একার্থক পরিকল্পনার সংজ্ঞা

একার্থক পরিকল্পনার সংজ্ঞা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিকল্পনা” বিষয়ক পাঠের অংশ। যে পরিকল্পনা শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য অথবা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রণীত হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। অর্থাৎ এরূপ পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যই থাকে কোনো বিশেষ অবস্থা মোকাবিলা করা । যে সকল কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে এ ধরনের পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে । এছাড়া প্রতিটা প্রতিষ্ঠানে এমন কিছু বিষয় থাকে যা এ ধরনের পরিকল্পনা গ্রহণ করেই তা সমাধা করতে হয়। নিম্নে এরূপ পরিকল্পনার কতিপয় সংজ্ঞা প্রদত্ত হলো:

একার্থক পরিকল্পনার সংজ্ঞা

 

একার্থক পরিকল্পনার সংজ্ঞা | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

১. Bartol ও Martin-এর মতে, “Single-use plans are plans aimed at achieving a specific gol that once reached, will most likely not occur in the future. “86 অর্থাৎ একার্থক পরিকল্পনা হলো সেই | সকল পরিকল্পনা যা কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রণয়ন করা হয় এবং যা একবার অর্জিত ভবিষ্যতে আবার পুনরায় তার প্রয়োজন পড়ে না ।

২. Ricky W. Griffin বলেছেন, “Single-use plan is developed to carry out a course of action that is not likely to be repeated in the future. “87 অর্থাৎ একার্থক পরিকল্পনা এমন ধরনের কার্যক্রম | সম্পাদনের জন্য প্রণয়ন করা হয় যা ভবিষ্যতে আর পুনরায় সম্পাদনের তেমন প্রয়োজন পড়ে না ।

 

৩. Bovee ও অন্যরা বলেছেন, “Single-use plan is a plan designed to fit a one-time situation. .”৪৪ অর্থাৎ একার্থক পরিকল্পনা হলো এমন পরিকল্পনা যা একবার ব্যবহার করা হবে এমন জায়গায় প্রয়োগের জন্য প্রণীত হয় ।

৪. Stoner ও অন্যরা বলেছেন, “Single-use plans are detailed courses of action that probably will not be repeated in the same form in the future. “89 অর্থাৎ একার্থক পরিকল্পনা হলো কোনো বিষয়ে পূর্বনির্ধারিত বিশদ কার্যক্রম যা একবার ব্যবহৃত হওয়ার পর ভবিষ্যতে সম্ভবত একইভাবে ব্যবহৃত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না ।

 

একার্থক পরিকল্পনার সংজ্ঞা | পরিকল্পনা | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, একটি বিশেষ অবস্থা বা সমস্যা মোকাবিলা করার জন্য কার্যধারা স্থাপন করে যে পরিকল্পনা প্রণীত হয় এবং লক্ষ্য অর্জিত হলেই পরিকল্পনার কার্যকারিতা শেষ হয়ে যায় তাকে একার্থক পরিকল্পনা বলে । এ ধরনের পরিকল্পনা কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তুলনামূলকভাবে স্বল্পকালের জন্য তৈরি করা হয় ।

Leave a Comment