আজকের আলোচনার বিযয় কর্তৃত্বের শ্রেণীবিভাগ – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, নির্দিষ্ট কার্য সম্পাদনের অনুমতি লাভ, প্রয়োজনীয় আদেশ প্রদান এবং অনুসরণ (Follow-up)-এর সামর্থ্যকে কর্তৃত্ব বলে । সমাজে কর্তৃত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে । নিম্নে তা আলোচনা করা হলো :

Table of Contents
কর্তৃত্বের শ্রেণীবিভাগ
ক) আনুষ্ঠানিক বিচারে (On the basis of formalities) :
১. আনুষ্ঠানিক কর্তৃত্ব (Formal authority) :
প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে যে সাংগঠনিক কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক কর্তৃত্ব বলে । উদাহরণস্বরূপ- একজন উৎপাদন ব্যবস্থাপক তার বিভাগের কর্তৃত্বের অধিকারী হন এবং এ দায়িত্ব পালনে অধস্তনদের প্রয়োজনীয় নির্দেশ দান ও তাদেরকে জবাবদিহিতা করার কর্তৃত্ব ভোগ করেন । এভাবেই প্রতিষ্ঠানে যেই ব্যক্তি যে পদমর্যাদা ভোগ করেন সে সেখানেই সাংগঠনিকভাবে নির্দিষ্ট কর্তৃত্ব ভোগের অধিকারী হন ।
২. অনানুষ্ঠানিক কর্তৃত্ব (Informal authority) :
অনানুষ্ঠানিক সাংগঠনিক সম্পর্ক থেকে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে অনানুষ্ঠানিক কর্তৃত্ব বলে। সমাজে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির আত্মীয়স্বজন ক্ষেত্র বিশেষে আনুষ্ঠানিক সাংগঠনিক কর্তৃত্বের বাইরে কোনো কর্তৃত্ব ভোগ করতে পারেন । একে অনানুষ্ঠানিক কর্তৃত্ব বলা যায়।
খ) ক্ষমতার প্রয়োগ বিচারে (On the basis of implication of power) :
১. আইনানুগ কর্তৃত্ব (Legal authority) :
প্রচলিত আইনে বা প্রাতিষ্ঠানিক নিয়ম-বিধি বলে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে আইনানুগ কর্তৃত্ব বলে । কোনো কোম্পানিতে বা অংশীদারি ব্যবসায়ে কে চুক্তি সম্পাদন করবে, কে চেকে স্বাক্ষর দিবে ইত্যাদি বিষয় পূর্বে নির্ধারণ করা হয়। এর ফলে উক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের আইনানুগ কর্তৃত্বের সৃষ্টি হয় । অংশীদারি কারবারে প্রত্যেক সাধারণ অংশীদার ব্যবসায় পরিচালনায় আইনগতভাবে অংশগ্রহণের অধিকারী। কোম্পানির পরিচালকগণ পরিচালক হওয়ার কারণেই কিছু অধিকার ভোগ করেন; এ সকল অধিকার আইনানুগ কর্তৃত্বের সৃষ্টি করে ।
২. কারিগরি কর্তৃত্ব (Technical authority) :
বিশেষজ্ঞ থেকে যে কর্তৃত্বের সৃষ্টি হয় তাকে কারিগরি কর্তৃত্ব বলে । প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোতে বিশেষ জ্ঞানের অধিকারী হওয়ার কারণে কাউকে এরূপ কর্তৃত্ব প্রদান করা হতে পারে । প্রতিষ্ঠানের উচ্চ নির্বাহীকে আইনগত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য একজন আইন উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে আইন উপদেষ্টার কর্তৃত্বকে কারিগরি কর্তৃত্ব বলা যায় ।
৩. কার্যিক কর্তৃত্ব (Operational or functional authority) :
