নিয়ন্ত্রণ কীভাবে পরিকল্পনার সাথে সম্পর্কিত

আজকের আলোচনার বিযয় নিয়ন্ত্রণ কীভাবে পরিকল্পনার সাথে সম্পর্কিত – যা নিয়ন্ত্রণ এর অর্ন্তভুক্ত, নিয়ন্ত্রণ ও পরিকল্পনা উভয়ই ব্যবস্থাপনা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দু’টি কাজ। পরিকল্পনার মধ্য দিয়ে এরূপ প্রক্রিয়ায় কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তা সমাপ্ত হয়।

এক্ষেত্রে শেষ হয় অর্থে- নির্দিষ্ট পরিকল্পনা মেয়াদের কার্যক্রমের সমাপ্তি ঘটে। নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পাদিত কার্যের যথার্থতা মূল্যায়নে যদি পরিকল্পনা অনুযায়ী কাজ না হয়ে থাকে তবে তার কারণ নির্ণয় করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা কী হতে পারে তার পন্থা নির্দেশ করা হয়। যা পরবর্তী মেয়াদের জন্য প্রণীত পরিকল্পনার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়ে থাকে ।

নিয়ন্ত্রণ কীভাবে পরিকল্পনার সাথে সম্পর্কিত

এভাবেই পরিকল্পনা, তার আলোকে অন্যান্য ব্যবস্থাপকীয় কার্য সম্পাদন এবং সবশেষে নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ; আবার এর ভিত্তিতে নতুন পরিকল্পনা প্রণয়ন-এভাবেই ব্যবস্থাপনা একটি ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়ার রূপলাভ করে এবং চক্রাকারে আবর্তিত হতে থাকে । নিম্নে তা রেখাচিত্রের সাহায্যে তুলে ধরা হলো:

 

নিয়ন্ত্রণ কীভাবে পরিকল্পনার সাথে সম্পর্কিত
নিয়ন্ত্রণ কীভাবে পরিকল্পনার সাথে সম্পর্কিত

 

নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা বা মান অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না তা দেখা। J.P. Bose বলেছেন, “It (Controlling) means varification of performance. Varificiation বা যথার্থতা যাচাই করতে গেলেই একটা পূর্ব নির্ধারিত মানের প্রয়োজন হয়।

 

এরূপ মান নির্ধারণ পরিকল্পনা হিসেবে গণ্য । তাই পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ কার্য কার্যত অচল। বরং তা ঊর্ধ্বতনের খামখেয়ালীতে পর্যবসিত হয়। অন্যদিকে পরিকল্পনা হলো ভবিষ্যতে কী করতে হবে তার পূর্ব নির্ধারিত নকশা বা চিত্র ।

 

নিয়ন্ত্রণ কীভাবে পরিকল্পনার সাথে সম্পর্কিত

 

একটা প্রতিষ্ঠানে কী করতে হবে তা নির্ধারণে অতীতে কী করা হয়েছে তার যথার্থতা বিশেষভাবে বিবেচনায় আনা প্রয়োজন পড়ে। আর এরূপ ব্যার্থতা নিরূপিত হয় পূর্ব সময়ে সম্পাদিত নিয়ন্ত্রণ কার্যের মাধ্যমে। অর্থাৎ নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনার ভিত্তি হিসেবে গণ্য হয়। তাই বলা যায় নিয়ন্ত্রণ ও পরিকল্পনা উভয়ই ব্যবস্থাপনা -প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কার্য হিসেবে পরস্পর নির্ভরশীল এবং একে অন্যের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত।

Leave a Comment