পরিকল্পনা এর ভূমিকা

আমাদের আজকের আলোচনার বিষয়  পরিকল্পনা এর  ভূমিকা।যা ব্যবস্থাপনার পরিকল্পনা এর ধারনা অধ্যায় এর অন্তর্ভুক্ত।

পরিকল্পনা এর ভূমিকা

 

পরিকল্পনা এর  ভূমিকা 

 

পরিকল্পনা হলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্যতম মৌলিক কাজ। এটি ব্যবস্থাপনার প্রাথমিক কাজও বটে। কারণ এর মাধ্যমে ব্যবস্থাপক সর্বপ্রথম ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করেন। পরবর্তীতে এর ওপর ভিত্তি করেই ব্যবস্থাপনার অন্য সকল কাজ যথা- সংগঠন, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এজন্য পরিকল্পনা না করা হলে ব্যবস্থাপনার আর সব কাজ পরিচালিত হবে। মাঝিহীন নৌকার মতো।

পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটি অন্যান্য ব্যবস্থাপকীয় কাজের ভিত্তি। তাই এর – মধ্যে নানা বিষয়ের নিখুঁত চিন্তাভাবনা জড়িত। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সামগ্রিক কার্যাবলির সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুচিন্তিত রূপরেখাকে পরিকল্পনা বলে ।

 

সাধারণ অর্থে, ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে ।ব্যাপক অর্থে, পরিকল্পনা হল লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, কীভাবে করতে হবে, কখন এবং কত সময়ে করতে হবে ইত্যাদি বিষয়ে পূর্বনির্ধারিত প্রতিচ্ছবি।

প্রামাণ্য সংজ্ঞা : পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন মনীষী তাদের মতামত বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। নিম্নে তাদের কতিপয় মতামত তুলে ধরা হল-
(i) Prof. Newman এর মতে, “ভবিষ্যতে কী করতে হবে, তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হল পরিকল্পনা। এটি হল একটি আপেক্ষিত কর্মসূচি।”

(ii) রিকি ডব্লিউ গ্রিফিন এর মতে, “পরিকল্পনার অর্থ হচ্ছে সংগঠনের উদ্দেশ্য প্রতিষ্ঠা করা এবং কীভাবে উত্তম উদ্দেশ্য অর্জন করা যায় তার সিদ্ধান্ত গ্রহণ করা।

(iii) K. K. Ahuja এর মতে, “প্রত্যাশিত ফল অর্জনের গৃহীত কার্যক্রম হল পরিকল্পনা।” (iv) এল. এ. অ্যালেন এর মতে “পরিকল্পনা হল ভবিষ্যৎকে আয়ত্তে আনার ফাঁদ।”

উপরিউক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে বলা যায় যে, সঠিক পূর্বানুমানের ভিত্তিতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য গৃহীত কর্ম প্রক্রিয়াকে পরিকল্পনা বলে।

 

পরিকল্পনা এর  ভূমিকা 

Leave a Comment