ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স নিয়ে আজকের আলোচনা। সিটি কর্পোরেশন [কর] বিধি, ২০০৯ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের সূচনা ঘটে। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। সিটি কর্পোরেশন বা সিটি পরিষদ এই প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে। ট্রেড লাইসেন্স বিশেষভাবে শুধুমাত্র লাইসেন্সধারী ব্যক্তির নামে প্রদান করা হয় এবং এটা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। এই লাইসেন্স ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারবে না। নবায়নকৃত ট্রেড লাইসেন্স আঞ্চলিক কর অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদান করে থাকেন। ট্রেড লাইসেন্সের জন্য নির্ধারিত ফি লাইসেন্স ফরমে উল্লেখিত যে কোনো ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।

 

ট্রেড লাইসেন্স, Trade License (3)

 

ট্রেড লাইসেন্স কী, কোথায়, কীভাবে করবেন?

ট্রেড লাইসেন্স করার নিয়ম জানা যে কোনো ব্যবসায়ীর প্রথম এবং প্রধান কর্তব্য। ব্যবসার চিন্তা করলেই প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রেড লাইসেন্স। আপনি মুদি দোকনের ব্যবসা করেন কিংবা ফ্যাক্টরি, যে ধরনের ব্যবসাই করেন না কেন, আপনাকে ট্রেড লাইসেন্স অবশ্যই করতে হবে। তা না হলে আপনার ব্যবসাটি আইনগত কোনো বৈধতা থাকবে না। আপনি যে কোনো সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার জন্য জরিমানা কিংবা আইনি নানা জটিলতায় জড়িয়ে যেতে পারেন। তাই ট্রেড লাইসেন্স নিয়ে বৈধভাবে ব্যাবসা করাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ।

বৈধভাবে যে কোনো ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স। তবে, এই ট্রেড লাইসেন্স কী, কোথায় যেতে হয়, কীভাবে করতে হয়, কবে নাগাদ পাওয়া যাবে- এ সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজতে প্রায়ই আমাদের ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে এই কোভিড-১৯ এর সময়ে যা আরও বেশি ঝুঁকিপূর্ণ। আসুন এসব প্রশ্নের উত্তর এবং সমাধান সম্পর্কে জেনে নেওয়া যাক।

 

 

ট্রেড লাইসেন্স কী ও এর প্রয়োজনীয়তা:

Trade অর্থ ব্যবসা এবং License অর্থ অনুমতি; অর্থাৎ, ব্যবসা করার জন্য যে অনুমতি, পত্রের মাধ্যমে দেওয়া হয়, তাকে Trade License বলা হয়। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়। ট্রেড লাইসেন্স শুধুমাত্র লাইসেন্সধারী ব্যক্তির বা প্রতিষ্ঠানের নামে প্রদান করা হয় যা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। প্রতিটি ব্যবসার জন্য ভিন্ন ভিন্ন লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সুতরাং বৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইলে ট্রেড লাইসেন্স করা অত্যাবশ্যক।

 

কোথায় ট্রেড লাইসেন্স করতে হয়:

মূলত সিটি কর্পোরেশন এই প্রক্রিয়াটি পরিচালনা করে থাকে। তাছাড়াও ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা কিংবা জেলা পরিষদ এই লাইসেন্স দিয়ে থাকে।

ঢাকা শহরের জন্য, ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ) এই সেবা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে কতগুলো অঞ্চলে বিভক্ত করেছে। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের পাঁচটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচটি অঞ্চল রয়েছে। আপনার প্রতিষ্ঠানটি যে অঞ্চলের অন্তর্ভুক্ত, ঐ অঞ্চলের অফিস থেকেই লাইসেন্স সংগ্রহ করতে হবে।

আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান সম্পর্কে তদন্ত করতে এবং এর প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ লাইসেন্স ফি পরিশোধের মাধ্যমে লাইসেন্স দিয়ে থাকে।

 

 

লাইসেন্স ফি এবং পাবার সময়:

মূলত ব্যবসার ধরনের ওপর নির্ভর করে লাইসেন্স ফি নির্ধারিত হয়। এই ফি সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

সাধারণত, একটি লাইসেন্স পেতে তিন থেকে সাত কর্ম দিবস সময় লাগতে পারে।

 

ট্রেড লাইসেন্স করার নিয়ম:

•  সাধারণ ট্রেড লাইসেন্স: ভাড়ার রশিদ অথবা চুক্তিপত্রের সত্যায়িত কপি, এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের কপি।
•  শিল্প প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স: উপরোক্ত সবগুলি ডকুমেন্টসমূহ, এবং এর সাথে-
– পরিবেশ সংক্রান্ত অনাপত্তি পত্র
– প্রতিষ্ঠানের অবস্থান চিহ্নিত মানচিত্র
–  অগ্নিনির্বাপণ প্রস্তুতি সংক্রান্ত প্রত্যয়নপত্র
– ডি.সি.সি. র নিয়মাবলি মেনে চলা হবে এমতে ১৫০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারপত্র
– ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
•  ক্লিনিক অথবা ব্যক্তিগত হাসপাতালের ক্ষেত্রে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন।
•  লিমিটেড কোম্পানির ক্ষেত্রে:
–  মেমোরেন্ডাম অব আর্টিকেল।
–  সার্টিফিকেট অব ইনকর্পোরেশন ।
•  ছাপাখানা ও আবাসিক হোটেলের ক্ষেত্রে – ডেপুটি কমিশনারের অনুমতি।
•  রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে – মানবসম্পদ রপ্তানি ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স।
•  অস্ত্র ও গোলাবারুদের ক্ষেত্রে – অস্ত্রের লাইসেন্স।
•  ঔষধ ও মাদকদ্রব্যের ক্ষেত্রে – ড্রাগ লাইসেন্সের কপি।
•  ট্রাভেলিং এজেন্সির ক্ষেত্রে – সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি।

