শ্রমিকসংঘের উদ্দেশ্য

আমাদের আজকের আলোচনার বিষয় শ্রমিকসংঘের উদ্দেশ্য। শ্রমিক সংঘ বলতে একাধিক অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একত্রিত শ্রমিকদের এক ধরনের সংগঠনকে বোঝায়। এইসব লক্ষ্যগুলির মধ্যে তাদের জীবিকা বা পেশার অখণ্ডতা রক্ষা করা, নিরাপত্তার আদর্শ বা মানগুলি উন্নত করা, উন্নততর মজুরি আদায়, উন্নততর সুবিধা আদায় (যেমন ছুটি, স্বাস্থ্যবীমা, অবসর ভাতা, ইত্যাদি), উন্নততর কাজের পরিবেশ নিশ্চিতকরণ, ইত্যাদি থাকতে পারে। শ্রমিক সংঘ এসব ব্যাপারে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, নিয়োগকর্তা বা ব্যবস্থাপনা পরিষদের সাথে দর কষাকষিতে অধিকতর ক্ষমতা প্রদর্শন করতে পারে, যা এককভাবে কোনও শ্রমিকের পক্ষে করা সম্ভব হয় না। শ্রমিক সংঘের সদস্যরা নিয়মিত চাঁদা প্রদানের মাধ্যমে শ্রমিক সংঘের প্রাতিষ্ঠানিক সংগঠন, এর প্রধান কার্যালয় ও আইন দলের কর্মকাণ্ডগুলিতে অর্থায়ন নিশ্চিত করে। সংঘের ভেতরে গণতান্ত্রিক উপায়ে স্বেচ্ছাসেবী শ্রমিকদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করা হয়।

শ্রমিকসংঘের উদ্দেশ্য

 

শ্রমিকসংঘের উদ্দেশ্য

 

শ্রমিকসংঘ শ্রমিকদের একমাত্র মুখপাত্র। এর উদ্দেশ্য হলো শ্রমিকদেরকে মালিকপক্ষের নিপীড়ন হতে রক্ষা করা এবং তাদের আর্থসামাজিক, মনস্তাত্ত্বিক দিক সমুন্নত রাখা । শ্রমিকসংঘের উদ্দেশ্যাবলি নিচে বর্ণনা করা হলো ঃ

১। দেশের অর্থনৈতিক অবস্থা ও জীবনযাত্রার মানের সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি ও অন্যান্য আর্থিক সুবিধাদির ব্যবস্থা করা এবং এর মাধ্যমে তাদের উন্নত আর্থিক মর্যাদা দান করা।

২। ব্যবস্থাপকদের স্বজনপ্রীতি ও অসদাচরণ রোধ করা।

৩। শ্রমিকদের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা দেয়া, বর্তমানের নিরাপত্তা হিসেবে জীবিকার উৎসটিকে নিরাপদ করতে গিয়ে ভীতি, অন্যায় আচরণ, বঞ্চনা, চাকরিচ্যুতি, অর্থনৈতিক মন্দা প্রভৃতি হতে বাঁচানোর ব্যবস্থা করা এবং ভবিষ্যতের নিরাপত্তা যেমন— পেনশন, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি প্রভৃতি আর্থিক সুবিধাদির ব্যবস্থা করা ।

 

৪। প্রশাসন ও ব্যবস্থাপনার স্বৈরতান্ত্রিক মনোভাব পরিবর্তন করা এবং উত্তম মানবীয় সম্পর্কের পরিবেশ সৃষ্টি করা।

৫। শ্রমিক ও ব্যবস্থাপকদের বিরোধ হ্রাসের মাধ্যমে উত্তম শিল্পসম্পর্ক প্রতিষ্ঠা করা।

৬। শ্রমিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করা।

৭। শ্রমিকদের আত্মসচেতনতা বৃদ্ধি করা।

৮। ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা অর্জন করা

৯। সরকারের উপর প্রভাব বিস্তার করে শ্রম স্বার্থের অনুকূলে আইন প্রণয়ন করা ।

১০। শ্রমিকদের প্রতিনিধি হিসেবে মালিকপক্ষ বা ব্যবস্থাপনার সাথে দরকষাকষিতে

শ্রমিকসংঘের উদ্দেশ্য

Leave a Comment