্রদান।
(খ) পানি, বিদ্যুৎ ও গ্যাসলাইনের ব্যবস্থা।
(গ) রাস্তাঘাট নির্মাণ।
(ঘ) কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ।

৬। প্রতিবেশী ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। স্বগোত্রীয় ব্যবসায়ীদের প্রতি ব্যবস্থাপনা যে সকল দায়িত্ব পালন করে তা নিম্নরূপ-
(ক) ব্যবসায়ীদেরকে সংঘবদ্ধ করা।
(খ) একের অসুবিধায় অন্যের সহযোগিতা করা।
(গ) অশুভ প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া।

(ঘ) প্রয়োজনীয় তথ্য বিনিময় করা ইত্যাদি ।

 

৭। সরকারের প্রতি দায়িত্ব ও সরকার যে কোন সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। সরকারের প্রতি ব্যবস্থাপনার
সম্পাদিত দায়িত্বসমূহ নিম্নরূপ ঃ
(ক) আয়কর ও রাজস্ব যথারীতি প্রদান।

(খ) বেকার সমস্যা সমাধানে সহয়তা প্রদান ।
(গ) অবৈধ ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণ না করা।
পরিশেষে বলা যায়, ব্যবস্থাপনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজের প্রতি বিভিন্ন দায়িত্ব পালনে সচেষ্ট।

 

ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব 

Leave a Comment