 

ট্রেড লাইসেন্স নবায়ন:

১। পূর্বের ট্রেড লাইসেন্স নিয়ে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।
২। দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর বিষয়ক কর্মকর্তা নবায়নকৃত ট্রেড লাইসেন্স প্রদান করবেন।
৩। ফি: লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ। এই ফি আগের মতোই লাইসেন্স ফরমে উল্লিখিত ব্যাংকে প্রদান করতে হয়।

 

ট্রেড লাইসেন্স, Trade License (1)

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন:

ট্রেড লাইসেন্স ইস্যু:
বিভাগ/দপ্তররাজস্ব বিভাগ
সেবা প্রদানের পদ্ধতিট্রেড লাইসেন্স ইস্যু।
সেবা প্রদানের প্রয়োজনীয় সময়
ট্রেড লাইসেন্সের জন্য http://erevenue.dncc.gov.bd/ ওয়েবসাইট থেকে নতুন ইউজার খুলে আবেদন করতে হয়। আবেদনকালে মালিকের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অনাপত্তি সনদ, মূলধন প্রমানের প্রয়োজনীয় কাগজপত্রাদি (লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অব আর্টিকেলস), মালিকানা প্রমানের জন্য দলিল/ পর্চা (ভাড়াটিয়া হলে ভাড়ার চুক্তিপত্র), হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ (প্রযোজ্য ক্ষেত্রে), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক লাইসেন্স এর ফটোকপি (শিল্প কারখানার ক্ষেত্রে), অন্যান্য পরিচয়পত্র/ছারপত্র এর কপি নির্ধারিত ফরমেটে আপলোড করতে হবে। পরবর্তীতে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার কর্তৃক যাচাই-বাছাই করত: ট্রেড লাইসেন্স অনুমোদনের নিমিত্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। অনুমোদিত হলে লাইসেন্সধারীর নিকট নির্ধারিত ফি প্রদানের জন্য SMS ও মেইল করা হবে। ফি প্রদানের পর প্রিন্টকৃত ট্রেড লাইসেন্সটি ডাকযোগে/ কুরিয়ারের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পৌছাঁনো হবে। এছাড়া লাইসেন্সধারী নিজেও স্ব স্ব ইউজারে নগইন করে প্রিন্ট করতে পারবেন।

সময়ঃ ৩ কর্মদিবস।

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচসিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ এর ১০ (৪) ধারা অনুযায়ী নির্ধারিত ফি
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধানসিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬
অন্যান্য বিধানThe Municipal Corporations (Taxation) Rules, 1986 এর 42-48 বিধানমতে

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ২য় অধ্যায় ৮২-৯০ ধারা।

 

ট্রেড লাইসেন্স নবায়ন:
বিভাগ/দপ্তররাজস্ব বিভাগ
সেবা প্রদানের পদ্ধতিট্রেড লাইসেন্স নবায়ন
সেবা প্রদানের প্রয়োজনীয় সময়ট্রেড লাইসেন্সের জন্য http://erevenue.dncc.gov.bd/ ওয়েবসাইট থেকে পূর্ববর্তী ইউজার থেকে আবেদন করতে হয়। প্রথমবার আবেদনের ক্ষেত্রে ম্যানুয়াল লাইসেন্সটি নির্ধারিত ফরমেটে আপলোড করতে হবে। লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার কর্তৃক যাচাই-বাছাই করত: ট্রেড লাইসেন্স অনুমোদনের নিমিত্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। অনুমোদিত হলে লাইসেন্সধারীর নিকট নির্ধারিত ফি প্রদানের জন্য SMS ও মেইল করা হবে। ফি প্রদানের পর প্রিন্টকৃত ট্রেড লাইসেন্সটি ডাকযোগে/ কুরিয়ারের মাধ্যমে স্ব স্ব ঠিকানায় পৌছাঁনো হবে। এছাড়া লাইসেন্সধারী নিজেও স্ব স্ব ইউজারে নগইন করে প্রিন্ট করতে পারবেন।

সময়ঃ ২ কর্মদিবস।

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচসিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ এর ১০ (৪) ধারা অনুযায়ী নির্ধারিত ফি
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধানসিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬
অন্যান্য বিধানThe Municipal Corporations (Taxation) Rules, 1986 এর 42-48 বিধানমতে

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ২য় অধ্যায় ৮২-৯০ ধারা।

 

Leave a Comment