বিভাগীয়করণ বলতে কী বুঝায়

বিভাগীয়করণ বলতে কী বুঝায় এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনা পরিসর ও বিভাগীয়করণ” বিষয়ক পাঠের অংশ। প্রকৃতি অনুযায়ী প্রাতিষ্ঠানিক কার্যাদিকে বিভিন্ন ভাগে ভাগ করার প্রক্রিয়াকেই বিভাগীয়করণ বলে। কোনো একক ব্যক্তি, মালিক বা ব্যবস্থাপকের পক্ষেই সামর্থ্যের অতিরিক্ত কাজ করা সম্ভব নয় । প্রতিষ্ঠানে কাজের পরিধি যত বাড়ে কাজের বৈচিত্র্যও সেখানে ততোই বৃদ্ধি পায়। এ অবস্থায় সুষ্ঠুভাবে কার্য পরিচালনার জন্য ব্যবস্থাপনার পক্ষে প্রাতিষ্ঠানিক কার্যাদি বিভিন্ন ভাগে ভাগ করার প্রয়োজন দেখা দেয় ।

বিভাগীয়করণ বলতে কী বুঝায়

 

বিভাগীয়করণ বলতে কী বুঝায় | ব্যবস্থাপনা পরিসর ও বিভাগীয়করণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

বর্তমানকালে বড় ধরনের প্রতিষ্ঠানে নানান ধরনের কার্য সম্পাদনের প্রয়োজন পড়ে । কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন কাজের সঙ্গে বিক্রয় কার্য পরিচালনা করতে হয় । উভয় কার্যের সুষ্ঠু পরিচালনার জন্য অফিস সংক্রান্ত কাজের প্রয়োজন হয়। একাধিক সামগ্রী উৎপাদন করা হলে উৎপাদন কার্যকে আবার পণ্য অনুযায়ী বা যন্ত্রপাতির প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগ ও উপবিভাগে ভাগ করতে হয়।

একইভাবে বিক্রয় কাজ বিভিন্ন এলাকায় সম্প্রসারিত হলে একে বিভিন্ন অঞ্চলে ভাগ করার প্রয়োজন পড়ে । এভাবে প্রতিষ্ঠানের ধরন ও প্রকৃতি অনুযায়ী বিভাগ ও উপবিভাগের সংখ্যা বৃদ্ধি পায় । নিম্নে বিভাগীয়করণের কতিপয় সংজ্ঞা প্রদত্ত হলো:

Terry & Franklin বলেছেন, “Departmentation refers to the formal structure of the organization compose of various departments and managerial positions and their relationships to each other. “63 অর্থাৎ একটি সংগঠনের বিভিন্ন বিভাগ ও ব্যবস্থাপকীয় অবস্থান এবং তাদের প্রত্যেকের পারস্পরিক সম্পর্ক নির্দেশকারী আনুষ্ঠানিক কাঠামো হলো বিভাগীয়করণ ।

 

H. A Simon, “Departmentation is also concerned with how to group the work so that authority relationships are established along specific lines, 64 অর্থাৎ বিভাগীয়করণ প্রতিষ্ঠানের কার্যসমূহকে কিভাবে ভাগ করা যায় তার সঙ্গে সম্পৃক্ত; যার ফলশ্রুতিতে সামগ্রিক কার্যক্ষেত্রে নির্দিষ্টভাবে কর্তৃত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়।

R. M. Hodgetts এ সম্পর্কে বলেছেন, “Departmentalization is the orderly arrangement of activities and functions that must be performed by organizational personnel 65 অর্থাৎ বিভাগীয়করণ হলো কাজের শৃঙ্খলাপূর্ণ বিভাজন বা বিন্যাস যা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীবৃন্দ কর্তৃক সম্পাদন করা হয়ে থাকে ।

সংগঠন প্রক্রিয়ার প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হলো কার্য বিভাগীয়করণ । কারণ প্রাতিষ্ঠানিক কার্যাদি সুষ্ঠুভাবে ভাগ করা না গেলে প্রত্যেক বিভাগ ও বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্য নিরূপণ এবং জবাবদিহিতা করা সম্ভব হয় না । এক্ষেত্রে বিশেষায়ণের (Specialization) প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয় । যে কারণে উত্তম বিভাগীয়করণ সাংগঠনিক দক্ষতা ও কাজের গতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । 

 

বিভাগীয়করণ বলতে কী বুঝায় | ব্যবস্থাপনা পরিসর ও বিভাগীয়করণ | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন ও বিশেষায়ণ নিশ্চিত করার জন্য এই কার্যাদি শনাক্তকরণ ও বিশ্লেষণ করে তাকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করার কাজকেই বিভাগীয়করণ বলে । কার্যকর বিভাগীয়করণের মাধ্যমেই কার্যক্ষেত্রে ভারসাম্য স্থাপন ও শৃঙ্খলা বিধান সম্ভব হয় এবং ওপর থেকে নিচ পর্যন্ত প্রতিষ্ঠানের সকল কাজকে একই সূত্রে গ্রথিত ও সমন্বিত করা যায় ।

Leave a Comment