ব্যবস্থাপনা চক্র কাকে বলে

ব্যবস্থাপনা চক্র কাকে বলে, তা নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” ব্যবস্থাপনার পরিচিতি” বিষয়ক পাঠের অংশ।  ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা কার্যের চক্রাকারে আবর্তিত হওয়াকে বুঝায়। ব্যবস্থাপনা হলো কতিপয় কার্যের সমষ্টি । এরূপ কার্যাদি একটি ধারাবাহিক কর্মপ্রক্রিয়ার সৃষ্টি করে। সংঘবদ্ধ মানব জীবনে ব্যবস্থাপনা এক অতি অপরিহার্য বিষয়। মানব সভ্যতার শুরু হতেই ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ করা যায় ।

ব্যবস্থাপনা চক্র কাকে বলে

 

ব্যবস্থাপনা চক্র কাকে বলে | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

কয়েকজন ব্যক্তি যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয় তখন তাদের সঠিকভাবে পরিচালনার প্রয়োজন পড়ে। সেখানে যদি কেউ পরিচালক না থাকে, যদি কেউ নেতৃত্ব না দেয় তবে বিশৃঙ্খলা দেখা দেয়াই স্বাভাবিক । তাই একদল মানুষকে তাদের লক্ষ্যপানে এগিয়ে নেয়ার কার্যকর শক্তিই হলো। ব্যবস্থাপনা । আর যে বা যারা এ দায়িত্ব পালন করেন তাদেরকেই অভিহিত করা হয় ব্যবস্থাপক, প্রশাসক, নির্বাহী, পরিচালক ইত্যাদি বিভিন্ন নামে ।

এরূপ প্রক্রিয়ার সর্বশেষ কাজ আবার পরবর্তী প্রথম পদক্ষেপের ভিত্তি হিসেবে গণ্য হয়। তাই এটা এমনভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকে যা প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন অবিরামভাবে আবর্তিত হয় । এরূপ ধারাবাহিক কর্মপ্রক্রিয়া ও অবিরাম আবর্তনকে ব্যবস্থাপনা চক্র নামে অভিহিত করা হয়ে থাকে ।

 

বর্তমান বৃহদায়তন কর্মপ্রচেষ্টার যুগে সকল ধরনের প্রতিষ্ঠানই বৃহদায়তন রূপ পরিগ্রহ করেছে। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে এর কাজকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে ভাগ করার প্রয়োজন পড়ছে । প্রতিটা বিভাগ ও উপবিভাগের সঙ্গে সম্পৃক্ত থাকছে প্রচুরসংখ্যক জনশক্তি ও অন্যান্য উপায়-উপকরণ । তাই দক্ষ ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে আজ এক অপরিহার্য শর্ত।

 

ব্যবস্থাপনা চক্র কাকে বলে | ব্যবস্থাপনার পরিচিতি | ব্যবস্থাপনা নীতিমালা

 

ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া বা ধারাবাহিক ও পরস্পর নির্ভরশীল কতিপয় কাজের সমষ্টি । পরিকল্পনা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের জন্যে নেয়া হয় ।এর আলোকে সংগঠন প্রতিষ্ঠা, কর্মীসংস্থান, নির্দেশ প্রদান, যোগাযোগ ও তত্ত্বাবধান, উৎসাহ প্রদান, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন এবং কাজ শেষে বা সময় শেষে নিয়ন্ত্রণ কার্য অথবা বিচ্যুতি নিরূপণ ও সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে যে পরবর্তী নির্দেশনা বা সুপারিশমালা পাওয়া যায় তার আলোকে আবার নতুন পরিকল্পনা নেয়া হয় । 

Leave a Comment