শ্রমিকসংঘের কার্যাবলি

আমাদের আজকের আলোচনার বিষয় শ্রমিকসংঘের কার্যাবলি ।

 

শ্রমিকসংঘের কার্যাবলি

 

শ্রমিকসংঘের কার্যাবলি

 

ট্রেড ইউনিয়নের মূল কাজ হলো শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ সাধন ও দরকষাকষির শক্তি বৃদ্ধির মাধ্যমে কাজের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এ কাজগুলোকে চারটি প্রধান শিরোনামে ভাগ করা যেতে পারে :

(ক) সদস্যদের সম্পর্কিত কাজ
(খ) সংগঠন সম্পর্কিত কাজ
(গ) ইউনিয়ন সম্পর্কিত কাজ
(ঘ) সমাজ সম্পর্কিত কাজ ।

(ক) ট্রেড ইউনিয়নের সদস্যদের সম্পর্কিত কাজ (Functions relating to trade union members) :

(i) কর্মীদেরকে সকল প্রকার শোষণ থেকে মুক্ত করা ।

(ii) ব্যবস্থাপকের রোষানল ও অসৎ শ্রমিক আচরণ থেকে সদস্যদের রক্ষা করা ।

 

(iii) নিরাপদ, স্বাস্থ্যসম্মত, সুষ্ঠু কার্যশর্ত ও কাজের পরিবেশের ব্যবস্থা করা।

(iv) কর্মীদের বেতন, মজুরি, ভাতাদি বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করা।

(v) সামাজিক ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা প্রদান করা ।

 

(vi) কর্মীদের অসন্তোষ দূর করা এবং অভিযোগ প্রক্রিয়া চালুর ব্যবস্থা করা।

(vii) শিল্প বিরোধ দেখা দিলে তা আলাপ আলোচনা, যৌথ পরামর্শ, যৌথ দরকষাকষি ও স্বেচ্ছা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উপর জোর দেয়া ।

 

(viii) সমাজে টেড ইউনিয়ন সদস্যদের মর্যাদা উন্নত করা ।

 

(খ) শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কিত কাজ (Function relating to industrial organization) :

 

(i) সংগঠনের আদর্শ ও আচরণ বিধি মেনে চলা।

(ii) উৎপাদন বৃদ্ধি ও এর গুণগত মান উন্নয়নে সচেষ্ট হওয়া।

(iii) শৃঙ্খলা বিধানে সাহায্য করা।

(iv) কর্মীদের ব্যবস্থাপনায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা এবং শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যে

(v) ব্যবস্থাপনার সাথে সুষ্ঠু যোগাযোগের ব্যবস্থা করা।

(গ) শ্রমিক সংগঠন সম্পর্কিত কাজ (Function relating to trade unions organizations) :

(i)অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে নীতি ও পরিকল্পনা প্রণয়ন করা।

 

(ii) সংঘের আর্থিক অবস্থার উন্নয়ন সাধন করা।

(iii) ট্রেড ইউনিয়ন গণতন্ত্র সংরক্ষণ ও উন্নয়ন করা।

 

(iv) নেতৃত্ব দানের ক্ষমতা অর্জনে সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

(v) অন্তঃ এবং আন্তঃ ইউনিয়ন বিরোধ হ্রাস করা।

(ঘ) সমাজ সম্পর্কিত কার্যাবলি (Functions relating to society):

(i) জাতীয় উন্নয়নের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গঠনমূলক সহযোগিতা প্রদান করা।

(ii) জাতীয় সংহতি রক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, বনায়ন প্রভৃতি কর্মসূচিতে অংশগ্রহণ।

(iii) সমাজ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, আঞ্চলিকতার প্রভাব, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সাম্প্রদায়িকতা প্রভৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ।

 

শ্রমিকসংঘের কার্যাবলি

Leave a Comment