একটি আদর্শ সংগঠন কাঠামো তৈরির বিবেচ্য উপাদান বা বিষয় 

আমাদের আজকের আলোচনার বিষয় একটি আদর্শ সংগঠন কাঠামো তৈরির বিবেচ্য উপাদান বা বিষয় ।

 

একটি আদর্শ সংগঠন কাঠামো তৈরির বিবেচ্য উপাদান বা বিষয়

 

একটি আদর্শ সংগঠন কাঠামো তৈরির বিবেচ্য উপাদান বা বিষয় 

 

প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো প্রস্তুতকালে বিশেষ কতগুলো উপাদান বা বিষয় বিবেচনা করতে হয়। তাই একটি আদর্শ সংগঠন কাঠামো প্রস্তুতকালে নিম্নের উপাদান বা বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে-

১। উদ্দেশ্যঃ

বিবেচনা ও সংগঠন কাঠামো তৈরির সময় প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করতে হয়। অর্থাৎ সংগঠনকাঠামো সবসময় উদ্দেশ্যকেন্দ্রিক হয়। কারণ উদ্দেশ্য অর্জনই সংগঠন কাঠামোর মূল লক্ষ্য।

২। নীতি অনুসরণ :

আদর্শ সংগঠন কাঠামোর অন্যতম বিবেচ্য বিষয় হলো উদ্দেশ্য বাস্তবায়নে কী ধরনের নীতিঅনুসরণ করা হবে তা বিবেচনা ও নির্ধারণ।

৩। কার্যের বিভাগীকরণ :

এর অন্যতম বিবেচ্য উপাদান হলো কার্যের প্রকৃতি ও ধরন অনুযায়ী প্রতিটি কাজেরশ্রেণিবিন্যাস ও বিভাগীকরণ ।

 

৪। সহজ-সরলঃ

সকল প্রকার জটিলতা পরিহার করে সংগঠন কাঠামো অত্যন্ত সহজ-সরলভাবে তৈরিকরতে হবে। যাতে যে কেহ সংগঠন কাঠামোটি বুঝতে পারে এবং নিজ নিজ দায়িত্ব পালনে সক্ষম হয়।

৫। কর্মদক্ষতা ও বিশেষজ্ঞতা বিবেচনা :

আদর্শ সংগঠন কাঠামো প্রণয়নের সময় কর্মীর কর্মদক্ষতা ও বিশেষ জ্ঞান 8এবং অভিজ্ঞতা বিবেচনা করতে হবে।

৬। দায়িত্ব বণ্টন ও কর্তৃত্বার্পণ ঃ

সংগঠন কাঠামো এমনভাবে প্রণীত হবে, যাতে সংশ্লিষ্ট কর্মীকে দায়িত্বের সমপরিমাণ কর্তৃত্বও অর্পণ করা যায় । কারণ যথাযথ কর্তৃত্ব ছাড়া দায়িত্ব পালন সম্ভব হয় না ।

৭। নমনীয়তা ঃ

একটি কার্যকর সংগঠন কাঠামোতে সবসময় পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানের ব্যবস্থা থাকে।

৮। তত্ত্বাবধান ঃ

পরিসর কাম্য তত্ত্বাবধান পরিসরের ভিত্তিতে একটি সংগঠন কাঠামো তৈরি হয়।

৯। মিতব্যয়িতার নীতি :

একটি উত্তম সংগঠন কাঠামো মিতব্যয়িতার নীতি অনুসরণ করে প্রণীত হয়। ফলে প্রতিষ্ঠানের সকল স্তরে শ্রম, সময় ও সম্পদের অপচয় ও অপব্যয় হ্রাস পায়।

১০। পারস্পরিক সম্পর্কের প্রতিফলন :

সংগঠন কাঠামোটি এমনভাবে প্রণীত হবে, যাতে প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ ও উপ-বিভাগের কার্য এবং সেখানে কর্মরত কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুস্পষ্ট হয়। মোটকথা, একটি কার্যকর সংগঠন কাঠামো প্রস্তুতকালে যথাসম্ভব উপরের উপাদানগুলো বিবেচনায় রাখা উচিত।

 

একটি আদর্শ সংগঠন কাঠামো তৈরির বিবেচ্য উপাদান বা বিষয় 

Leave a Comment