ব্যবস্থাপনা পরিবেশ 

ব্যবস্থাপনা পরিবেশ এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিবেশ” বিষয়ক পাঠের অংশ। পারিপার্শ্বিক অবস্থার সমষ্টিকে সাধারণ অর্থে পরিবেশ বলে। সৃষ্টির সব কিছুই একটা পারিপার্শ্বিক -অবস্থার মধ্যদিয়ে বিকাশ লাভ করে এবং এই পারিপার্শ্বিকতার দ্বারা প্রভাবিত হয়। ব্যবসায় প্রতিষ্ঠানও একটা পরিবেশের মধ্যদিয়ে তার কার্যক্রম পরিচালনা করে । এরূপ পারিপার্শ্বিকতার সঙ্গে সঙ্গতি বিধান করেই ব্যবস্থাপনাকে তার লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করতে হয় । তাই ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের অভ্যন্ত ও বাহ্যিক বিভিন্ন অবস্থা-যা এর কার্যক্রম, নীতি-পদ্ধতি ও চিন্তা-ভাবনার ওপর প্রভাব বিস্তার করে তাকে। ব্যবস্থাপনা পরিবেশ বলে ।

ব্যবস্থাপনা পরিবেশ

 

ব্যবস্থাপনা পরিবেশ  | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

Bartol 3 Martin প্রাতিষ্ঠানিক পরিবেশ সম্পর্কে বলতে গিয়ে বলেন, “An organization environment is an objective reality-a set of concrete conditions that theoritically could measured perfectly to give managers complete information.” অর্থাৎ একটা প্রতিষ্ঠানের পরিবেশ হচ্ছে একটি নিরেট (সঠিক) বাস্তবতা বা কতকগুলো বাস্তব অবস্থা যা তাত্ত্বিকভাবে ও নির্দিষ্টভাবে পরিমাপ করা সঙ্গ এবং ব্যবস্থাপকদের করণীয় সম্পর্কে এরূপ পরিবেশ পূর্ণাঙ্গ তথ্য দেয় ।

 

Terry ও Franklin ব্যবস্থাপনা পরিবেশের প্রভাব তুলে ধরতে গিয়ে বলেন, “The application of the management process are affected by environmental factors. Which condition constrain, and influence managerial decisions and actions.” অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যকরণ পরিবেশগত উপাদানের দ্বারা প্রভাবিত হয় যা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমে শর্ত আরোপ, বাধা সৃষ্টি ও প্রভাব বিস্ত করে ।

উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান অথবা কার্য সম্পৰ্কীয় বা কার্য বহির্ভূত বিভিন্ন উপাদান যা এর কার্যাবলি, কার্যপদ্ধতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে তাকেই ব্যবস্থাপনা পরিবেশ বলে।

 

ব্যবস্থাপনা পরিবেশ  | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

 

ব্যবসায় পরিবেশের সঙ্গে এর পার্থক্য হলে একটি দেশ বা অঞ্চলের সামগ্রিক পারিপার্শ্বিক- অবস্থা ব্যবসায় পরিবেশের ক্ষেত্রে বিবেচনাযোগ্য। একটি ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের প্রভাব এক্ষেত্রে মুখ্য নয়। কিন্তু ব্যবস্থাপনা পরিবেশের সঙ্গে প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ও সেই সঙ্গে ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বাহ্যিক পারিপার্শ্বিকতার প্রভাব বিবেচনায় আনা হয় ।

Leave a Comment