অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে শিল্পোদ্যোগ – স্যুমপিটারবাদ ক্লাসটি পলিটেকনিকের ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ (৬৫৮৫৩) / উদ্ভাবন ও শিল্পোদ্যোগ (৬৫৮৫৩) (Innovation & Entrepreneurship, 65853) বিষয়ের, পঞ্চম (৫) অধ্যায়ের তথা “শিল্প ধারণার উৎসসমূহ ও মূল্যায়ন” অধ্যায়ের পাঠ।
Table of Contents
অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে শিল্পোদ্যোগ – স্যুমপিটারবাদ
শিল্পোদ্যোগ এবং শিল্পোদ্যোক্তার সংজ্ঞা
(Definition of Entrepreneurship and Entrepreneur)
শিল্পোদ্যোগ এবং শিল্পোদ্যোক্তা শব্দ দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এদুটি শব্দকেই আমাদের একত্রে জানার চেষ্টা করতে হবে। ফরাসী শব্দ Entreprendre হতে Entrpreneur শব্দটি এসেছে। যার আভিধানিক অর্থ হলো To undertake বা কোন কিছুর দায়িত্ব গ্রহন করা। Entrpreneur শব্দটির বাংলা অর্থ হলো শিল্পোদ্যোক্তা। অপর দিকে, শিল্পোদ্যোক্তার শিল্প-উদ্যোগ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টিই হলো শিল্পোদ্যোগ বা Entrepreneurship. আমরা প্রথমেই শিল্পোদ্যোগ সম্পর্কে জানার চেষ্টা করবো।

এক কথায় শিল্পোদ্যোগ বলতে আমরা কোন শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহন এবং তা বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রমকে বুঝে থাকি। ব্যাপক অর্থে পরিবেশ সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা পর্যালোচনা ও পূর্বানুমানের আলোকে পণ্য, সেবা, ধারণা উন্নয়নের জন্য প্রতিষ্ঠান, সংগঠন, ইহার বস্তুগত ও অবস্তুগত সম্পদসমূহ সদ্ব্যবহারের জন্য ঝুঁকি গ্রহণসহ ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের সমষ্টিকেই আমরা শিল্পোদ্যোগ বলবো।
শিল্পোদ্যোগ সংক্রান্ত আপনার জ্ঞানের প্রসারতার জন্য নিম্নে ক’জন বিশেষব্যক্তির কয়েক’টি সংজ্ঞা উল্লেখ করা হলোঃ- জোসেফ এ.সুমপিটার বলেন, উদ্দেশ্যপূর্ণ এবং প্রনালীবদ্ধ উদ্ভাবনের উপরই শিল্পোদ্যোগ প্রতিষ্ঠিত। ইহা শুধুমাত্র স্বাধীন ব্যবসায়ীকে নয় বরং কোম্পানীর পরিচালক এবং ব্যবস্থাপকদেরও সম্পৃক্ত করে, যারা প্রকৃত পক্ষে উদ্ভাবনী কার্যাবলী সম্পাদন করে।
নাথনিয়্যাল এইচ লিক বলেন, নতুন বাজার, পণ্যসামগ্রী এবং কৌশলের উদ্ভাবন, বিনিয়োগ এবং সম্প্রসারণের যোগ্যতাই হলো শিল্পোদ্যোগ। ড. এ. আর খান বলেন, ঝুঁকি অনুমান সংক্রান্ত কাজ এবং শিল্পোদ্যোক্তার কার্যাবলিকেই শিল্পোদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। উপরে যে সংজ্ঞাগুলো উল্লেখ করা হলো সেগুলোর আলোকে আমরা বলতে পারি যে পূর্ব নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য :
- পণ্য, সেবা বা ধারণার উদ্ভাবন,
- নতুন বাজার ও কৌশলের উন্নয়ন এবং
- সবল বস্তুগত এবং অবস্তুগত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করন এর জন্য ব্যবসায় সংগঠন, পরিচালনা এবং ঝুঁকি গ্রহণ সংক্রান্ত সকল কার্যক্রমের সমষ্টিই হলো শিল্পোদ্যোগ। যার নেতৃত্বে এ সকল কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে, তাকে বলা হয় শিল্পোদ্যোক্তা।
এবার আমরা শিল্পোদ্যোক্তার সংজ্ঞা জানার চেষ্টা করবো, আপনি জানেন আমাদের সময়, অর্থ এবং সামর্থ সীমিত। কিন্তু অভাব, প্রয়োজন এবং চাহিদা অপরিসীম। সীমিত সব কিছু দিয়ে অপরিসীমকে পরিপূরনের চেষ্টা থেকেই অর্থনৈতিক কার্যক্রমের শুরু। সকল অর্থনৈতিক কর্মকান্ডের উদ্ভাবন, পরিকল্পনা, গতিশীলতা এবং সার্থক বাস্তবায়নের রুপকারই হলো শিল্পোদ্যোক্তা। এক কথায় যিনি পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন, তিনিই শিল্পোদ্যোক্তা।
