ইকোলজিক্যাল পরিবেশ

ইকোলজিক্যাল পরিবেশ এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিবেশ” বিষয়ক পাঠের অংশ।  পারিপার্শ্বিকতাই হলো পরিবেশ। মানুষ যে পারিপার্শ্বিকতায় বসবাস বা জীবন ধারণ করে তাকেই তার পরিবেশ বলে । এই পরিবেশের একটা উল্লেখযোগ্য দিক হলো প্রাকৃতিক পরিবেশ । পাহাড়, নদ-নদী, জলবায়ু, বন-জঙ্গল, গাছ-পালা, জীবজন্তু, সাগর, মরুভূমি সবকিছুই প্রাকৃতিক পরিবেশের উপাদান ।

ইকোলজিক্যাল পরিবেশ

 

ইকোলজিক্যাল পরিবেশ | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

জীবন রয়েছে এমন কিছুর সাথে প্রাকৃতিক পরিবেশের এ সকল উপাদানের যে ভারসাম্য বা স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠেছে তাকেই ইকোলজি বলে । সেই স্বাভাবিকতা বিনষ্ট হলে প্রাণীজগত ক্ষতিগ্রস্ত হয় । তাই পরিবেশের প্রাকৃতিক উপাদান মিলিয়ে মানুষ, জীবজন্তু ও গাছপালার যে সহজাত পারিপার্শ্বিকতা গড়ে উঠেছে তাকেই ইকোলজিক্যাল পরিবেশ বলে ।

Oxford Dictionary of Business 4, “Ecology is the natural relationship (or study of the relationship) between plants, animals and people and the places in which they live.” অর্থাৎ ইকোলজি হলো গাছপালা, জীবজন্তু ও মানুষ এবং যেখানে সে বসবাস করে তার একটা সহজাত সম্পর্ক ।

 

Weihrich, Cannice & Koontz, “Ecology means the relationship of people and other living things with their environment, such as soil, water, and air. 6 অর্থাৎ মানুষ ও অন্যান্য প্রাণী জগতের সাথে তার পরিবেশ; যেমন- মাটি, পানি এবং বাতাসের যে সম্পর্ক তাকেই ইকোলজি বলে ।

ব্যবস্থাপনায় প্রভাব (Influence in management) :

ইকোলজিক্যাল পরিবেশ বর্তমানকালে ব্যবস্থাপকগণের নিকট একটা অন্যতম ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নৈতিকতা, সামাজিক দায়বোধ, পরিবেশবাদীদের আন্দোলন, বিভিন্ন পরিবেশ সংরক্ষণ আইন ইত্যাদি এরূপ পরিবেশ সুরক্ষার দাবিকে জোরদার করছে । যে কোন স্থানে শিল্প স্থাপন, শিল্প বর্জ্য নিক্ষেপ, পানি দূষণ, বায়ু দুষণ ইত্যাদি এরূপ পরিবেশের জন্য মারাত্মক অন্তরায় ।

উপমহাদেশে ভারতের ভূপালে আমেরিকান প্রতিষ্ঠান ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক প্লান্ট থেকে ক্ষতিকর রাসায়নিক গ্যাস নির্গত হওয়ায় ১৯৮৪ সালে ২,০০০ লোক মারা যায় ও প্রায় ৪০,০০০ লোক আহত হয় । রাশিয়ার চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনায় মৃত্যু ও দীর্ঘমেয়াদে ক্ষতির মাত্রা ছিল ভয়াবহ ।

 

ইকোলজিক্যাল পরিবেশ | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

বাংলাদেশের মাগুরছড়ায় গ্যাস কূপে বিস্ফোরণের ফলে ইকোলজিক্যাল পরিবেশে যে ক্ষতি হয়েছিল তাতো বেশিদিনের কথা নয় । তাই এ সব ক্ষেত্রে ব্যবস্থাপনাকে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখী হতে হয় । যা বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যের জগতে ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।

এদিক বিচারেই ব্যবস্থাপকগণ কতটা সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তার মানদণ্ড হিসেবে ইউরোপে ১৯৯৬ সালে ISO 14001 প্রবর্তন করা হয়েছে । যেখানে ২০০০ সালে মধ্যেই পৃথিবীর অনেক বড় বড় বহুজাতিক কোম্পানিসহ ১০,০০০ কোম্পানি রেজিস্ট্রেশন নিয়েছে । বায়ুমণ্ডলে অতিমাত্রায় কার্বন নিঃস্বরণের ফলে পৃথিবীপৃষ্ঠে যে উত্তাপ বাড়ছে তা এখন ইকোলোজিক্যাল পরিবেশ বিবেচনাতেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ।

Leave a Comment