ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর -আলোচনা কর

ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর -আলোচনা কর এই পাঠটি “ব্যবস্থাপনা নীতিমালা” বিষয়ের ” পরিবেশ” বিষয়ক পাঠের অংশ। ‘Management is based on Environment’-Discuss পারিপার্শ্বিক অবস্থার সমষ্টিকেই পরিবেশ বলে। সৃষ্টির সবকিছুই তার পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশের মধ্য দিয়ে বিকাশ লাভ করে । ব্যবস্থাপনাকেও একটা পরিবেশের মধ্য দিয়েই তার লক্ষ্যার্জনে কার্যক্রম পরিচালনা করতে হয় । প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের উপাদানসমূহ সবসময়ই সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনাকে প্রভাবিত করে । তাই বলা হয়ে থাকে যে ‘ব্যবস্থাপনা পরিবেশ নির্ভর’।

ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর -আলোচনা কর

 

ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর -আলোচনা কর | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

ব্যবস্থাপনা কতটা পরিবেশের সাথে সম্পর্কিত তা তুলে ধরতে গিয়ে Terry ও Franklin বলেছেন, The application of the management process are affected by environmental factors. Which condition constrain, and influence managerial dicisions and actions. . অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যাদি পরিবেশগত উপাদানের দ্বারা প্রভাবিত হয়। যা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রমে শর্তারোপ, বাধা সৃষ্টি ও প্রভাব বিস্তার করে । 

 

প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে একজন ব্যবস্থাপক তার ব্যবসায় পরিচালনা করতে গিয়ে পরিবেশগত কারণেই নানান ধরনের ঝুঁকি ও অনিশ্চয়তা, বাধা ও সীমাবদ্ধতা, প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার ভয়, অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষের চাপ মোকাবেলা করে সতর্কতার সাথে পথ চলে। বিভিন্ন উপকরণ বিশেষত activities take place, but donot affect the organization directly, 14 অর্থাৎ পরোক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান হলো বাহ্যিক সেই সকল উপাদান যা প্রতিষ্ঠান যেখানে কর্মকাণ্ড পরিচালনা করে সেখানকার পরিবেশকে প্রভাবিত করে কিন্তু প্রতিষ্ঠানকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে না। নিম্নে রেখাচিত্রের সাহায্যে প্রতিষ্ঠানের উপর পরোক্ষ প্রভাব বিস্তারকারী পরিবেশের বিভিন্ন উপাদান প্রদর্শিত হলো:

 

ব্যবস্থাপনা হলো পরিবেশ নির্ভর -আলোচনা কর | পরিবেশ | ব্যবস্থাপনা নীতিমালা

 

উপসংহারে বলা যায়, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ও বৃহদায়তন ব্যবসায় জগতে একজন দক্ষ ব্যবস্থাপককে পরিবেশের বিভিন্ন প্রতিকূল ও অনুকূল অবস্থাকে সামনে রেখে বাস্তবমুখী ও সাহসী সিদ্ধান্ত নিয়ে সবসময়ই এগিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। পরিবেশের সাথে সঙ্গতি বিধান করেই একজন ব্যবস্থাপককে ব্যবস্থাপনা কার্য পরিচালনা করতে হয় । তাই নিঃসন্দেহে বলা যায়, ‘ব্যবস্থাপনা পরিবেশ নির্ভর’ ।

Leave a Comment