কার্যিক কর্তৃত্ব

আজকের আলোচনার বিযয় কার্যিক কর্তৃত্ব – যা কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ এর অর্ন্তভুক্ত, একটা সংগঠন -কাঠামোত কোনো নির্বাহী বা বিভাগকে কোনো কাজের বিশেষ কর্তৃত্ব অর্পণ করা হলে তাকে কার্যিক কর্তৃত্ব বলে । একটা প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে কার্যসম্পাদনে কিছু কর্তৃত্ব অধস্তন নির্বাহী বা বিভাগকে ছাড়ার প্রয়োজন পড়ে ।

বিশেষ সিদ্ধান্ত বা নির্দেশ বলে এ ধরনের কার্য সম্পাদনের কর্তৃত্ব নিচের নির্বাহীদের অর্পণ করা হয় । একটা কলেজের গভর্নিং বডি কলেজের আর্থিক আয়-ব্যয় অনুমোদন করার অধিকারী। সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য যদি ১০,০০০ টাকা পর্যন্ত খরচের কর্তৃত্ব অধ্যক্ষের ওপর অর্পণ করা হয় তবে তাকে কার্যিক কর্তৃত্ব বলা হবে । ব্যাংকে ঋণ মঞ্জুরের কর্তৃত্ব প্রধান অফিসের ।

কার্যিক কর্তৃত্ব

কার্যিক কর্তৃত্ব | কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ

 

যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ মঞ্জুরের ক্ষমতা শাখা ব্যবস্থাপকের ওপর অর্পণ করা হয় তবে তা এরূপ কর্তৃত্বের মধ্যে পড়বে । মূল কর্তৃপক্ষ যে কোন সময় এরূপ কর্তৃত্ব প্রত্যাহার করতে পারেন । অইরিক ও কুঞ্জ এরূপ কর্তৃত্ব সম্পর্কে বলেন, “কার্যিক কর্তৃত্ব হলো এমন অধিকার যা ব্যক্তি বা বিভাগকে কোনো নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া, কাজ, নীতি বা অন্য কোনো বিষয় নিয়ন্ত্রণের জন্য অর্পণ করা হয়; যে কাজ বা প্রক্রিয়া অন্য বিভাগের কোনো ব্যক্তির কাজের সাথে সম্পর্কযুক্ত। (Functional authority is the right that is delegated to an individual of a department to control specified processes, practices, policies or other matters relating to activities undertaken by persons in other departments.)

 

মোটকথা কোনো ব্যক্তি বা বিভাগের কাজের সাথে সম্পর্কযুক্ত বিশেষ কোনো কাজ সম্পাদনের কর্তৃত্ব উর্ধ্বতন যদি আংশিকভাবে উক্ত বিভাগ বা ব্যক্তিকে অর্পণ করে থাকে তাকে কার্যিক কর্তৃত্ব বলে । অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যক্তি বা বিভাগ সংশ্লিষ্ট কাজে উক্ত ব্যক্তি বা বিভাগের নির্বাহী কর্তৃত্ব না থাকার কারণে কাজে যেমনি সমস্যা হয় তেমনি উর্ধ্বতনের পক্ষেও সবসময় এক্ষেত্রে নির্দেশ দেয়া বা জবাবাদিহি করার সুযোগ থাকে না ।

 

কার্যিক কর্তৃত্ব | কর্তৃত্বাপণ ও বিকেন্দ্রীকরণ

 

সেক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃক এ ধরনের কর্তৃত্ব অর্পণ করা হয়ে থাকে। বর্তমানকালে প্রতিষ্ঠানে বিভিন্ন সহযোগী বিভাগ কাজ করে । যাদের কোনো রৈখিক কর্তৃত্ব থাকে না । সেক্ষেত্রে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনে এরূপ কর্তৃত্ব অর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়ে থাকে । যেমন- ক্রয় বিভাগের ওপর ভার না দিয়ে মেরামত বিভাগকে নির্দিষ্ট সীমা পর্যন্ত যন্ত্রাংশ ক্রয়ের কর্তত্ব অর্পণ করা ।

Leave a Comment