বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ

বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ ক্লাসটি পলিটেকনিকের ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ (৬৫৮৫৩) / উদ্ভাবন ও শিল্পোদ্যোগ (৬৫৮৫৩) (Innovation & Entrepreneurship, 65853) বিষয়ের ৫ম অধ্যায়ের [ Chapter 5] এর পাঠ।

 

বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ

 

অনেকে আনুষ্ঠানিক উৎস হতে শিল্প ধারণার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন৷ কিন্তু অনানুষ্ঠানিক উৎসকেও শিল্পধারণা লাভের ব্যাপারে যেমন তেমন ভাবার কোন কারণ নেই৷ অনেক গবেষক শিল্পধারণা সম্পর্কে গবেষণা করতে গিয়ে বলেছেন যে আলোচিত মূল্যায়নের প্রেক্ষাপটে (In the contrxt of elluminative evaluation) অনানুষ্ঠানিক উৎসসমূহ বিশেষ গুরুত্ব লাভ করছে৷

 

বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ

 

এটি সম্ভব হয় কেবলমাত্র প্রকৃত পরিবেশ থেকে তথ্যদি সংগ্রহ ও বিশ্লেষণ করার মাধ্যমে৷ নিচে কেবলমাত্র চারটি অনানুষ্ঠানিক উৎসের নাম উল্লেখ করা হলঃ
  • ব্যবসায় ও শিল্প যোগাযোগ
  • পেশাগত যোগাযোগ
  • পরামর্শদাতা প্রতিষ্ঠান
  • জাতীয় নেতাদের কাছ থেকে ধারণা

 

ব্যবসায় ও শিল্প যোগাযোগ

প্রকৃত বাণিজ্য পরিবেশ থেকে নতুন শিল্প কিংবা ব্যবসায় সম্পর্কে ধারণা লাভ করা যায়৷ এজন্য ক্রেতাদের কাছ থেকে সরাসরি জিজ্ঞাসাবাদ করে বর্তমান পণ্যসামগ্রীর দোষক্রটি, সীমাবদ্ধতা, পণ্যের চাহিদা ও অন্য কোন ভাল পরামর্শ থাকলে তা জানা যেতে পারে৷

এছাড়া দেশে ও বিদেশের প্রদর্শনী মেলা হতে বিভিন্ন পণ্য সম্পর্কে পরিচিত হওয়া যায় এবং উৎপাদন ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার, পণ্য ব্যয় ও বাজারজাতকরণ সম্পর্কে তথ্যাদি লাভ করে শিল্প ধারণা অর্জন করা সম্ভব হয়৷

পেশাগত যোগাযোগ

যে সমস্ত ব্যক্তি ব্যবসায় সংক্রান্ত পেশায় জড়িত তাঁদের ধ্যান ধারণা ও ব্যবসায় সংক্রান্ত অভিজ্ঞতা তাঁদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবসায় সংক্রান্ত বাস্তবসম্মত ধারণা লাভ করা যায়৷

পরামর্শ প্রতিষ্ঠান

ইদানীংকালে বাংলাদেশে ব্যবসায় ক্ষেত্রে পরামর্শ দানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ কোন কোন প্রতিষ্ঠান কেবলমাত্র শিল্পক্ষেত্রে কিংবা ব্যবসায় ক্ষেত্রে আর কোন কোন প্রতিষ্ঠান ব্যবসায় ও শিল্প উভয় ক্ষেত্রেই পরামর্শ দিয়ে থাকেন৷  আর এসব প্রতিষ্ঠানের পরামর্শ কিংবা তাদের অপ্রকাশিত প্রতিবেদন অনেক সময় নতুন শিল্প ধারণার উৎস হয়ে থাকে৷

জাতীয় নেতাদের কাছ থেকে ধারণা

দেশের সরকারি দলীয় নেতৃবৃন্দ কিংবা বিরোধী দলীয় নেতৃবৃন্দের দেশের বর্তমান শিল্পায়ন ও ব্যবসায় কর্মসূচি ও এ সম্পর্কে তাঁদের বর্তমান স্ব স্ব চিন্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা থেকে শিল্প ধারণার উৎস পাওয়া যায়৷

এছাড়াও উন্নত বিশ্বের শিল্পধারণা সম্পর্কে নানাবিধ প্রকাশনা ও যে সমস্ত দেশের গবেষণা প্রতিবেদন জার্নাল ইত্যাদি পাঠ করে এবং বিদেশ ভ্রমণের মাধ্যমে সে দেশের শিল্পেদ্যোক্তাদের সঙ্গে আলাপ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন ও উন্নত শিল্প ধারণা অর্জন করা সম্ভব৷

বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুবিধাদি

বাংলাদেশ সরকারের শিল্প বিভাগ কর্তৃক বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রাক বিনিয়োগ ও বিনিয়োগ উত্তর সহায়ক প্রদানের জন্য শিল্পনীতি ও শিল্প সহায়তা ইউনিটের আওতায় ওয়ান স্টপ সার্ভিস এর ব্যবস্থা করা হয়েছে৷ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত অনুমোদনের কাজটি যাতে সহজতর ও দ্রুততর হয় তার জন্য মহামান্য রাষ্ট্রপতির সরাসরি নিয়ন্ত্রণে একটি সেল গঠন করা হয়েছে৷

 

 

আর এ ব্যাপারে বাংলাদেশ ১৯৮০ সালের ব্যক্তি মালিকানাধীন বিদেশি বিনিয়োগ উন্নয়ন ও রক্ষা আইন করা হয়েছে৷ বিদেশি বিনিয়োগ সহজতর ও অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করাই এ রকম কার্যক্রম গ্রহণ করার অন্যতম উদ্দেশ্য৷

 

 

বাংলাদেশের শিল্প ধারণার অনানুষ্ঠানিক উৎসসমূহ এর বিষয়বস্তুঃ

 

 

Leave a Comment