কর্মীসংস্থানের ভূমিকা

আমাদের আজকের আলোচনার বিষয় কর্মীসংস্থানের ভূমিকা।

 

 কর্মীসংস্থানের ভূমিকা

 

কর্মীসংস্থানের ভূমিকা

 

 

মানবসম্পদ ব্যবস্থাপনা একটি অভিনব ধারণা। এটি সর্বজনীন ব্যবস্থাপনার একটি প্রধান শাখা। দু’শতক আগেও শ্রমিক বা কর্মীকে মানুষের পরিবর্তে যন্ত্র হিসেবে বিবেচনা করা হতো। সে সময়ে মানবিক মূল্যবোধ বলতে কোনো কিছুকে স্বীকার করা হতো না। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে (১৭৭১-১৮৫৮) ব্রিটিশ উদ্যোক্তা ও . শিল্পপতি রবার্ট ওয়েন (Robert Owen) সমাজপতিদের এ ধারণাকে ভেঙ্গে দিয়ে কর্মীকে মানবিক মূল্যবোধে ভূষিত করেন। রবার্ট ওয়েন (Robert Owen) সর্বপ্রথম শ্রমঘণ্টা।

হ্রাস এবং শ্রমিকদের জীবনযাত্রার মানোন্ননে রাস্তাঘাট, বাসস্থান, সেনিটেশন, শিক্ষাব্যবস্থা এবং কর্মপরিবেশ সংস্কারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। আধুনিক ব্যবস্থাপনা তাঁর এ ধারণাকে ব্যাপকভাবে গ্রহণ করেছে। এ কারণেই রবার্ট ওয়েন (Robert Owen) কে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় ।
ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য কাজ হিসেবে কর্মীসংস্থান তথা মানবসম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মানব পরিকল্পনা, সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, পদোন্নতি পদাবনতি, প্রশিক্ষণ, পারিশ্রমিক নির্ধারণ এবং অবসরগ্রহণ প্রভৃতি বিষয়ের সাথে জড়িত।

 

কর্মীসংস্থানের সংজ্ঞা

সাধারণ অর্থে, যে প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনের মানবসম্পদের প্রচেষ্টা চালানো হয় তাকে কর্মীসংস্থান বলে । ব্যাপক অর্থে, প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কী ধরনের কত সংখ্যক কর্মীর প্রয়োজন হবে তা নির্দিষ্টকরণ, সে অনুযায়ী যথাযথ উৎস বাছাই করে তা থেকে প্রয়োজনীয় কর্মী সংগ্রহ, নির্বাচন এবং তাদের যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকেই কর্মীসংস্থান বলে।

১। J.L. Massie বলেন, ‘স্টাফিং প্রক্রিয়া দ্বারা ব্যবস্থাপক অধীনস্থ কর্মী নির্বাচন, প্রশিক্ষণ, পদোন্নতি ও অবসরদান করেন।’ [“Staffing is the process by which manager select, train, promote and retire subordinates.”]

২। R.M. Hodgetts (আর.এম. হডগেটস)-এর মতে, ‘কর্মীসংস্থান প্রক্রিয়া দ্বারা প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন করা হয়।’ [“Staffing is the process of recruiting, selecting, training and developing organizational personnel.”] প্রয়োজনীয়তা নির্ধারণ, সংগ্রহ, নির্বাচন ও নিয়োগ, উন্নয়ন বা পরিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতি, পরিশেষে বলা যায়, ব্যবস্থাপনার অতীব গুরুত্বপূর্ণ উপাদান জনশক্তি। কর্মীসংস্থানের মাধ্যমে এ উপাদানের বদলি, অবসর দান প্রভৃতি কার্যাবলি সম্পাদন করা হয়।

 

কর্মীসংস্থানের ভূমিকা

Leave a Comment