ঈদের দিন ছাড়া বাকি প্রতিদিন কাস্টমস হাউস খোলা থাকবে | সারা সপ্তাহের খবর

ঈদের দিন ছাড়া বাকি প্রতিদিন কাস্টমস হাউস খোলা থাকবে – খবর দিয়ে শুরু করছি বিজনেস গুরুকুল এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

৩৬১ কোটি টাকা ফেরত পেয়েছেন ১৩ ই–কমার্সের গ্রাহকেরা

ই–কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হওয়া গ্রাহকেরা নিজেদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন। তবে ফেরত পাওয়ার প্রক্রিয়া একটু ধীরগতির। মোট ২৭টি ই–কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকেরা পান ৫২৫ কোটি টাকা। এখন পর্যন্ত ১৩টি ই–কমার্স প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ৩৬১ কোটি টাকা ফেরত দিয়েছে। এখনো ১৬৪ কোটি টাকা ফেরত পাননি গ্রাহকেরা।

এ টাকা অবশ্য ২০২১ সালের ৩০ জুনের পর থেকে ২৭টি ই–কমার্স প্রতিষ্ঠানে পণ্য ক্রয়াদেশের বিপরীতে গ্রাহকদের টাকা আটকে ছিল। টাকাগুলো ই–কমার্স প্রতিষ্ঠানের পক্ষে লেনদেন পরিশোধকারী কোম্পানিতে (পেমেন্ট গেটওয়ে) আটকে ছিল এবং আছে। বাণিজ্য মন্ত্রণালয় শুরু থেকেই বলে আসছে, ২০২১ সালের ৩০ জুনের পরে দেওয়া টাকা গ্রাহকেরা ফেরত পাবেন।

মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি নিয়ে আপত্তি জানাল আইবিসি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে নিয়োগপ্রাপ্ত শ্রমিকপক্ষের প্রতিনিধি নিয়ে আপত্তি জানাল ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। তাদের দাবি, শ্রম আইন ও বিধি উপেক্ষা করে এবং ক্রিয়াশীল কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা না করে শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। শ্রমিক আন্দোলনে তাঁর ভূমিকা দৃশ্যমান নয়।

ঈদের দিন ছাড়া বাকি প্রতিদিন কাস্টমস হাউস খোলা থাকবে

 

ঈদের দিন ছাড়া বাকি প্রতিদিন কাস্টমস হাউস খোলা থাকবে | সারা সপ্তাহের খবর

 

পবিত্র ঈদুল ফিতরের দিন ছাড়া বাকি সব সরকারি ছুটির দিন দেশের সব কাস্টমস হাউস খোলা থাকবে। সোমবার এ–সংক্রান্ত নির্দেশ দেশের সব কাস্টমস হাউসে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোয় আমদানি-রপ্তানি কার্যক্রমে শুল্কায়নে সীমিত আকারে সব কাস্টমস হাউস পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

৩৮ হাজার মামলা ঠেকাতে জনসন অ্যান্ড জনসন

মামলায় জর্জরিত বিশ্বের অন্যতম বৃহৎ ট্যালকম পাউডারের কোম্পানি জনসন। অভিযোগ, তাদের তৈরি শিশু ও অন্যান্য পাউডারে অ্যাসবেসটসের নমুনা আছে। তাতে অনেকে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই অভিযোগে ৩৮ হাজার মামলা হয়েছে জনসনের বিরুদ্ধে। এসব মামলা অনেক দিন ধরেই চলছে। এতে ক্ষতিও হচ্ছে জনসনের। সে জন্য এসব মামলা নিষ্পত্তিতে নানাভাবে চেষ্টাচরিত্র করছে জনসন অ্যান্ড জনসন। সম্প্রতি তারা ৮৯০ কোটি ডলার দিয়ে এসব মামলা নিষ্পত্তির প্রস্তাব দেয়। এরপর তারা আবার সেই চেষ্টা চালাচ্ছে।

 

যুক্তরাষ্ট্রে তিন আর্থিক প্রতিষ্ঠানে আমানত কমেছে

যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের ফলে ব্যাংক থেকে অর্থ তোলার হার বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে দেখা গেছে, দেশটির তিনটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত তুলে গ্রাহকেরা তা এমন প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন, যেখানে বেশি হারে সুদ পাওয়া যায়।

ভারত–রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে

ভারত ও রাশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দেনিস মানতুরভ। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ দিয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এই দুই দেশের সম্পর্কের আরও উন্নতি হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো বরাবরই ভারতকে রাশিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে। কিন্তু ভারত তাতে কর্ণপাত না করে বরং রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করছে।

জাতীয় রপ্তানি ট্রফি পেল ৭১ প্রতিষ্ঠান

রপ্তানি খাতে অবদানের জন্য ২০১৯-২০ অর্থবছরে জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে ৭১টি প্রতিষ্ঠান। রোববার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এক অনুষ্ঠানে ট্রফিজয়ী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

দুই সপ্তাহে প্রবাসী আয় প্রায় ৯৬ কোটি ডলার

 

ঈদের দিন ছাড়া বাকি প্রতিদিন কাস্টমস হাউস খোলা থাকবে | সারা সপ্তাহের খবর

 

প্রতিবছরের মতো এবারও ঈদ সামনে রেখে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স বাংলাদেশে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি এপ্রিল মাসের প্রথম দুই সপ্তাহে প্রবাসী আয় এসেছে ৯৫ কোটি ৮৭ লাখ ডলার। সাধারণত ঈদ এলে বেড়ে যায় প্রবাসীদের পাঠানো আয়। নিজে উপস্থিত থাকতে না পারলেও দেশে থাকা পরিবারের সদস্যদের ঈদে বাড়তি আনন্দ জোগাতে বেশি অর্থ পাঠান তাঁরা। আবার এ সময়ে অনুদান, জাকাত ও ফিতরার টাকাও প্রবাসী আয় হিসেবে দেশে আসে। ফলে এবারও রমজান মাসে ভালো আয় আসছে।

সোনার দাম আবার ভরিতে ১,২৮৩ টাকা বাড়ছে

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ছে। এবার ভরিতে বাড়ছে ১ হাজার ২৮৩ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ৯৮ হাজার ৪৪৪ টাকা। নতুন দর আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)  ১৫ এপ্রিল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে। এর আগে সর্বশেষ গত ১১ এপ্রিল অবশ্য সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমেছিল।

ওমান থেকে ভারত পর্যন্ত সমুদ্রের গভীরে গ্যাসলাইন বসাতে পারে ইরান

সমুদ্রের নিচ দিয়ে ওমান পর্যন্ত গ্যাসের পাইপলাইন নির্মাণ করছে ইরান। সেই পাইপলাইন ভারত পর্যন্ত টেনে নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি। এমভিআইআরডিসি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মুম্বাই আয়োজিত এক বৈঠকে এ কথা বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

Leave a Comment