ব্যবস্থাপনার সর্বজনীনতা

ব্যবস্থাপনার সর্বজনীনতা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ।ব্যবস্থাপনার কাজের ধরন ও প্রকৃতি অবস্থাভেদে কিছুটা ভিন্ন হলেও মৌলিকত্বের বিচারে তার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই । তাই বলা হয়, ‘ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় । প্রায় আড়াই হাজার বছর পূর্বে গ্রীব দার্শনিক সক্রেটিস বলেছিলেন, “ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় এবং সাবান কারখানার একজন দক্ষ ম্যানেজার প্রতিরক্ষা সচিবের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করতে পারে ” F. W. Taylor, H. Fayol- সহ প্রখ্যাত মনীষীগণ সক্রেটিসের এ বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন ।

ব্যবস্থাপনার সর্বজনীনতা

 

ব্যবস্থাপনার সর্বজনীনতা | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ব্যবস্থাপক বা নির্বাহী ভিন্ন চলতে পারে । তাই ব্যবস্থাপনার অস্তিত্ব সর্বক্ষেত্রেই। বিদ্যমান। একজন পরিবার প্রধান যেমনি ব্যবস্থাপক তেমনি একজন রাষ্ট্রপ্রধানও এক অর্থে ব্যবস্থাপক। পরিবার প্রধান যদি পরিকল্পিতভাবে পরিবারের অন্যান্য সদস্য ও উপকরণাদির ব্যবহার নিশ্চিত করতে পারেন তবে তার পক্ষে লক্ষ্যার্জন সম্ভব হয় । অন্যদিকে একজন রাষ্ট্রপ্রধানকেও তার জনগণ ও সহায়-সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজন পড়ে ।

ব্যবস্থাপনা প্রক্রিয়ার সকল কাজ; যেমন- পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ যেমনি বড় ধরনের প্রতিষ্ঠানের বেলায় প্রযোজ্য তেমনি একটি সাধারণ প্রতিষ্ঠানেও লক্ষ্যার্জনের জন্য ব্যবস্থাপনার এ সকল কাজ সম্পাদনের প্রয়োজন দেখা দেয় ।

 

উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, দলবদ্ধ যেকোনো কাজ বা প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবস্থাপনা একটি অতি অপরিহার্য উপাদান। সকল সমাজেই ব্যবস্থাপনার কাজের ধরন ও প্রকৃতি মোটামুটি একই ধরনের। প্রায়োগিক ক্ষেত্রে চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে প্রতিষ্ঠান ও সমাজভেদে কিছুটা পার্থক্য হলেও যতোই দিন যাচ্ছে এ পার্থক্য ততোই হ্রাস পাচ্ছে । তাই ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয় তা বলা যেতে পারে ।

 

ব্যবস্থাপনার সর্বজনীনতা | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

এ কারণেই Weinrich ও Koontz, “Effective managing is the concern of the corporation president, the hospital administrator, the government first-line superviser, the Boy-Scout leader, the bishop in the church, the baseball manager and the university president.” অর্থাৎ সুষ্ঠু ব্যবস্থাপনা বড় কর্পোরেশনের প্রেসিডেন্ট, হাসপাতালের পরিচালক, সরকারি প্রথম সারির তত্ত্বাবধায়ক, বয়স্কাউট লিডার, গীর্জার পাদ্রী, বেসবল দলের ম্যানেজার এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সবার সঙ্গে সম্পর্কযুক্ত।

Leave a Comment