সাংগঠনিক নীতি-কাঠামোর আওতায় বিশেষ কার্য সম্পাদনের জন্য নির্বাহীদেরকে যে ক্ষমতা প্রদান করা হয় তাকে কার্যিক বা কার্য সম্পাদনগত কর্তৃত্ব বলে। অধ্যাপক নিউম্যান তাঁর Administrative Action বইতে এ সম্পর্কে উদাহরণ তুলে ধরেছেন এভাবে- বিক্রয় ভাইস প্রেসিডেন্ট কর্তৃক বিক্রয় ব্যবস্থাপককে স্থানীয় পত্রিকায় নির্দিষ্ট সংখ্যক বিজ্ঞাপন দেয়ার অনুমতি প্রদান, ক্রয় ভাইস প্রেসিডেন্ট কর্তৃক ক্রয় নির্বাহীকে নির্দিষ্ট পরিমাণ অর্থের কাঁচামাল ক্রয়ের অনুমতি প্রদান কার্যিক কর্তৃত্ব হিসেবে গণ্য । অইরিক ও কুঞ্জ এরূপ কর্তৃত্ব সম্পর্কে বলেন, “কার্যিক কর্তৃত্ব হলো এমন অধিকার যা ব্যক্তি বা
বিভাগকে কোনো নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া, কাজ, নীতি বা অন্য কোনো বিষয় নিয়ন্ত্রণের জন্য অর্পণ করা হয়; যে কাজ বা প্রক্রিয়া অন্য বিভাগের কোনো ব্যক্তির কাজের সাথে সম্পর্কযুক্ত। (Functional authority is the right that is delegated to an individual or a department to control specified processes, practices, policies or other matters relating to activities undertaken by persons in other departments.) 8
৪. চূড়ান্ত কর্তৃত্ব (Ultimate authority) :
কর্তৃত্বের মূল উৎস বা উৎপত্তিস্থল থেকে কেউ কোনো কর্তৃত্বপ্রাপ্ত হলে তাকে চূড়ান্ত বা মৌলিক কর্তৃত্ব বলে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার যে কর্তৃত্ব লাভ করেন তাকে চূড়ান্ত কর্তৃত্ব বলা যায়। এক্ষেত্রে জনগণ ক্ষমতার উৎস ধরা হলে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী মূল উৎস থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন বলে ধরা যেতে পারে ।

গ.) সাংগঠনিক দায়িত্ব বিচারে (On the basis of organizational responsibility) :
১. সরলরৈখিক কর্তৃত্ব (Line authority) :
সংগঠন কাঠামোর বিভিন্ন পর্যায়ে নিয়োজিত সরল রৈখিক নির্বাহীগণ (Line executive) যে কর্তৃত্ব ভোগ করেন তাকে সরলরৈখিক কর্তৃত্ব বলে। একজন উৎপাদন ব্যবস্থাপক, যন্ত্র ব্যবস্থাপকের ওপর যে কর্তৃত্ব ভোগ করেন এবং একজন যন্ত্র ব্যবস্থাপক, সুপারভাইজারের ওপর যে কর্তৃত্বের প্রয়োগ ঘটান একে সরলরৈখিক কর্তৃত্ব হিসেবে গণ্য করা যায় ।
২. সহযোগী কর্তৃত্ব (Staff authority) :
সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনে পদস্থ কর্মী বা সহযোগী যে সীমিত কর্তৃত্ব ভোগ করেন তাকে সহযোগী কর্তৃত্ব হিসেবে গণ্য করা যায় । টেরি ও ফ্রাংকলিন এরূপ কর্তৃত্ব সম্পর্কে বলেন, “সহযোগী কর্তৃত্ব হলো সরলরৈখিক কর্তৃত্বকে সহযোগিতা করার ক্ষমতা বা কর্তৃত্ব।” (Staff authority originally meant authority used to support line authority. P সহকারী উৎপাদন ব্যবস্থাপক এরূপ কর্তৃত্ববলেই উৎপাদন ব্যবস্থাপককে সহযোগিতা করার বা পরামর্শ দেয়ার অধিকারী হন।
