রুবলে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও লেনদেনের সম্ভাবনা | সারা সপ্তাহের খবর

বিজনেস গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : রুবলে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও লেনদেনের সম্ভাবনা, বিশ্ববাজারে কৃষির সম্ভাবনাকে তুলে ধরতে হবে, ব্যবসার পরিবেশ উন্নতির তাগিদ, আবারও যুক্তরাষ্ট্রে ব্যাংক বন্ধ হলো, কেনা যাবে না নতুন গাড়ি, ব্যবহার  কমাতে হবে তেল-বিদুৎ, দেশকে নেতৃত্ব দেবে স্টার্টআপ খাত, জ্বালানি খাতে আর ভর্তুকি দেয়া যাবে না, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী, ২০০৮ সালের মতো আর্থিক সংকট শুরু আবার ??, ফেব্রুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি 

 

রুবলে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও লেনদেনের সম্ভাবনা | সারা সপ্তাহের খবর

রুবলে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও লেনদেনের সম্ভাবনা | সারা সপ্তাহের খবর

 

রুবলে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও লেনদেনের সম্ভাবনা

রুশ ব্যাংকে সে দেশের মুদ্রা রুবলে হিসাব খুলে বাণিজ্য ও আর্থিক লেনদেন কীভাবে করা যায়, তা নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনা হবে। এ ছাড়া, দুই দেশের মধ্যে সহজ ব্যাংকিং লেনদেন চালু করার বিষয়েও তাঁরা আলোচনা করবেন। এর বাইরে বিকল্প ও নিরাপদ লেনদেনের পদ্ধতি খুঁজে বের করাসহ ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে আজ সোমবার তিন দিনব্যাপী দ্বিপক্ষীয় আলোচনা শুরু করছে বাংলাদেশ।

বিশ্ববাজারে কৃষির সম্ভাবনাকে তুলে ধরতে হবে

বাংলাদেশের কৃষিপণ্য উৎপাদনের বিপুল অগ্রগতিকে কাজে লাগাতে হবে। এ জন্য কৃষিপণ্য সংরক্ষণ থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে গুরুত্ব দিতে হবে। দেশের ভেতরে যেমন কৃষিপণ্যের বিপুল বাজার গড়ে উঠেছে, তেমনি তা নিয়ে বিশ্ববাজারে যাওয়ারও সুযোগ রয়েছে। এ ব্যাপারে দেশীয় উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারী দুই পক্ষকে একযোগে এগিয়ে আসতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল রোববার ‘অ্যাগ্রি বিজনেস’ শীর্ষক অধিবেশনে এই আহ্বান জানানো হয়। 

ব্যবসার পরিবেশ উন্নতির তাগিদ

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কর্ম অধিবেশনে গতকাল রোববার বিদেশি বিনিয়োগকারীরা এসব কথা বলেন। অন্যদিকে বাংলাদেশের মন্ত্রী ও ব্যবসায়ী নেতারা বিনিয়োগের সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

আবারও যুক্তরাষ্ট্রে ব্যাংক বন্ধ হলো

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে বন্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংক বন্ধের ঘটনার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নজির। যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে।

 

কেনা যাবে না নতুন গাড়ি, ব্যবহার  কমাতে হবে তেল-বিদুৎ

চলতি ২০২২-২৩ অর্থবছরের বাকি আছে আর সাড়ে তিন মাস। এ সময়ে নতুন করে কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রোববার নতুন পরিপত্রে বলেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন অংশের বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ ব্যয় করা যাবে। এ ছাড়া উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না এবং সি ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থছাড় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

দেশকে নেতৃত্ব দেবে স্টার্টআপ খাত 

কৃষি, তৈরি পোশাক খাতের পাশাপাশি বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাত অর্থনীতির একটি ভিত্তি হিসেবে গড়ে উঠছে। ডিজিটাল অর্থনীতির সুফল পেতে হলে সহায়ক নীতি ও মানুষের ডিজিটাল শিক্ষা প্রয়োজন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত তিন দিনের ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনে আজ রোববার ‘ডিজিটাল ইকোনমি’ শীর্ষক এক অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জ্বালানি খাতে আর ভর্তুকি দেয়া যাবে না, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাস খাত নিয়ে ব্যবসায়ীদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, দেশে শিল্পকারখানা বেড়েছে, বিদ্যুৎকেন্দ্র বেড়েছে। তাই গ্যাসের সরবরাহ বাড়াতে হয়েছে। মজুত গ্যাস খরচ হয়েছে। দ্বিগুণের বেশি উৎপাদন করেও চাহিদা মেটানো যাচ্ছে না। তাই ঘাটতি মোকাবিলায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হচ্ছে।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ ব্যবসা সম্মেলনের দ্বিতীয় দিনের এক সেমিনারে আজ রোববার এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি খাতে আর ভর্তুকি নয়।

২০০৮ সালের মতো আর্থিক সংকট শুরু আবার ??

সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) ধসে পড়ার ঘটনা পৃথিবীজুড়ে আর্থিক বাজারে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। সিএনএন এক বিশ্লেষণে বলেছে, শত কোটি ডলারের মালিক হেজফান্ড ব্যবস্থাপক বিল অকম্যান এসভিবির সঙ্গে বেয়ার স্টানর্সের তুলনা করেছেন। ২০০৭–২০০৮ সালে যে বৈশ্বিক আর্থিক সংকট হয়েছিল, তার সূচনাতেই ধসে পড়েছিল এই ঋণদানকারী প্রতিষ্ঠান।

 

রুবলে বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য ও লেনদেনের সম্ভাবনা | সারা সপ্তাহের খবর

 

ফেব্রুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি

টানা পাঁচ মাস কমার পরে ফেব্রুয়ারিতে দেশে মূল্যস্ফীতি আবার বেড়েছে। সার্বিক মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মতোই রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুসারে, গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশে। গত জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ।

Leave a Comment